Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 May 2025
জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক
Share on FacebookShare on Twitter

সচিবালয়ে প্রায় সোয়া এক ঘণ্টা ধরে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন গ্রামীণফোনের সাবেক ও ক্ষতিগ্রস্ত কর্মীদের ৫ সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৯ মে ২০২৫) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর ১২টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং অতিরিক্ত সচিব (শ্রম) ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন।

অপরদিকে গ্রামীণেফান ৫% বিলম্ব বেকয়া আদায় ঐক্য পরিষদ আহ্বায়ক আবু সাদাত মোঃ শোয়েবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এস. এম. কামরুল হাসান, আদিবা জেরিন চৌধুরী, আজহারুল ইসলাম ও মোঃ সাইদুর রহমান।

বৈঠক সূত্রে প্রকাশ, দ্বি-পাক্ষিক এই বৈঠকে ৪০ মিনিটের মতো মৌলিক আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত সচিবকে দ্রুততম সময়ের মধ্যে গ্রামীণফোনের সাবেক কর্মীদের দাবিকৃত ৫% বিলম্ব বকেয়া পাওনার বিষয়টি সমাধানে ত্রিপক্ষীয় একটি বৈঠকের নির্দেশনা দিয়েছেন শ্রম উপদেষ্টা। সূত্রমতে, কোরবানীর ঈদের পরেই হবে এই বৈঠক।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষাভ ও অবস্থান কর্মসূচি পালন করে গ্রামীণফোনের সাবেক অর্ধশত কর্মী। সমাবেশে ‘জবাব দাও গ্রামীণফোন!, অধিকার লুণ্ঠন, ছাঁটাই, নির্যাতনের জবাব চাই!,

অবৈধ ছাঁটাই বন্ধ কর!, ৫% জরিমানা পাওনা এখনই পরিশোধ কর!, মিথ্যা মামলার অভিশাপ থেকে মুক্ত কর!, টেলিনরের নীরবতা ভাঙো — আমরা রাস্তায়! ইত্যাদি ফেস্টুন নিয়ে বিক্ষেভ প্রদর্শন করে তারা।

দুপুরের বৈঠক বিষয়ে জানতে চাইলে আবু সাদাত মোঃ শোয়েব জানান, বৈঠকে গ্রামীণফোন ও এর মূল অংশীদার টেলিনরের বিরুদ্ধে শ্রম আইন সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে—বিশেষত ২০১০-২০১২ সালের ৫% বকেয়া জরিমানা এখনও পরিশোধ না করা, অতীতের কিছু গণছাঁটাই, এবং দীর্ঘদিন ধরে চলমান কিছু প্রক্রিয়াগত জটিলতার উল্লেখ করে গ্রামীণফোনের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

তিনি বলেন, এসব বিষয় বহু সাবেক কর্মীর জন্য আর্থিক ও মানবিক সংকট তৈরি করেছে—এমন বাস্তবতাও আমরা তুলে ধরি। এছাড়া আমরা অবহিত করি যে, সরকার ঘোষিত প্রজ্ঞাপন (SRO No. ৩৩৬- আইন/২০১০) কার্যকর হওয়ার পরও এই অর্থ এখনো পরিশোধ করা হয়নি। যদিও সংশ্লিষ্ট কোম্পানি একটি রিট মামলা দায়ের করেছিল, তারা ৬ মার্চ ২০২৩ তারিখে সেই রিট প্রত্যাহার করে নেয়, যা আইনানুসারে এক মাসের মধ্যে গ্রামীণফোন শ্রমিকদের পাওনা দিতে বাধ্য।

তারপরও অর্থ পরিশোধ না হওয়ায় উপদেষ্টার সক্রিয় হস্তক্ষেপ কামানা করেন গ্রামীণফোনের সাবেক কর্মীদের এই প্রতিনিধি দলটি।

দলের অপর সদস্য আদিবা জেরিন বলেন,গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ প্রাক্তন শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের যে তান্ডব লীলা- হামলা, মামলা, জেল, জুলুম বিষয়ে তুলে ধরলে উপদেষ্টা বলেন, আমি আপনাদের সব বিষয় জানি, আপনাদের নিউজ, ভিডিও আমি দেখি; বলেই তিনি বলেন “এসব দেখে তো আমি ঠিকমত ঘুমাতে পারি না”।

জানাগেছে, শ্রমিকদের সমস্যার সমাধানে সরকার শিগগিরই একটি ত্রিপক্ষীয় বৈঠক করবে। যেখানে সরকার, গ্রামীণফোন ও প্রাক্তন কর্মীদের প্রতিনিধিরা অংশ নেবেন।

এরপর বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ন ইউনিয়নের অ্যাম্বাসেডর আবদেলুহাব সাইদানির সঙ্গে সাক্ষাতে শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৫% বকেয়া পাওনাGrameenphone employees duesGrameenphone layoff issueLabour law violation in BangladeshSRO 336গ্রামীণফোনগ্রামীণফোন ছাঁটাইগ্রামীণফোন বিক্ষোভগ্রামীণফোন মানবাধিকারগ্রামীণফোন সাবেক কর্মীজিপিটেলিনরত্রিপক্ষীয় বৈঠকশ্রম আইন লঙ্ঘন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক আইডি ডিজেবল হওয়া থেকে বাঁচার উপায়
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে যেভাবে ফেরাবেন ডিলিট হওয়া পোস্ট

বাজারে এলো বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
প্রযুক্তি বাজার

বাজারে এলো বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’

চালক ছাড়াই রাস্তায় চলছে অ্যামাজনের রোবোট্যাক্সি
নির্বাচিত

চালক ছাড়াই রাস্তায় চলছে অ্যামাজনের রোবোট্যাক্সি

শেষ দিনের স্মার্টফোন মেলা শুরু
নির্বাচিত

স্মার্টফোন মেলায় বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে পি৩০ লাইট

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে
নির্বাচিত

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2025

জিপি’র সাবেক কর্মীদের পাওনা নিয়ে ঈদের পর ত্রিপক্ষীয় বৈঠক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix