Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহক হারাচ্ছে বাংলালিংক: ১ বছরে হারিয়েছে ৪৬ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ মে ২০২৫
গ্রাহক হারাচ্ছে বাংলালিংক: ১ বছরে হারিয়েছে ৪৬ লাখ গ্রাহক
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল অপারেটর বাংলালিংকের গ্রাহক সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালের মার্চ শেষে বাংলালিংকের মোট গ্রাহক সংখ্যা ৩.৫৯ কোটিতে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ লাখ কম।

২০২৪ সালে বাংলালিংকের গ্রাহকপ্রতি কথা বলার হার ছিল ১৫৪ মিনিট, যা আগের বছর ১৫৮ মিনিট। গ্রাহকপ্রতি আয় ও কথা বলার হারের পাশাপাশি গ্রাহকসংখ্যায়ও নেতিবাচক সূচক দেখছে বাংলালিংক। ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে অপারেটরটির গ্রাহকসংখ্যা ছিল ৪ কোটি ৩৫ লাখ।

তবে ভিওনের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে অপারেটরটি গ্রাহকসংখ্যা ৪ কোটি ৪ লাখ, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে অপারেটরটি গ্রাহকসংখ্যা কমে দাঁড়ায় ৩ কোটি ৫৮ লাখ। দেখা যায়, এক বছরে বাংলালিংক হারিয়েছে প্রায় ৪৬ লাখ গ্রাহক। এ ছাড়া বিটিআরসির তথ্যানুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মাসেই গ্রাহকসংখ্যা হ্রাস পাচ্ছে বাংলালিংকের। গ্রাহক হারানোর পাশাপাশি গ্রাহকপ্রতি মোবাইল ডেটা ব্যবহারেও নেতিবাচক চিত্র দেখেছে বাংলালিংক। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে গ্রাহকপ্রতি মাসিক মোবাইল ডেটা ব্যবহারের হার ছিল ৫ দশমিক ৪ জিবি। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে এটি কমে দাঁড়ায় ৫ দশমিক ১ জিবিতে। গত জুনে বাংলালিংকের গ্রাহকসংখ্যা ছিল ৪ কোটি ৪৪ লাখ, যা কমতে কমতে গত ফেব্রুয়ারিতে ৩ কোটি ৮৬ লাখে নেমে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, তুলনামূলক কম নেটওয়ার্ক কভারেজ এবং প্যাকেজে প্রতিযোগিতাহীনতা এই পতনের অন্যতম কারণ। যদিও বাংলালিংক দাবি করে, তারা এখন ‘কোয়ালিটি ওভার কোয়ান্টিটি’ মডেল অনুসরণ করছে এবং “অ্যাকটিভ ও রেভিনিউ-জেনারেটিং” গ্রাহকের ওপর গুরুত্ব দিচ্ছে।

রাজধানীর ধানমণ্ডির বাসিন্দা ফারজানা কবির বলেন, “কভারেজ এতটাই খারাপ হয়ে গেছে, যে কল ড্রপ হচ্ছে ঘন ঘন। ইন্টারনেটের গতি তো বলাই বাহুল্য।” এমন অভিজ্ঞতা আরও অনেক গ্রাহকের, যারা অন্য অপারেটরে চলে যাচ্ছেন।

রাজধানীর মোহাম্মদপুরের ফ্রিল্যান্সার সায়েম হাসান বলেন, “ইন্টারনেট ব্যবহার করতে গেলে ৩-৪ এমবিপিএস এর বেশি গতি পাই না। ভিডিও কলে বারবার ডিসকানেক্ট হয়। এখন রবি ব্যবহার করছি – পার্থক্য বুঝতে পারছি প্রতিদিন।”

বগুড়ার শিক্ষার্থী ইশরাত জাহান জানান, “বিকালে বা রাতে বাংলালিংক নেট প্রায় কাজই করে না। অথচ রবি বা গ্রামীণফোনে এমন হয় না। বাধ্য হয়েই নম্বর পাল্টেছি।”

অন্যদিকে গ্রামীণফোন ও রবি একই সময়ে নতুন গ্রাহক যুক্ত করতে সক্ষম হয়েছে। ফলে বাজারে বাংলালিংকের অবস্থান এখন আরও চ্যালেঞ্জের মুখে।

বিটিআরসি সূত্র বলছে, বাংলালিংক নিকট ভবিষ্যতে ৪জি এবং সম্ভাব্য ৫জি পরীক্ষামূলক কার্যক্রমেও পিছিয়ে পড়ছে।

 

Tags: বাংলালিংকবাংলালিংক ইন্টারনেট স্লোবাংলালিংক কলড্রপবাংলালিংক গ্রাহক ভোগান্তিবাংলালিংকের ৪জি গতিবাংলালিংকের নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে ব্যবহৃত হবে রোবট : আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে ব্যবহৃত হবে রোবট : আইসিটি প্রতিমন্ত্রী

এই উপায়ে মোবাইল ডেটা শেষ হবে না কখনোই
টেলিকম

এই উপায়ে মোবাইল ডেটা শেষ হবে না কখনোই

অললাইন ফাঁদ, ৪১০ টাকা কোটি হাতিয়েছে ডেসটিনির শুভ
প্রযুক্তি সংবাদ

অললাইন ফাঁদ, ৪১০ টাকা কোটি হাতিয়েছে ডেসটিনির শুভ

একাদশে ভর্তির ফল প্রকাশ, দেখুন এখানে
লিড স্টোরি

একাদশে ভর্তির ফল প্রকাশ, দেখুন এখানে

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার
প্রযুক্তি সংবাদ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ
টেলিকম

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix