Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজস্ব ফাইবার নেটওয়ার্ক গুটিয়ে নিতে হবে মোবাইল অপারেটরদের!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
নিজস্ব ফাইবার নেটওয়ার্ক গুটিয়ে নিতে হবে মোবাইল অপারেটরদের!
Share on FacebookShare on Twitter

নিজস্ব খরচে তৈরি করা ফাইবার নেটওয়ার্ক এবার গুটিয়ে নিতে হচ্ছে মোবাইল অপারেটরদের। তবে চাইলেই কিনতে পারবে ফাইবার সেবাদাতা প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, ইন্টারনেট সেবার মান বাড়াতে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে মোবাইল অপারেটরদের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তাই ট্রান্সমিশন নেটওয়ার্ক আর রাখতে পারবে না তারা। যদিও কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে মোবাইল অপারেটররা।

মোবাইলে ভিডিও স্ট্রিমিং কন্টেন্ট দেখতে সর্বোচ্চ পাঁচ এমবিপিএস ব্যান্ডউইথ দরকার হয়। ফাইবারযুক্ত টাওয়ারে গ্রাহকের অবস্থান থাকলে সহজেই নির্ধারিত গতি পাওয়া যায়। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সব সময় মেলে না। ফলে খারাপ হয় সেবার মান।

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ছয়টি এনটিটিএন অপারেটর মিলিয়ে ১ লাখ ৮৪ হাজার ৪১৭ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এর বাইরেও মোবাইল অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে ৮ হাজার ২২১ কিলোমিটার।

বর্তমানে টেলিযোগাযোগ খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিটিআরসির খসড়া আইনে বলা হয়েছে, মোবাইল অপারটেররা শুধু ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে পারবে। আর ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দিবে লাইসেন্সধারী এনটিটিএন কোম্পানি।

তবে এসব কোম্পানি থেকে ডার্ক ফাইবার ভাড়া নিতে পারবে মোবাইল অপারেটররা। তাই মোবাইল অপারেটরদের কাছে ফাইবার নেটওয়ার্ক থাকার প্রয়োজন নেই বলে মনে করছে বিটিআরসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, এক থেকে দেড় বছর সময় দেয়া হবে। এরপর থেকে মোবাইল অপারেটররা কোনো ট্রান্সমিশন নেটওয়ার্ক কিনতে পারবে না। ট্রান্সমিশন নেটওয়ার্ক দেবে লাইসেন্সধারী এনটিটিএন কোম্পানি।

নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সামিট এবং ফাইবার অ্যাট হোম। ফাইবার অ্যাট হোমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার আব্বাস ফারুক বলেন, অপারেটররা চাইলে নেটওয়ার্ক অধিগ্রহণে ফাইবার অ্যাট হোম প্রস্তুত রয়েছে।

মোবাইল অপারেটররা বলছে, বেসরকারি বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহিতকরণ আইন ১৯৮০ এর বিভিন্ন ধারা বলে বিনিয়োগ করা অবকাঠামো বাজেয়াপ্ত বা গুটিয়ে নেয়ার সুযোগ নেই। এই আইনে বেসরকারি বিদেশি বিনিয়োগের প্রতি ন্যায্য ও ন্যায়সঙ্গত আচরণের এবং এর পূর্ণ সুরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা দিতে বলা হয়েছে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, আইনগত কিছু জটিলতা রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে। এটি কীভাবে প্রভাবিত করতে পারে সেটি বিবেচনা করতে হবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিষয়টি এমন হওয়া উচিত যে ট্রান্সমিশন নেটওয়ার্ক নিজেরাও নিতে পারব। আবার অন্যদের থেকেও কিনতে পারব।

উল্লেখ্য, বর্তমানে ১৮ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস পাচ্ছে অক্সিজেন ওএস ১০
নির্বাচিত

ওয়ানপ্লাস পাচ্ছে অক্সিজেন ওএস ১০

ওয়ানপ্লাস ১৫
নির্বাচিত

৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে OnePlus 15, লঞ্চের তারিখ ফাঁস করল কোম্পানি

বাজারে ‘অবৈধ’ মোটরসাইকেল
অটোমোবাইল

মোটরসাইকেলে বেশি মাইলেজ পাওয়ার উপায়

দুর্দান্ত ফিচার নিয়ে আসছে অপো কে ৯ ৫জি মোবাইল
নির্বাচিত

দুর্দান্ত ফিচার নিয়ে আসছে অপো কে ৯ ৫জি মোবাইল

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন
নির্বাচিত

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন

বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে জটিলতা
নির্বাচিত

বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে জটিলতা

Load More

ট্রেন্ডিং টপিক

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে
বিবিধ

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি পরামর্শ

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

নিয়মিত ডেলিভারি সীমার বাইরেও খাবার পৌঁছে দেবে পাঠাও ফুডের ‘Far Away Favorites’
ই-কমার্স

নিয়মিত ডেলিভারি সীমার বাইরেও খাবার পৌঁছে দেবে পাঠাও ফুডের ‘Far Away Favorites’

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

ব্যয় কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা...

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুন ২০২৫

নিজস্ব ফাইবার নেটওয়ার্ক গুটিয়ে নিতে হবে মোবাইল অপারেটরদের!

Techzoom.TV |
TechzoomTV