Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটওয়ার্ক না পাওয়ার দেশে ৫জি মানে বিলাসিতা

দুর্বল নেটওয়ার্ক: ভোগান্তিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মোবাইল গ্রাহক

মোঃ মোকলেছুর রহমান, টেকজুম ডটটিভি by মোঃ মোকলেছুর রহমান, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি
Share on FacebookShare on Twitter

রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত—সর্বত্রই মোবাইল নেটওয়ার্কের দুর্বল মান নিয়ে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। কথা বলতে গিয়ে কল ড্রপ, ইন্টারনেটে ধীরগতি এবং নেটওয়ার্কের অনুপস্থিতি এখন দৈনন্দিন সমস্যায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে, দেশে ফাইভ-জি (5G) প্রযুক্তির আগমনকে সাধারণ গ্রাহকরা ‘বিলাসিতা’ হিসেবেই দেখছেন। তাদের মতে, যেখানে মৌলিক সেবাই নিশ্চিত নয়, সেখানে পঞ্চম প্রজন্মের এই প্রযুক্তি কার স্বার্থে?

বিভিন্ন অপারেটরের গ্রাহকরা তাদের দৈনন্দিন ভোগান্তির কথা টেকজুম ডটটিভিকে জানিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়াশোনা করেন তানজিম হোসেন অন্তর ব্যবহার করেন গ্রামীণফোনের সিম দেশের ৫জি চালুর হওয়াতে তিনি বলেন, দুর্বল নেটওয়ার্কের কারণে কথা বলতে সমস্যা হয়নি এমন একটি দিনের কথাও মনে করতে পারেন না তিনি। রুমের ভেতর কাজ করলেও নেটওয়ার্ক পেতে মোবাইল ধরে রাখতে হয় জানালার বাইরে। গ্রামীণফোনে উচিত আগে দুর্বল নেটওয়ার্ক ঠিক করা তারপরে ৫জি নিয়ে ভাবা ।

গ্রামীণফোনের একজন গ্রাহক, আজমল হোসেন (ধানমন্ডি, ঢাকা): “আমি দেশের সবচেয়ে বড় অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করি, অথচ নিজের বাসার ভেতরেই ঠিকমতো কথা বলতে পারি না। বারান্দায় গিয়ে কথা বলতে হয়। প্রায়ই কল কেটে যায়। ইন্টারনেটের প্যাকেজ কিনি 4G, কিন্তু স্পিড পাই 2G-এর মতো। অথচ টাকা ঠিকই কেটে নেই। এখন শুনছি তারা 5G আনবে। এটা একটা তামাশা ছাড়া আর কিছুই না।”

রবির একজন গ্রাহক, সুমাইয়া আক্তার (চট্টগ্রাম শহর): “রবির ‘সেরা কভারেজ’ এর বিজ্ঞাপন দেখে সিম কিনেছিলাম। কিন্তু এখন দেখছি, ঘরের ভেতরে নেটওয়ার্কের বার ওঠানামা করে। মাঝে মাঝে ফোনে পুরো দাগ দেখায়, কিন্তু কল করলে বলে ‘নেটওয়ার্কে সংযোগ করা যাচ্ছে না’। ডেটা অন করলে ওয়েবসাইট লোড হতে মিনিটখানেক লেগে যায়। কল সেন্টারে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।”

বাংলালিংকের একজন গ্রাহক, রফিকুল ইসলাম (বগুড়া সদর): “গ্রামে তো নেটওয়ার্ক পাওয়াই যায় না, এখন জেলা শহরেও একই অবস্থা। দিনের বেলা কোনোমতে ইন্টারনেট চললেও, সন্ধ্যার পর গতি একেবারেই কমে যায়। ইউটিউবে ভিডিও দেখা তো দূরের কথা, ফেসবুকের ছবি লোড হতেই অনেক সময় লাগে। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, কিন্তু বাস্তবতা হলো আমরা এখনও নিরবচ্ছিন্নভাবে কথা বলার নেটওয়ার্কই পাইনি। 5G আমাদের জন্য বিলাসিতা।”

ফেসবুকে এক ব্যবহারকারী লিখেছেন, “৩-জি-ই ঠিকমতো চলে না, তার ওপর আবার ৫-জি চালু হলো! এটা কি আমাদের সঙ্গে রসিকতা?”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যমতে, দেশে বর্তমানে মোট টাওয়ারের সংখ্যা ৪৫ হাজার ৫৭৪টি, যা চাহিদার প্রায় ৪০ শতাংশ। আর তাই মোবাইল টাওয়ার–স্বল্পতা নিরসনে টাওয়ার সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তশেয়ারিং, টাওয়ার পরিচালনায় সোলার প্যানেল স্থাপনসহ বিটিআরসির কার্যকর ভূমিকা প্রয়োজন।

রাজধানী থেকে গ্রাম, সর্বত্রই ভোগান্তি
ঢাকার অভিজাত এলাকা থেকে শুরু করে বাণিজ্যিক কেন্দ্র, এমনকি সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানেও মোবাইল ফোনে ঠিকমতো কথা বলা কঠিন হয়ে পড়েছে। একটি কলের জন্য গ্রাহকদের একাধিকবার চেষ্টা করতে হয়। ঢাকার বাইরের অবস্থা আরও করুণ। মহাসড়ক, গ্রামীথঞ্চল, এমনকি অনেক জেলা শহরেও নেটওয়ার্কের মান অত্যন্ত দুর্বল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ জরিপেও এর প্রমাণ মিলেছে।

সরকার এবং অপারেটররা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অংশ হিসেবে দেশে ৫জি প্রযুক্তি নিয়ে এসেছে। তবে সাধারণ গ্রাহকদের কাছে এই উদ্যোগ প্রহসনের মতো মনে হচ্ছে। তাদের সম্মিলিত বক্তব্য হলো, “আগে আমাদের ঠিকমতো কথা বলার এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিন, তারপর না হয় ৫জির স্বপ্ন দেখব।”

বিশেষজ্ঞরা বলছেন, দেশের ৯০ শতাংশের বেশি গ্রাহক এখনও দুর্বল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। তাদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত না করে সরকার এবং অপারেটররা কাদের জন্য ৫জি চালু করছে বুঝে আসেনা। বর্তমানে গ্রাহকদের চাহিদা যেভাবে বাড়ছে সে অনুযায়ী ইন্টারনেটের গতি বাড়েনি। ফলে গ্রাহক অসন্তোষ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইন্টারনেটের ডাটা থাকলেও ইন্টারনেটের গতি না থাকায় অব্যবহৃত থেকে যাচ্ছে ইন্টারনেটের ডাটা। মোবাইল ইন্টারনেট সেবা খাতে অনেক বৈষম্য ও সংকট যেমন চলমান আছে ঠিক একইভাবে সঠিক নজরদারিতে কমিশনের আন্তরিকতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে। পাশাপাশি অপারেটরদের মনোপলি বা তাদের ব্যবসার দিকে কেবল নজর থাকার কারণে সেবার মান বাড়ছে না। কারণ, বর্তমানে ইন্টারনেটে উচ্চগতি থাকা কেবল দেশের গ্রাহকদের জন্য নয় বরং শিল্প উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ টেকজুম ডটটিভিকে বলেন, ফাইভ জির প্রয়োজনীয়তা আসলে সাধারণ গ্রাহকদের চাইতে ফ্রিল্যান্সার, ব্যাংক বীমা প্রতিষ্ঠান, উৎপাদন ও কৃষি কাজে বেশি প্রয়োজন। আইওটি বিকাশে ৫জির প্রয়োজনীয়তা সর্বাধিক। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফাইভ-জি ব্যবহারের প্রেক্ষাপট তৈরি হয়নি। হয়নি সড়ক নির্মাণ, বলা হচ্ছে গ্রাহকদের সুবিধার্থে ফাইভ-জি চালু করা হয়েছে, বাস্তবতা হলো দেশের নব্বই শতাংশ জনগোষ্ঠী এখনো দুর্বল নেটওয়ার্কের ভোগান্তিতে আছে। ৬৫ শতাংশ ওভারহেড ফাইবার নেটওয়ার্ক। নেই ডিভাইস, ফাইভ-জি জন্য নেই পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দ। এটা আমার কাছে মনে হচ্ছে জনগণের কাছে একটি বাহবা নেয়ার জন্য বর্তমান সরকারের একটি কৌশল হতে পারে।

Tags: ৫জি প্রযুক্তি৫জি মানে বিলাসিতাগ্রামীণফোনগ্রামীণফোনের ৫জিদুর্বল নেটওয়ার্কদৈনন্দিন ভোগান্তিরবির ৫জিস্মার্ট বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর
টেলিকম

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

দেশের মানুষকে ডিজিটাল লিটারেট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের মানুষকে ডিজিটাল লিটারেট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে: পলক

ডাটা ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

দেশে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ডেটা: পলক
প্রযুক্তি সংবাদ

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ডেটা: পলক

মোবাইল গেমিংয়ের বাজার হবে দ্বিগুণ, ২০৩৪ সালে পৌঁছাবে ১৭৮ বিলিয়ন ডলারে
প্রযুক্তি সংবাদ

মোবাইল গেমিংয়ের বাজার হবে দ্বিগুণ, ২০৩৪ সালে পৌঁছাবে ১৭৮ বিলিয়ন ডলারে

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
বিবিধ

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix