Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে ভিও-ওয়াইফাই প্রযুক্তি, অবসান হবে নেটওয়ার্ক বিড়ম্বনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ মার্চ ২০২৫
আসছে ভিও-ওয়াইফাই প্রযুক্তি, অবসান হবে নেটওয়ার্ক বিড়ম্বনার
Share on FacebookShare on Twitter

সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে সরাসরি ভয়েস কল করার সুবিধা চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা।

অপারেটররা বলছে, এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হবে, সরাসরি অর্থ ব্যয় হবে না। কমবে কলড্রপ হার।

শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতরে থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না। অথবা কল করা গেলেও হয় কলড্রপ। শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও-ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে মূলত প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে।

ইতোমধ্যে পুরান ঢাকাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেটওয়ার্কের মাধ্যমে ভিও-ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কলড্রপ। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে। কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, কলড্রপসহ নানা সমস্যার সমাধানে ভয়েস ওভার ওয়াইফাই কার্যকরী ভূমিকা রাখবে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেন, অপারেটরদের বেনিফিট থাকলে তাদের এই উদ্যোগের সঙ্গে অবশ্যই থাকব, না হলে সঙ্গে থাকার কোনো প্রশ্নই আসে না।

দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকদের নানা সময় ভোগান্তিতে পড়তে হয়। সমস্যা সমাধানে দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে। বর্তমানে দেশে সাড়ে ১৮ কোটির বেশ গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে চারটি অপারেটর। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় তিন হাজার আইএসপি অপারেটর।

Tags: ভিও-ওয়াইফাই

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ হাজার টাকায় গেমিং ফোন আনছে পোকো
নির্বাচিত

১৫ হাজার টাকায় গেমিং ফোন আনছে পোকো

৫জি স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের রাজত্ব
নির্বাচিত

৫জি স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের রাজত্ব

Starlink স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে চালু
টেলিকম

বাংলাদেশে স্টারলিংকের আনলিমিটেড স্যাটেলাইট ইন্টারনেট চালু, খরচ মাসে মাত্র ৪২০০ টাকা

নির্বাচিত

একসঙ্গে ৫০ জন অংশ নিতে পারবেন স্কাইপ গ্রুপ ভিডিওতে

দুই মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমলো ২ লাখের বেশি
টেলিকম

দুই মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমলো ২ লাখের বেশি

ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তারা
নির্বাচিত

ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তারা

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?
বিবিধ

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix