Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ মোবাইল বন্ধে আবারও চালু হচ্ছে NEIR

আবারও চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 October 2025
অবৈধ
Share on FacebookShare on Twitter

অবৈধভাবে আমদানি করা, নকল ও চোরাই মোবাইল হ্যান্ডসেট বন্ধে আবারও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এবং ২০২৪ সালে চালু হলেও নানা জটিলতায় ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। তবে এবার আরও কঠোরভাবে এটি বাস্তবায়নের পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা।

NEIR হলো একটি কেন্দ্রীয় ব্যবস্থা যেখানে দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি হ্যান্ডসেটের IMEI (International Mobile Equipment Identity) নম্বর, গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (NID) এবং তার ব্যবহৃত সিম কার্ডের নম্বর একসঙ্গে সংযুক্ত বা ট্যাগিং করা থাকে।

প্রযুক্তি বাজার বিশেষজ্ঞদের মতে, চোরাই হ্যান্ডসেটে অবাধ বাজারজাতের কারণে দেশি নির্মিত হ্যান্ডসেটের উৎপাদনে ধ্বস নেমেছে। উৎপাদন কমেছে ৪০ শতাংশের বেশি। এনইআইআর পুরোপুরি কার্যকর হলে নেটওয়ার্কে সিম ও হ্যান্ডসেট লক করার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন মোবাইল অপারেটররা। এই সুবিধা নিশ্চিত করা হলে নেটওয়ার্ক থেকে চোরাই হ্যান্ডসেট বিচ্ছিন্ন করা যাবে। অন্যদিকে, কিস্তি ও অন্যান্য আর্থিক সুবিধায় ক্রেতার কাছে স্মার্টফোন সহজলভ্য করা সম্ভব।

প্রথমবার চালুর ঠিক তিন বছর পর আবারও চালু হচ্ছে মোবাইল ফোন সেট নিবন্ধন (এনইআইআর) ব্যবস্থা। সরকার ২০২১ সালের ১ জুলাই প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু করে। সে সময় অনেক মোবাইল ফোন সেট নিবন্ধনও করা হয়। এনইআইআর পদ্ধতি চালুর পর দেশে অবৈধ মোবাইল ফোন প্রবেশের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। এতে স্বস্তি ফিরে এসেছিল দেশের মোবাইল ফোনের উৎপাদকদের মাঝে। ফোন সেট নিবন্ধনের আগে গ্রে মার্কেটের (অবৈধভাবে দেশে প্রবেশ করা মোবাইল) পরিধি মোট মোবাইল বাজারের অর্ধেক ছাড়িয়ে গিয়েছিল (৫৩ শতাংশ)। কিন্তু এই পদ্ধতি চালু হলে দেশে তৈরি এবং বৈধ চ্যানেলে আসা মোবাইল ফোন কিনতে বাধ্য হন ক্রেতারা। হঠাৎ প্রায় শূন্য হয়ে যায় গ্রে মার্কেট।

অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধ: কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন বাজারে প্রবেশ করে, সরকার বড় অঙ্কের রাজস্ব হারায়। NEIR চালু হলে শুধুমাত্র বৈধভাবে আমদানি করা ফোনগুলোই নেটওয়ার্কে থাকবে।

মোবাইল ফোন চুরি রোধ: চুরি বা ছিনতাই হওয়া ফোন অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ফোনটি চুরি হওয়ার পর অভিযোগ করা হলে সেটির IMEI নম্বর কালো তালিকাভুক্ত করা হবে, ফলে কোনো সিম দিয়েই ফোনটি আর সচল করা যাবে না।

অপরাধ দমন: মোবাইল ফোন ব্যবহার করে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করা সহজ হবে।

দেশীয় শিল্পের সুরক্ষা: দেশে মোবাইল ফোন সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ পাবে।

মোবাইল ফোন কেনার আগে সেটি বৈধ কিনা, তা সহজেই যাচাই করা যায়। মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফোনের বৈধতা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। ফোনের IMEI নম্বর জানতে ডায়াল করুন *#০৬#। NEIR ব্যবস্থাটি সম্পূর্ণরূপে চালু হলে দেশের টেলিযোগাযোগ খাতে একটি বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালে অবৈধ মোবাইল বন্ধে বিটিআরসি হাঁকডাক দেয় কিন্তু শেষ পর্যন্ত তা কীভাবে যেন মিইয়ে যায়।এরপর ২০২৪ সালের ১৮ জানুয়ারি বিটিআরসির ঘোষণা ‘অতি শীঘ্রই অবৈধ মোবাইল নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।’ নিয়ন্ত্রণ সংস্থাটি তখনও বিজ্ঞপ্তিতে জনসাধারণকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাই করে কেনার অনুরোধ করে। ফলাফল ওই ২০২১ সালের মতোই। বিটিআরসি শেষ পর্যন্ত তা কার্যকর করতে পারে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BTRCIllegal HandsetIMEI VerificationIMEI ভেরিফিকেশনMobile Phone RegistrationNEIRঅবৈধঅবৈধ ব্যবসাঅবৈধ মোবাইলঅবৈধ মোবাইল বন্ধঅবৈধ মোবাইল বাণিজ্যঅবৈধ মোবাইলফোনচোরাই মোবাইলন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারবিটিআরসি নতুন নিয়মমোবাইল ফোন নিবন্ধনশীঘ্রই অবৈধ মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি
ই-কমার্স

অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি

পিক্সেলের বেস মডেলে প্রথমবার টেলিফটো ক্যামেরা
নির্বাচিত

পিক্সেলের বেস মডেলে প্রথমবার টেলিফটো ক্যামেরা

চলতি সপ্তাহে উন্মোচন হবে শাওমি ১৫ সিরিজ
নির্বাচিত

চলতি সপ্তাহে উন্মোচন হবে শাওমি ১৫ সিরিজ

গ্যালাক্সি এস২৬: দাম না কি ফিচার, কোন দিকে ঝুঁকছে স্যামসাং?
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬: দাম না কি ফিচার, কোন দিকে ঝুঁকছে স্যামসাং?

বিশ্বের প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ‌ আনছে ফেসবুক
নির্বাচিত

বিশ্বের প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ‌ আনছে ফেসবুক

রাতে ৩ ঘণ্টা থাকবে না ইন্টারনেট
টেলিকম

রাতে ৩ ঘণ্টা থাকবে না ইন্টারনেট

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 October 2025

অবৈধ মোবাইল বন্ধে আবারও চালু হচ্ছে NEIR

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix