Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ান এশিয়া অ্যালায়েন্সের বিরুদ্ধে কোটি টাকার টেলিকম রাজস্ব ফাঁকির অভিযোগ

ওয়ান এশিয়ার বিরুদ্ধে কোটি টাকার বকেয়া, নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ মে ২০২৫
ওয়ান এশিয়া অ্যালায়েন্স টেলিকম লাইসেন্স জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ
Share on FacebookShare on Twitter

দেশের টেলিযোগাযোগ খাতে অনিয়ম ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার সুযোগে আন্তর্জাতিক গেটওয়ে, আইআইজি ও আইটিসি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ প্রতিষ্ঠানটির প্রতি সরকারের কিছু মহলের নীতিগত পক্ষপাতিত্ব এবং নিয়মবহির্ভূত সুবিধা প্রদান বাজারে প্রতিযোগিতা ও ব্যান্ডউইথ নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), এয়ারটেল ও টাটার মতো বড় ব্যান্ডউইথ সরবরাহকারীদের সঙ্গে আর্থিক লেনদেন বিশ্লেষণ করে দেখা যায়, ওয়ান এশিয়ার কাছে এসব প্রতিষ্ঠানের মোট পাওনা ২৩ কোটি টাকার বেশি। এর মধ্যে বিটিআরসির পাওনা প্রায় ৪ কোটি, বিএসসিসিএলের পাওনা ১ কোটি টাকার বেশি। এয়ারটেল ১৩ কোটি ও টাটা দাবি করছে ৫ কোটি টাকার বকেয়া।

বিএসসিসিএল-এর একাধিক চিঠির জবাব না পেয়ে এবং পাওনা আদায়ে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি আদালতের শরণাপন্ন হয়। ‘আরবিট্রেশন’ মামলায় রায় তাদের পক্ষে এলে পরে এর কার্যকারিতা নিশ্চিত করতে ‘অ্যাওয়ার্ড এক্সিকিউশন’ মামলা দায়ের করা হয়, যা এখনো চলমান।

টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, ওয়ান এশিয়া রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে আইআইজি, আইটিসি, আইজিডব্লিউসহ পাঁচটি গুরুত্বপূর্ণ লাইসেন্স একে একে লাভ করে। প্রতিষ্ঠানটির মালিকানাধীন বেঙ্গল ব্রডব্যান্ড ২০১৬ সালে ডিভিশনাল আইএসপি লাইসেন্স পেলেও সেটি নবায়ন না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান প্রিজমা ডিজিটাল নেটওয়ার্কের রয়েছে ন্যাশন ওয়াইড আইএসপি লাইসেন্স।

বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওয়ান এশিয়াকে এনওসি দেওয়ার সময় মোট বকেয়ার ৫০ শতাংশ এককালীন এবং বাকি অংশ কিস্তিতে পরিশোধের শর্ত দেওয়া হয়েছিল। নির্ধারিত ১ কোটি ৩৮ লাখ টাকার স্থলে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত পরিশোধ করেছে ১ কোটি টাকা।

বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ওয়ান এশিয়া অ্যালায়েন্সের মূল কোম্পানি বেঙ্গল কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আসফারিয়া খায়ের কোনো জবাব দেননি। একাধিকবার কল, মেসেজ ও হোয়াটসঅ্যাপে চেষ্টা করা হলেও সাড়া না দিয়ে পরে প্রতিবেদকের নম্বর ব্লক করে দেন তিনি।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, “আইআইজি বা ব্যান্ডউইথ সরবরাহকারীদের অনিয়ম আইএসপি সেবার ওপর প্রভাব ফেলতে পারে। বিষয়টি শুধু আর্থিক নয়, নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নীতিমালার আলোকে নিয়মিত মূল্যায়ন প্রয়োজন। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম থাকলে তা আইনানুগভাবে সমাধান হওয়া উচিত।”

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আসলাম হোসেন বলেন, “অনেকবার তাগাদা দিলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি। বাধ্য হয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।”

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার কার্যালয়ের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব  বলেন, “সরকার ব্যবসাবান্ধব পরিবেশে বিশ্বাসী। তবে কেউ যদি পাওনা পরিশোধ না করে অনিয়মে জড়ায়, তাদের ছাড় দেওয়া হবে না।”

Tags: Bengal CommunicationsPrisma Digital Networkআইআইজিআইআইজি আইটিসি আইজিডব্লিউ দুর্নীতিওয়ান এশিয়া অ্যালায়েন্সটেলিকম খাত দুর্নীতি বাংলাদেশটেলিকম খাতে রাজস্ব ফাঁকিটেলিকম লাইসেন্স অনিয়মবিটিআরসিবিটিআরসি বকেয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবিতে ৪৭ পয়সা কল রেট, বন্ধ সংযোগে টক টাইম-ডাটা ফ্রি
টেলিকম

রবিতে ৪৭ পয়সা কল রেট, বন্ধ সংযোগে টক টাইম-ডাটা ফ্রি

জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
অর্থ ও বাণিজ্য

জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড
টেলিকম

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

জিপির দাবি প্রত্যাখ্যান করে যা বললো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
টেলিকম

জিপির দাবি প্রত্যাখ্যান করে যা বললো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৩জি
টেলিকম

দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৩জি

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

নেটওয়ার্ক সম্প্রসারণসহ নয় দাবি টেলিটকের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix