Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসি-তে ২৯ ‘অবৈধ’ নিয়োগ কেলেঙ্কারি: মন্ত্রণালয় ক্ষুব্ধ, দুদকের জালে সাবেক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ২৯ জন অবৈধ পরামর্শককে নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি)। চাকরি বিধি লঙ্ঘন করে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাকে না পারছে সরানো, না পারছে রাখা।

বারবার চিঠি পাঠিয়েও বিটিআরসি থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় ক্ষুব্ধ মন্ত্রণালয়। সর্বশেষ গত ১৬ অক্টোবরের ব্যাখ্যাকেও ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে পিটিডি।

জানা গেছে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে আওয়ামী সরকারের সময়ে বিটিআরসিতে এই ২৯ জন পরামর্শককে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়। অডিট অধিদপ্তর, পিটিডি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তেও এসব নিয়োগে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। তা সত্ত্বেও, অভিযুক্ত কর্মকর্তাদের অধিকাংশই এখনো বহাল তবিয়তে রয়েছেন।

তদন্তে যা পাওয়া গেছে

তদন্তে দেখা যায়, নিয়োগ পাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন প্রার্থীরই বয়স ও শিক্ষাগত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ করেনি। অভিযোগ রয়েছে, কেউ কেউ লিখিত পরীক্ষায় অংশ না নিয়েই শুধু মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেয়েছেন। এমনকি, নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাদের অনেকেই পদোন্নতি পেয়ে বর্তমানে উপপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

অডিট প্রতিবেদনে বলা হয়েছে, ‘নির্দিষ্ট কাজ ও সময়ের জন্য’ চুক্তিভিত্তিক নিয়োগের নিয়ম থাকলেও বিটিআরসি এসব পরামর্শককে স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দিয়েছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত।

পিটিডির সহকারী সচিব (নিরীক্ষা-২) লায়লা করিম স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ২৯ কর্মকর্তা অনুমোদিত কাঠামোর বাইরে ছিলেন। তাই তাদের ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। মন্ত্রণালয় এ বিষয়ে দায় নির্ধারণ করে বিটিআরসিকে পুনরায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে।

অভিযুক্তদের তালিকায় যারা

বিটিআরসিতে কর্মরত বিধিবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপপরিচালক খালিদ ফয়সাল রহমান, নাহিদুল হাসান, শারমিন সুলতানা, তাসমিয়া তাহমিদ, মিরাজুল ইসলাম, তৌহিদ হোসেন, এসএম তাইফুর রহমান, রোখসানা মেহজাবীন, রাইসুল ইসলাম, মো. আসাদুজ্জামান, তৌহিদুর নাহার, নাফিসা মল্লিক, মাহরীন আহসান, সামিরা তাবাসসুম, এসএম গোলাম সারোয়ার, মেহফুজ বিন খালেদ ও শামসুজ্জোহা।

এছাড়া সহকারী পরিচালক কাউছার আহমেদ, শামছুল আলম, উপসহকারী পরিচালক রেজাউল করিম, দেওয়ান মো. ফারুক আহমেদ ও ব্যক্তিগত কর্মকর্তা রাশেদুল ইসলামও একইভাবে বয়স ও যোগ্যতার শর্ত ভঙ্গ করে নিয়োগ পান বলে অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধান শুরু

এই অবৈধ নিয়োগ ও আর্থিক অনিয়মের ঘটনায় বিটিআরসির সাবেক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর নেতৃত্বে এই তদন্ত চলছে।

দুদক ২০১৬–২০২০ অর্থবছরের রাজস্ব আদায় ও মনিটরিং ব্যবস্থাপনার নিরীক্ষা প্রতিবেদনসহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র তলব করেছে। অভিযোগে সাবেক কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, পরিচালক এমএ তালেব হোসেন, উপপরিচালক খালেদ ফয়সাল রহমান ও শারমিন সুলতানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের প্রতিক্রিয়া

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, “দুদক তদন্ত করছে জেনেছি। আমি তদন্তকে স্বাগত জানাই। তদন্ত হলে সত্য প্রকাশ পাবে।”

প্রশাসন বিভাগের পরিচালক এমএ তালেব হোসেন বলেন, “আমি কোনো অনিয়ম করিনি। সবকিছু নিয়ম মেনেই হয়েছে।”

উপপরিচালক খালেদ ফয়সাল রহমান, যার বিরুদ্ধে বয়স সংশোধন ও লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে, তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

আরেক অভিযুক্ত উপপরিচালক শারমিন সুলতানা, যিনি লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পান এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতায় অনিয়ম করেন বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাকে ইতোমধ্যে ওএসডি করা হয়েছে। তিনি বলেন, “আমি জানি না, আমার তথ্য কেন চাওয়া হয়েছে। বিষয়টি বিটিআরসি ও মন্ত্রণালয়ের।”

বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “দুদকের চিঠি পাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা নিয়ম অনুযায়ী তথ্য সরবরাহ করি। কমিশন সব সময় স্বচ্ছতা বজায় রাখতে চায়।”

রাজনৈতিক প্রভাবে দুর্নীতি?

অভিযোগ রয়েছে, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় এসব নিয়োগ দেওয়া হয়েছিল। তৎকালীন চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার অনিয়মিতভাবে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রশাসনিক সিন্ডিকেটকে আরও শক্তিশালী করেন। ২০২৩ সালে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরের অডিটেও এই অনিয়মের বিস্তারিত তথ্য প্রকাশিত হলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের স্পষ্ট উদাহরণ। ক্ষমতাচ্যুত সরকার রাজনৈতিক প্রভাবের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে।”

Tags: অবৈধ পরামর্শকনিয়োগ কেলেঙ্কারিবিটিআরসিবিটিআরসিতে অবৈধ নিয়োগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিয়জনকে গিফট দেবার বিশেষ ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন
ই-কমার্স

প্রিয়জনকে গিফট দেবার বিশেষ ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন

সৌরশক্তিতে চলবে টয়োটার গাড়ি
প্রযুক্তি সংবাদ

সৌরশক্তিতে চলবে টয়োটার গাড়ি

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
কিভাবে করবেন

ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে যেভাবে সর্বোচ্চ স্পিড পাবেন যেভাবে

দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির সনির নতুন ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির সনির নতুন ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন

মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করবে মারুতি অল্টো!
অটোমোবাইল

মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করবে মারুতি অল্টো!

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
বিবিধ

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix