Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট ব্যবসায়ের বাজার দখলে মরিয়া ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক। ভুটানে তারা ইন্টারনেট সেবা দেওয়া শুরু করলেও তা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। কারণ দূরবর্তী দেশ সিঙ্গাপুর ও মঙ্গোলিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভুটানে ইন্টারনেট সেবা দিতে হচ্ছে স্টারলিংককে। এতে জমছে না ব্যবসা।

ব্যয় ও দূরত্বের বিষয় বিবেচনায় নিয়ে সিঙ্গাপুরকে বাদ দিয়ে এবার বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক। এজন্য ঢাকার অদূরে গাজীপুরের হাইটেক পার্কে বড় গ্রাউন্ড স্টেশন বসানোর পরিকল্পনা করছে তারা। এখান থেকে স্টারলিংক ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট সেবা দিতে চায়।

বিষয়টি নিয়ে স্টারলিংক কর্তৃপক্ষ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছে। এরপর আনুষ্ঠানিক অনুমোদন পেতে গত ১৩ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে।

আনফিল্টারড আইপি চায় স্টারলিংক
বিটিআরসিটকে দেওয়া চিঠিতে স্টারলিংক উল্লেখ করেছে, বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে তারা তাদের বাংলাদেশের ‘পয়েন্ট অব প্রেজেন্স (পপ)’ বা ডেটা হাবকে সিঙ্গাপুর ও ওমানের হাবের সঙ্গে সংযুক্ত করতে চান। এ সংযোগের জন্য তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) ও আনফিল্টারড আইপি ব্যবহার করার অনুমতি চেয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, স্টারলিংকের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় নেটওয়ার্ক রেজিলিয়েন্সি ও রিডান্ডেন্সি। আন্তর্জাতিক এ সংযোগ কেবল স্টারলিংকের নিজস্ব নেটওয়ার্কের স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য ব্যবহৃত হবে। এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বা স্থানীয় ব্যবহারকারীদের ডাটার কোনো সম্পর্ক থাকবে না।

বিটিআরসিকে আশ্বস্ত করে স্টারলিংক চিঠিতে আরও উল্লেখ করেছে, বাংলাদেশের অভ্যন্তরে থাকা প্রত্যেক গ্রাহকের ইন্টারনেট ট্র্যাফিক স্থানীয় ইন্টারনেট আন্তর্জাতিক গেটওয়ে দিয়েই পরিচালিত হবে। দেশের নিরাপত্তা, আইনসম্মত পর্যবেক্ষণ ও কনটেন্ট ব্লকিং সংক্রান্ত সমস্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলা হবে। এ সংযোগ স্থাপনের জন্য তারা সরকার অনুমোদিত স্থানীয় কোম্পানি ‘ফাইবার অ্যাট হোম’ এবং ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল’ থেকে আইপিএলসি সেবা নেবে।

বিটিআরসির সভায় আলোচনা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
গত ২৭ আগস্ট বিটিআরসির ২৯৮তম কমিশন সভায় স্টারলিংকের এ আবেদন নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে অনুমোদন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিটিআরসি।

বৈঠকে অংশ নেওয়া কমিশন সদস্যরা জানান, সভায় স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের পারিচালনা কার্যক্রম পরিদর্শন বিষয়ে প্রাথমিক প্রতিবেদন পেশ করেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।

তিনি জানান, লাইসেন্সের অনুচ্ছেদ ৫.১ অনুযায়ী স্টারলিংকের বাংলাদেশে গেটওয়ে স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। তবে গেটওয়ে পরিদর্শনের বাধ্যবাধকতা নেই। কিন্তু বিটিআরসির অন্যান্য লাইসেন্সিং কার্যক্রম শুরুর আগে অপারেশনাল কার্যক্রম পরিদর্শনের নজির রয়েছে। সে সূত্রধরে গত ১০ আগস্ট ই-মেইলে স্টারলিংক ঢাকার কালিয়াকৈরে দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট চারটি গেটওয়ে স্থাপন করেছে বলে জানিয়েছে। ই-মেইল পেয়ে গত ১৩ আগস্ট স্টারলিংককে স্থাপনাসমূহ পরিদর্শনের চিঠি দেওয়া হয়। এরপর ১৬ আগস্ট বিটিআরসি থেকে পরিদর্শন আদেশ জারি করা হয়।

পরিদর্শন শেষে দেওয়া মতামত অনুযায়ী, প্রতিটি স্থাপনাই ভাড়ায় পারিচালিত হচ্ছে। কোথাও স্টারলিংক সার্ভিস লিমিটেডের কোনো প্রতিনিধি পাওয়া যায়নি। এমনকি স্থানীয় অফিসের সঙ্গে যোগাযোগ করে কোনো কারিগরি ব্যক্তির অথবা পরিচালনার বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করা যায়নি।

অন্যদিকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে গত ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠি অনুযায়ী, স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগেই তাদের বাংলাদেশে স্থাপিত গেটওয়েতে ডিটিআই স্থাপনসহ এলও রিকোয়ারমেন্ট নিশ্চিত করেছে।

অনুমোদনের ‘পক্ষে’ খাত-সংশ্লিষ্টরা, ভাবছে বিটিআরসি
বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা অত্যন্ত ব্যয়বহুল; আবার ল্যাটেন্সিও অনেক বেশি। সেজন্য ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড থেকে আইপিএলসি এবং আনফিল্টারড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার পথে হাঁটছে স্টারলিংক।

বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিংকটি যাবে, স্টারলিংক চায় সেখানে বাংলাদেশ সরকার যেন কোনো ফিল্টার বা ব্লক না করে। এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না।

জানতে চাইলে ফাইবার অ্যাট হোমের প্রধান তথ্য কর্মকর্তা প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, বর্তমানে আমাদের পাশের দেশে স্টারলিংক তাদের গ্রাহকদের সেবা পৌঁছে দিচ্ছে সিঙ্গাপুর ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে। ফলে এ ব্যবসাটা এ দুটি দেশের হাতে রয়েছে। স্টারলিংক বাংলাদেশকে এখন ট্রানজিট করতে চায়। এর মাধ্যমে আমাদেরকে তাদের ব্যবসায়ে প্রবেশের সুযোগ দিচ্ছে। এখন যদি এটা ফিল্টারড করা হয়, তাহলে তো চলবে না। পাশের দেশগুলোর ব্যবহারকারীরা কী ব্যবহার করবে; না করবে, সেটা বাংলাদেশ নজরদারি করতে চাইলে সে ব্যবসা কখনও হবে না।

স্টারলিংকের অনুমোদনের বিষয়টি গাইডলাইন পর্যালোচনা ও দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। তিনি বলেন, তারা (স্টারলিংক) আমাদের একটি চিঠি দিয়েছেন। টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেশের বিদ্যমান আইন ও গাইডলাইন অনুযায়ী যদি তাদের অনুমোদন দেওয়া সম্ভব হয়, তাহলে দেবো। আর যদি আইন ও গাইডলাইনের বিপরীত কিছু থাকে, তাহলে দেবো না।

Tags: বিটিআরসিস্টারলিংকস্টারলিংকের ইন্টারনেটে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব অ্যাপের এক সমাধান হুয়াওয়ের ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’
নির্বাচিত

সব অ্যাপের এক সমাধান হুয়াওয়ের ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’

করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার
নির্বাচিত

ডিজিটাল বাণিজ্যকে টেকসই করতে পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য: মোস্তাফা জব্বার

আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ থাকছে ৫জি
নির্বাচিত

আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ থাকছে ৫জি

ফাইভ জি ফোন আনল ভিভো
নির্বাচিত

ফাইভ জি ফোন আনল ভিভো

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

‘ওয়ালটন শেয়ার বিডিং এ যৌক্তিক মূল্যই দেয়া হয়েছে’

কেন কিনবেন এয়ারপডস ম্যাক্স ?
নির্বাচিত

এয়ারপডস ম্যাক্সের দাম ৫৪৯ ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix