Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইআইজি সাপ্লাই না দেওয়ায় ইন্টারনেট দিতে পারিনি: আইএসপিএবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ আগস্ট ২০২৪
আইআইজি সাপ্লাই না দেওয়ায় ইন্টারনেট দিতে পারিনি: আইএসপিএবি সভাপতি
Share on FacebookShare on Twitter

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে একযোগে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নির্দেশনায় ইন্টারনেট শাটডাউন করা হয়। এ নিয়ে এবার মুখ খুলেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।

বুধবার (২১ আগস্ট) তিনি গণমাধ্যমে বিষয়টি খোলসা করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে এমদাদুল হক বলেন, গত ১৮ জুলাই আমাদের অবহিত না করেই আপস্ট্রিম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে হঠাৎ করেই ইন্টারনেট সরবরাহ বন্ধ হয়ে যায়। ইন্টারনেট বন্ধের সঠিক কারণ সম্পর্কে অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পারি যে, তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এনটিএমসির নির্দেশে ইন্টারন্যাশনাল টেলিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) থেকে ইন্টারনেট বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, আইটিসি ও বিএসসিসিএল হচ্ছে আইএসপি লেয়ারের ও এক ধাপ ওপরের লেয়ার (স্তর)। অর্থাৎ আইআইজি’র ওপরের লেয়ার (স্তর)। সেদিন বিভিন্ন গণমাধ্যম ইন্টারনেট কেন বন্ধ হয়েছে, এ বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিল। যেহেতু আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটের নেতৃত্ব দেয়, তাই আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। আমি সেদিন গণমাধ্যমে বলেছিলাম যে আমাদের ব্যান্ডউথ সাপ্লাই দিচ্ছে না আইআইজি, যে কারণে আমরা ইন্টারনেট সরবরাহ করতে পারছি না।

এমদাদুল হক বলেন, আমার বক্তব্য হয়তো কোনোভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কোথাও কোথাও। এজন্য সত্যিই আমি ব্যক্তিগতভাবে দুঃখিত এবং এ ধরনের কার্যক্রম অনাকাঙ্ক্ষিত। প্রকৃত কারণ এরই মধ্যে সবার কাছে উন্মোচিত হয়েছে।

ইন্টারনেট বন্ধের ক্ষতিপূরণ চেয়ে আইএসপিএবি সভাপতি বলেন, ইন্টারনেট সেবা শাটডাউনের কারণে আমাদের ইন্ডাস্ট্রির যে ক্রয় ক্ষতি হয়েছে, আমি একজন ব্যবসায়ী ও ইন্টারনেটের সাধারণ গ্রাহক হিসেবে ক্ষতিপূরণ চাই।

কোনো সরকার যেন আর এভাবে ইন্টারনেট শাটডাউন না করেন, সেই দাবি জানিয়ে এমদাদুল হক বলেন, ইন্টারনেট সেবা বন্ধের কারণে দেশের সব সেক্টরে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, একজন সাধারণ নাগরিক হিসেবে বর্তমান ও পরবর্তী সব সরকারে কাছেই আবেদন কোনো অবস্থাতেই যেন ইন্টারনেট আর বন্ধ করা না হয়। বাকস্বাধীনতার অপর নাম হচ্ছে ইন্টারনেট। তাই কোনোভাবেই আমাদের বাকস্বাধীনতা বন্ধ হোক, এটা আমরা চাই না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম

গেম চ্যাম্পের গ্র্যান্ড ফিনালে আয়োজন এয়ারটেলের

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন
টেলিকম

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
টেলিকম

নির্দিষ্ট মেয়াদে নিশ্চিত হচ্ছে না টেলিটকের ফাইভ-জি সেবা

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি
টেলিকম

মোবাইল ডাটায় শুল্ক প্রত্যাহার ও কর বাড়ানোর প্রস্তাব

মোবাইলে প্রমোশনাল মেসেজ বন্ধের উপায় জানাল বিটিআরসি
টেলিকম

মোবাইলে প্রমোশনাল মেসেজ বন্ধের উপায় জানাল বিটিআরসি

মোবাইলে ইন্টারনেট সেবা চালুর সময় জানা গেল
টেলিকম

বাড়ছে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের খরচ

Load More

ট্রেন্ডিং টপিক

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix