Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ম্যানেজমেন্ট কৌশলে’ টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ হুয়াওয়ের হাতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ জুলাই ২০২৫
হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ইন্টারন্যাশনাল। রাষ্ট্রীয় প্রকল্পের কাজ পেতে আমলাদের বিদেশ সফরের আর্থিক পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক সংযোগ এবং প্রভাবশালী কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাত্র ৯ মাসে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকেই ১১৫ কোটি ২৫ লাখ টাকার ছয়টি পৃথক কার্যাদেশ পেয়েছে হুয়াওয়ে। শুধু দুটি প্রকল্প কার্যালয় থেকেই এই কাজগুলো বরাদ্দ দেওয়া হয়, যার তিনটি আবার দেওয়া হয় একদিনেই—গত ২৪ ডিসেম্বর।

আমলাদের সফর হুয়াওয়ের পৃষ্ঠপোষকতায়
টেলিকম বিভাগের সাবেক সচিব মুশফিকুর রহমানের একান্ত সচিব মোকলেছুর রহমানের স্পেন সফরের খরচ বহন করেছে হুয়াওয়ে। একইভাবে বিটিআরসির সাবেক এক মহাপরিচালকসহ কয়েকজন কর্মকর্তার চীন সফরেরও ব্যয়ভার ছিল হুয়াওয়ের ঘাড়ে।

দরপত্র প্রভাবিত করার অভিযোগ
বিটিসিএলের আলোচিত ‘৫জি রেডিনেস’ প্রকল্পের ১২৬ টেরাবাইট যন্ত্রপাতি কেনার দরপত্র ঘিরেও উঠে এসেছে হুয়াওয়ের নাম। অভিযোগ রয়েছে, প্রকল্পটি পেতে হুয়াওয়েকে সহায়তা করেন তৎকালীন টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান। তার একক আগ্রহেই প্রায় ৩১ কোটি টাকার কার্যাদেশ পায় হুয়াওয়ে। অথচ এ প্রকল্পের মূল্যায়ন সভায় একাধিকবার দরপত্র বাতিলের প্রস্তাব উঠেছিল।

সচিবের এই পক্ষপাতিত্বের কারণে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এমনকি নতুন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এলসি অনুমোদন পিছিয়ে দেন। কিন্তু পরবর্তীতে পলককে ‘ম্যানেজ’ করেই এলসি খোলার অনুমতি আদায় করে হুয়াওয়ে, এমন অভিযোগও উঠেছে।

এফপিএটি ছাড়াই আমদানির উদ্যোগ
চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি আমদানির আগে চীনে গিয়ে ‘ফ্যাক্টরি প্রিমিসেস অ্যাকসেপ্টেন্স টেস্ট’ (FPAT) সম্পন্ন করার কথা থাকলেও দুর্নীতির অভিযোগে চীন সফর নিষিদ্ধ থাকায় তা হয়নি। এরপরও ২০২৫ সালের ২৫ মে হুয়াওয়ের পক্ষে FPAT ছাড়াই আমদানির অনুমতি দিতে বিটিসিএলের এমডিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। চিঠিতে উল্লেখ ছিল, এটি প্রতিমন্ত্রীর ‘বিশেষ সহকারীর’ নির্দেশনায় দেওয়া হয়েছে।

ব্যবসায়ী সংগঠনের অর্থে চীন সফর
চীনা প্রতিষ্ঠানের পক্ষে প্রশাসনিক সিদ্ধান্ত আদায়ের ক্ষেত্রে সম্প্রতি এক নজির গড়েছে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন মেম্বারস ইন বাংলাদেশ। সংগঠনটির সদস্য হুয়াওয়ের অর্থায়নে গত ৬ থেকে ১০ মে চীন সফর করেন প্রতিমন্ত্রী মর্যাদার ফয়েজ আহমদ তৈয়্যব। সফরের পরপরই হুয়াওয়ের অনুকূলে চিঠি দেওয়া হয় বিটিসিএলকে।

বিশ্লেষকদের মতে, ব্যবসায়ী সংগঠনের অর্থে বিদেশ সফর এবং পরে সেই সংগঠনের সদস্য প্রতিষ্ঠানের পক্ষে সরকারি সিদ্ধান্ত দেওয়া একটি ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’-এর ক্লাসিক উদাহরণ।

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের বড় অংশ এখন হুয়াওয়ের নিয়ন্ত্রণে। প্রশাসনিক প্রভাব, বিদেশ সফরের আর্থিক সহায়তা এবং রাজনৈতিক সংযোগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি কার্যত ‘একচ্ছত্র আধিপত্য’ প্রতিষ্ঠায় মরিয়া। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় উদ্যোগ এবং প্রশ্ন উঠছে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও।

Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েসরকারি দরপত্র দখলে মরিয়া হুয়াওয়েহুয়াওয়েহুয়াওয়ে ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল: নাহিদ
প্রযুক্তি সংবাদ

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল: নাহিদ

দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হলেন রাসেল টি আহমেদ
নির্বাচিত

দ্বিতীয় মেয়াদে বেসিসের সভাপতি হলেন রাসেল টি আহমেদ

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প
ই-কমার্স

সার্চ ইংলিশ এর মাধ্যমে ওমান প্রবাসির ভাগ্য পরিবর্তনের গল্প

গ্রামীণফোনের প্রথম বাংলাদেশী সিইও ইয়াসির আজমান
টেলিকম

গ্রামীণফোনের প্রথম বাংলাদেশী সিইও ইয়াসির আজমান

স্মার্টফোনের চার্জার দিয়েই চার্জ হবে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবার্ডস
নির্বাচিত

স্মার্টফোনের চার্জার দিয়েই চার্জ হবে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবার্ডস

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন
টেলিকম

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix