Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকমে এক লাইসেন্সে তিন ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
টেলিকমে এক লাইসেন্সে তিন ব্যবসা
Share on FacebookShare on Twitter

নানা আলোচনা সমালোচনার মধ্যে বিটিআরসি ২৬ ধরনের লাইসেন্সে বিপরীতে চারটি লাইসেন্স রেখে অনুমোদন দেয়া হয়েছে ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং-২০২৫’ নামের নীতিমালা। নতুন এই নীতিমালায় লাইসেন্সিং রেজিমে যুক্ত হয়েছে স্যটালাইট ইন্টারনেট। আর পরিবর্তন ঘটেছে আইটিসি, আইআইজি এবং আইজিডব্লিউ লাইসেন্সের পরিধিতে।

এখন এই লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো এক লাইসেন্সে তিন ধরনের কাজই করতে পারবে। অর্থাৎ যারা আইটিসি করতো তারা এখন আইআইজি করতে পারবে, যারা আইজিডব্লিউ করতো তারা এই সবগুলো সেবা দিতে পারবে।

এছাড়াও আগে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার লেআউট তৈরি করে পৃথক লাইসেন্স ছাড়াই ফাইবার নেটওয়ার্ক, টাওয়ার ব্যবসা, ডেটা সেন্টারের মতো অবকাঠামো খাতে ব্যবসা করতে পারবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ এই ক্ষেত্রে সুবিধা বেড়েছে মোবাইল অপারেটরদের। তাদেরকে অপারেটর থেকে লাইসেন্সি নামে একীভূত করা হয়েছে। পাশাপাশি শতভাগ বিদেশী মালিকানা থেকে বের হতে আগামী তিন বছরের মধ্যে পুঁজিবাজারে অন্তত ১৫ শতাংশ শেয়ার ছাড়ার শর্ত জুড়ে দেয়া হয়েছে।

নতুন নীতিমালায় নিম্নোক্ত পাঁচটি বিস্তৃত শ্রেণির একটি সরলীকৃত ও প্রযুক্তি-নিরপেক্ষ লাইসেন্সিং কাঠামো প্রণয়ন করা হয়েছে। এগুলোকে Access Network Service (ANSP), National Infrastructure and Connectivity Service Provider (NICSP), International Connectivity Service Provider (ICSP), Non-Terrestrial Network and Service Provider (NTNSP) এবং Telecom Enabled Service Provider (TESP) হিসেবে অখ্যায়িত করা হয়েছে।

এর মধ্যে এএনএসপি লাইসেন্সধারীরা সেলুলার মোবাইল এবং ফিক্সড টেলিযোগাযোগ সেবাদানকারী হিসেবে সরাসরি গ্রাহকদের সেবা দেবে। এনআইসিএসপি’রা জাতীয় পর্যায়ে টেলিযোগাযোগ অবকাঠামো, যেমন—ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং টাওয়ার সুবিধা প্রদান করবে। আইসিএসপি’রা আন্তর্জাতিক ভয়েস কল, ইন্টারনেট এবং ডেটা সংযোগের দায়িত্বে থাকবে। আর এনটিএনএসপি’রা স্যাটেলাইট এবং অন্যান্য নন-টেরিস্ট্রিয়াল (ভূমিহীন) নেটওয়ার্ক-ভিত্তিক সেবা প্রদান করবে।

এছাড়াও, টেলিকম-ভিত্তিক সেবা, যেমন—এসএমএস অ্যাগ্রিগেটরদের জন্য ‘টেলিকম এনাবলড সার্ভিস প্রোভাইডার (TESP)’ নামে একটি তালিকাভুক্তি বা এনলিস্টমেন্ট ক্যাটাগরি রয়েছে নতুন লাইসেন্স রেজিমে।

এর ফলে ইন্টারন্যাশনাল গেটওয়ে (IGW), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (IIG), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (ICX) এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MNP) বিলুপ্ত হতে যাচ্ছে। আর ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (NIX), কল সেন্টার, টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (TVAS) এবং ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (VTS) লাইসেন্সগুলোকে নিয়ন্ত্রণমুক্ত বা ডি-রেগুলেট করা হচ্ছে। তবে তৃণমূলের আইসপি-দের লাইসেন্সের মধ্যে রাখা হলেও ন্যাশনাল আইএসপি থেকে তাদের জন্য নিয়ম-কানুন শিথিল থাকছে।

নীতিমালায় ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য সর্বনিম্ন ১৫ এমবিপিএস এবং মোবাইল ইন্টারনেটের জন্য গতি ১০ এমবিপিএস বেঁধে দেয়া হয়েছে। একই সঙ্গে এই গতি নিয়মিত পরীক্ষার অধীনে আনার বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে।

ফাইবারেইজেশন বাড়াতে গুরুত্বারোপ করে নীতিমালায় বলা হয়েছে, বর্মতানে দেশের মাত্র ২০ শতাংশ টাওয়ারে ফাইবারাইজেশন আছে। আগামী তিন বছরের মধ্যে এটা ৮০ শতাংশে উন্নীত করতে হবে। সারাদেশে একটি কাভারেজ লেয়ারের সঙ্গে একাধিক ক্যাপাসিটি লেয়ার তৈরির সুযোগ রাখা হয়েছে।

অপরদিকে ভেন্ডর, ডোমেইন রেজিস্ট্রার, আইপিআরএস (ইন্টারন্যাশনাল পেমেন্ট রিচার্জ সিস্টেম) এবং অনুরূপ পরিষেবা এবং প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান তালিকাভুক্তি এবং অনুমোদ বলবৎ রাখা হয়েছে। সুবিধা মিলছে ক্লাউড ব্যবসাতেও। কেননা, এই ব্যবসায়টিতে ডিরেগুলারাজেশনের অধীনে আনা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, এর ফলে লাইসেন্সধারীরা ফাইবার, ওয়্যারলেস, স্যাটেলাইট বা ক্লাউড/এজ কম্পিউটিং ইত্যাদি যে কোনো উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। খসড়া নীতিমালায় ইন্টারকানেকশন ও পিয়ারিং-এর ক্ষেত্রে আইপি -ভিত্তিক ট্রাফিক কাঠামো বাস্তবায়নের মাধ্যমে পরিচালন ব্যয় হ্রাস করবে এবং সেবার গুণগত মান উন্নত হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি জ্ঞান
প্রযুক্তি সংবাদ

“তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য” – ফয়েজ আহমদ তৈয়্যব

ডুয়াল-গিগাবিট হোম গেটওয়ে নিয়ে এলো জেডটিই
প্রযুক্তি সংবাদ

ডুয়াল-গিগাবিট হোম গেটওয়ে নিয়ে এলো জেডটিই

‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কাওয়াসাকির নতুন শোরুম ও সার্ভিস সেন্টার চালু
অটোমোবাইল

কাওয়াসাকির নতুন শোরুম ও সার্ভিস সেন্টার চালু

বিক্রয়-মিনিস্টার এর বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠান আয়োজন
প্রযুক্তি সংবাদ

বিক্রয়-মিনিস্টার এর বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠান আয়োজন

স্মার্টওয়াচ আনছে অপো
নির্বাচিত

স্মার্টওয়াচ আনছে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix