Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই হবে ভয়েস কল—কীভাবে চলবে, জানালেন ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
মোবাইল নেটওয়ার্ক ছাড়াই হবে ভয়েস কল—কীভাবে চলবে, জানালেন ফয়েজ আহমদ
Share on FacebookShare on Twitter

ভয়েস ওভার ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে শুধু মোবাইল নেটওয়ার্ক (2G/3G/4G/5G)-এর ওপর নির্ভর না করে এরেঞ্জড এভেইলেবল ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ ভয়েস কল করার সুযোগ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা চালু করার জন্য বাংলালিংককে অভিনন্দন জানিয়েছেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, এটি আমাদের টেলিযোগাযোগ খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ব্যবহারকারীর অভিজ্ঞতা একই থাকে, তবে কলটি সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

তিনি বলেন, যখন কোনো মোবাইলে VoWiFi চালু থাকে এবং সেটি ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়, তখন ফোনটি প্রথমে একটি বিশেষ ধরণের পরিচয় যাচাই (EAP-SIM/EAP-AKA অথেন্টিকেশন রিকোয়েস্ট) পাঠায়। এই রিকোয়েস্টটি একটি গেটওয়ের (ePDG ইভল্ভড প্যাকেট ডেটা গেইটওয়ে) মাধ্যমে মোবাইল অপারেটরের সার্ভারে পৌঁছায়। সেখানে থাকে AAA সার্ভার (Authentication, Authorization, Accounting), যা আবার অপারেটরের গ্রাহক তথ্যভাণ্ডার HLR/HSS (Home Subscriber Server)-এর সঙ্গে যোগাযোগ করে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, HLR/HSS-এ সংরক্ষিত থাকে সিম কার্ডের পরিচয় সম্পর্কিত তথ্য, যেমন IMSI নম্বর এবং এনক্রিপশন KEY। এগুলো যাচাই করে নিশ্চিত করা হয় যে সিমটি সত্যিই বৈধ গ্রাহকের কিনা। যাচাই সফল হলে ফোন এবং অপারেটরের মূল নেটওয়ার্কের (IMS) মধ্যে একটি নিরাপদ আইপি সিকিউরিটি (IPSec) টানেল তৈরি হয়।

এর ফলে ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও তার ডিভাইস কার্যত অপারেটরের নিজস্ব নিরাপদ মোবাইল নেটওয়ার্কের ভেতরে কাজ করতে থাকে জানিয়ে তিনি ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi)-এর সুবিধার বিষয়ে বলেন,
• ভালো ইনডোর কাভারেজ: বেজমেন্ট, উঁচু ভবন কিংবা গ্রামীণ এলাকায় যেখানে মোবাইল সিগন্যাল দুর্বল, সেখানে কার্যকর।

• নেটওয়ার্ক চাপ কমায়: সেলুলার টাওয়ার থেকে ভয়েস ট্রাফিক অফলোড হয়, ফলে সামগ্রিক সেবার মান উন্নত হয়।

• উন্নত কল কোয়ালিটি: স্পষ্ট এইচডি মানের ভয়েস কল এবং কম কল ড্রপ।

• খরচ সাশ্রয়ী: বিশেষ করে আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে স্থানীয় রেটে ওয়াই-ফাই ব্যবহার করে কল করা সম্ভব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার দৃঢ়ভাবে প্রত্যাশা করছে, সব মোবাইল অপারেটর দ্রুত সারাদেশে VoWiFi চালু করবে, যাতে নগর ও গ্রামীণ সব ব্যবহারকারী সমানভাবে উপকৃত হন। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আগস্ট মাসের শুরুতে আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে প্রয়োজনীয় নীতি ও নির্দেশনা প্রণয়নের জন্য চিঠি পাঠিয়েছি।

তিনি আরও বলেন, সরকার টেলিকম সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং VoWiFi, VoLTE, 5G -সহ আধুনিক প্রযুক্তির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, এ যৌথ প্রচেষ্টা গ্রাহকসেবার মান বাড়াবে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ ভবিষ্যৎকে আরও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাবে।

Tags: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনবাংলালিংকবিটিআরসিমোবাইল নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর ‘জাতি পরিচয়’ জানতে চাইবে ইনস্টাগ্রাম

‘লিডার’ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

‘লিডার’ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে
টেলিকম

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে

নগদের বিরুদ্ধে বিকাশের অপপ্রচার, পিবিআইয়ের প্রতিবেদন
প্রযুক্তি সংবাদ

নগদের বিরুদ্ধে বিকাশের অপপ্রচার, পিবিআইয়ের প্রতিবেদন

‘হ্যালো ডক’ দেবে ভার্চুয়াল স্বাস্থ্যসেবা, নিতে হবে যেভাবে
লিড স্টোরি

‘হ্যালো ডক’ দেবে ভার্চুয়াল স্বাস্থ্যসেবা, নিতে হবে যেভাবে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ
টেলিকম

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix