Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ: শীর্ষে রবি, কলড্রপ ও ধীরগতির ইন্টারনেট মূল সমস্যা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ জুন ২০২৫
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ চরমে পৌঁছেছে। গত ৯ মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কলড্রপ, ইন্টারনেটে ধীরগতি, এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সহ বিভিন্ন বিষয়ে প্রায় সাত হাজার অভিযোগ জমা পড়েছে। অভিযোগের এই তালিকায় শীর্ষে রয়েছে রবি আজিয়াটা।

বিটিআরসি’র প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৯ মাসে চারটি মোবাইল অপারেটরের বিরুদ্ধে মোট ৬ হাজার ৯৪৮টি অভিযোগ দায়ের করেছেন গ্রাহকরা। এর মধ্যে রবির বিরুদ্ধে সর্বোচ্চ ২ হাজার ৭৩১টি, গ্রামীণফোনের বিরুদ্ধে ২ হাজার ৯৬টি, রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের বিরুদ্ধে ১ হাজার ৯৭টি এবং বাংলালিংকের বিরুদ্ধে ১ হাজার ২৪টি অভিযোগ জমা পড়েছে।

গ্রাহকদের অভিযোগগুলোর মধ্যে প্রধান বিষয়গুলো হলো—ঘন ঘন কলড্রপ, ইন্টারনেটে প্রতিশ্রুতি অনুযায়ী গতি না পাওয়া, সম্মতি ছাড়াই অটো ইন্টারনেট প্যাকেজ চালু হয়ে যাওয়া, রিচার্জ সংক্রান্ত সমস্যা এবং এমএনপি সেবা পেতে ভোগান্তি। বিটিআরসি জানিয়েছে, মোট অভিযোগের মধ্যে ৫ হাজার ৫২৯টি নিষ্পত্তি করা হয়েছে এবং বাকি ১ হাজার ১৯টি অভিযোগ সমাধানের প্রক্রিয়ায় রয়েছে।

তবে সংশ্লিষ্টরা এবং গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এই সংখ্যাটি প্রকৃত গ্রাহক ভোগান্তির খণ্ডিত চিত্র মাত্র। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, “অপারেটরগুলোর বিরুদ্ধে বিপুল সংখ্যক গ্রাহকের অভিযোগ থাকলেও অভিযোগ করেন মাত্র কয়েক শতাংশ। অনেকেই সময়স্বল্পতা বা অভিযোগ করার প্রক্রিয়া না জানায় ভোগান্তি সত্ত্বেও চুপ থাকেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের এবং কম শিক্ষিত গ্রাহকরা প্রতারিত হলেও অভিযোগ জানাতে পারেন না।” তার মতে, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে অপারেটরগুলোকে কোনো ছাড় না দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

যদিও অপারেটররা সেবা উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছে, মাঠপর্যায়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি অভিযোগ নিষ্পত্তি করলেও সেবার মান উন্নত করতে অপারেটরদের ওপর আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিখুঁত নেভিগেশন পেতে রিয়েল-টাইম কাইনম্যাটিক পজিশনিং প্রযুক্তি আনছে অপো
প্রযুক্তি সংবাদ

নিখুঁত নেভিগেশন পেতে রিয়েল-টাইম কাইনম্যাটিক পজিশনিং প্রযুক্তি আনছে অপো

আবিষ্কারের গতি বাড়াবে রোবট বিজ্ঞানী!
প্রযুক্তি সংবাদ

আবিষ্কারের গতি বাড়াবে রোবট বিজ্ঞানী!

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক
প্রযুক্তি সংবাদ

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক

ঢাকায় সুইচ চেপেই গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছে মানুষ!
প্রযুক্তি সংবাদ

ঢাকায় সুইচ চেপেই গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছে মানুষ!

মোবাইল সংযোগ কমছেই, বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী
টেলিকম

একমাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে সোয়া ৩৪ লাখ

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

বিকাশের পিন নম্বর ভুলে

Load More

ট্রেন্ডিং টপিক

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
নির্বাচিত

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’
প্রযুক্তি সংবাদ

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ জুন ২০২৫

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ: শীর্ষে রবি, কলড্রপ ও ধীরগতির ইন্টারনেট মূল সমস্যা

Techzoom.TV |
TechzoomTV