Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‌‘কারণ ছাড়াই’ টাকা কাটছে রবি, মামলার হুমকির পর ৬০০ টাকা ফেরত!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ অক্টোবর ২০২৫
সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
Share on FacebookShare on Twitter

কোনো কারণ ছাড়াই গ্রাহকের টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর কোম্পানি রবির বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী গ্রাহক রবির সঙ্গে যোগাযোগ করে মামলার হুমকি দেওয়ার পর দুই মাসে কেটে নেওয়া ৬০০ টাকা ফেরত দিয়েছে অপারেটরটি।

শনিবার (৪ অক্টোবর) রাতে তারেক শিকদার নামের একজন গ্রাহক তার ফেসবুকে পোস্ট দিয়ে এমন তথ্য জানিয়েছেন। তারেক বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার।

‘মোবাইল কোম্পানির ডাকাতি অতঃপর টাকা উদ্ধার’ শিরোনামে ফেসবুক পোস্টে তারেক শিকদার লিখেছেন, ‘আমি জীবনে কখনো সিম কিনিনি। ২০ বছর আগে পরিবার আমাকে একটি রবি (তৎকালীন একটেল) কোম্পানির সিম কিনে দেয়। সেটা এখনো ব্যবহার করি। খুব স্বাভাবিকভাবেই সেটা পরিবর্তন করতে পারি না।’

‘যা হোক, সাম্প্রতিক এক ঘটনা বলি। সাধারণত প্রয়োজন ছাড়া খুব বেশি কথা মোবাইলে বলি না। আর প্রয়োজনীয় কথা ২/৩ মিনিটের বেশি হয় না। তাই ওইটুকুই বলি। ক’দিন আগে খেয়াল করলাম, আমার মোবাইলের ব্যালেন্স কমে যাচ্ছে প্রায়। রবিতে কল দিলে জানালো কী কী অ্যাপস যেন আমি ব্যবহার করেছি, অথচ যার কখনো নামও শুনিনি।’

মোবাইল অপারেটর কোম্পানি রবির বিরুদ্ধে অভিযোগ তুলে ভুক্তভোগী গ্রাহক তারেক শিকদারের ফেসবুক পোস্ট/ ছবি: সংগৃহীত

তারেক শিকদার লেখেন, ‘প্রতিদিন ৩-৫ টাকা করে দিনে ২/৩ বার করে টাকা চার্জ করছেন তারা। তখন বললাম, আমি তো আপনাদের টাকা চার্জের অনুমতি দেইনি। তারা বললেন, অনুমতি দিয়েছি। তখন ডকুমেন্টস দেখাতে বলি। কিন্তু তা না করে বারবার বলছিলো অনুমতি দিয়েছি। তখন বললাম ডাকাতি করার অপরাধে কোর্টে মামলা করবো আমি। এরপর সমাধানের আশ্বাস দেয়। পরদিন রবি থেকে আরেকজন কল দিয়ে একই আলাপ। তাকে বলেছি চার্জ করা সব টাকা ফেরত দিতে হবে আমাকে। এ নিয়ে অনেকক্ষণ যুক্তি-তর্ক চলে তার সাথে।’

পোস্টে তারেক শিকদার আরও লেখেন, ‘তাকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলাম সমাধানের, অন্যথায় আদালতে যাবো আমি। আজ কল দিয়ে জানালো, প্রায় ২ মাস ধরে ৬০০ টাকা চার্জ করেছে আমার এবং সব টাকা বিনা শর্তে ফেরত দেওয়া হলো। ভাবছি, সারাদেশে কত কোটি গ্রাহক তাদের? এভাবে কত শত কোটি টাকা লুট করছেন তারা?’

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রাহকদের যখন, যেভাবে খুশি ঠকানো হয়। অনেকে এগুলো নিয়ে সচেতন নন। এর দায় বিটিআরসিকে নিতে হবে। তারা এর আগে গ্রামীণফোনের বিরুদ্ধে অনুমতি ছাড়া সিম বিক্রি নিয়ে একজন গ্রাহকের করা জিডির বিষয়টি জেনেও ব্যবস্থা নেয়নি। সেজন্য আমরা মনে করি, মোবাইল অপারেটরগুলোর এ অপকর্মের জন্য বিটিআরসি দায়ী।’

Tags: কারণ ছাড়াই’ টাকা কাটছে রবিরবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি সই
টেলিকম

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি সই

‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’
নির্বাচিত

‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’

বাজারে ‘অবৈধ’ মোটরসাইকেল
অটোমোবাইল

মোটরসাইকেলে বেশি মাইলেজ পাওয়ার উপায়

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস
নির্বাচিত

মোবাইল থেকে যে বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা উচিত

শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধে দারাজের কুপন, ফ্রি কোর্স
নির্বাচিত

শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধে দারাজের কুপন, ফ্রি কোর্স

বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে
নির্বাচিত

বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix