Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিসিএলে ‘অগ্রিম’ নিয়োগের পাঁয়তারা: ৬৭ পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে ৯২ জন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 October 2025
বিটিসিএলে ‘অগ্রিম’ নিয়োগের পাঁয়তারা: ৬৭ পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে ৯২ জন!
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অনুমোদিত জনবলকাঠামোর (অর্গানোগ্রাম) তোয়াক্কা না করে অতিরিক্ত লোকবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। ‘সহকারী ব্যবস্থাপক (কারিগরি)’ পদে ৬৭টি পদ খালি থাকলেও প্রতিষ্ঠানটি ৯২ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, যা অনুমোদিত পদের চেয়ে ২৫ জন বেশি।

এই ‘অগ্রিম’ নিয়োগকে ঘিরে প্রতিষ্ঠানটির ভেতরে-বাইরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যমান কর্মকর্তাদের মধ্য থেকে কয়েকজনকে বিশেষ সুবিধায় পদোন্নতি দেওয়ার ছক কষেই পদ খালি হওয়ার আগেই এই অতিরিক্ত নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা এমন অগ্রিম নিয়োগ প্রক্রিয়াকে সরাসরি ‘বেআইনি’ এবং ‘সংবিধান পরিপন্থি’ বলে অভিহিত করেছেন।

পদোন্নতির ‘আশায়’ অগ্রিম নিয়োগ

গত ৮ সেপ্টেম্বর বিটিসিএল এই বিতর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৬৭টি শূন্য পদের বিপরীতে ৯২ জনকে নিয়োগের এই উদ্যোগের বিষয়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) অদ্ভুত এক ব্যাখ্যা দিয়েছে।

পিটিডি-এর দাবি, আগামী ডিসেম্বরের শেষে ‘সহকারী ব্যবস্থাপক’ থেকে ‘ব্যবস্থাপক’ পদে ২৫ জনের পদোন্নতি হতে পারে। সেই পদোন্নতির ফলে যে ২৫টি পদ শূন্য হবে, তা পূরণের জন্যই “অগ্রিম” এই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ।

তবে এই ব্যাখ্যার পরপরই নতুন বিতর্কের জন্ম হয়েছে। খোদ বিটিসিএলের কর্মকর্তারাই প্রশ্ন তুলেছেন, যেখানে পদোন্নতি পরীক্ষার ফলাফলই হয়নি, সেখানে ২৫ জন যে পদোন্নতি পাবেনই—এমন নিশ্চয়তা কর্তৃপক্ষ কীভাবে পেল?

পদোন্নতি পরীক্ষার ‘লোকদেখানো’ ইতিহাস

বিটিসিএলের অতীতের রেকর্ড এই ‘অগ্রিম’ নিয়োগের justificaton-কে আরও দুর্বল করে দিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এর আগে ব্যবস্থাপক পদে পদোন্নতির জন্য দুবার পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রতিবারই প্রায় অর্ধেক কর্মকর্তা অকৃতকার্য হয়েছেন।

  • ২০১৬ সালের ব্যাচের কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি পরীক্ষায় মাত্র ১৭ জন কৃতকার্য হন, অকৃতকার্য হন দ্বিগুণ (৩৪ জন)।
  • ২০১৮ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ২৭ জন কৃতকার্য হলেও ৫ জন অকৃতকার্য হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন পদোন্নতি পরীক্ষায়ও যদি উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা কৃতকার্য না হন এবং অতিরিক্ত ৯২ জনকে নিয়োগ দেওয়া হয়, তবে নতুনদের পদায়ন নিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।

অনেক কর্মকর্তা এই আসন্ন পদোন্নতি পরীক্ষাকে ‘লোকদেখানো’ এবং ‘নতুন যোগসাজশ’ হিসেবে উল্লেখ করছেন। তাদের আশঙ্কা, “নির্দিষ্ট কর্মকর্তাদের পাস করিয়ে দেওয়ার জন্যই আগে থেকে পদের সংখ্যা গণনা করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।”

তদন্তের মধ্যেই নতুন অনিয়মের শঙ্কা

বিটিসিএলে পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয়। ডিপ্লোমা পাস টেকনিশিয়ানদের পদোন্নতির ক্ষেত্রে ঘুষের বিনিময়ে সহজ প্রশ্নপত্র প্রণয়ন এবং অর্থের বিনিময়ে পদোন্নতির একটি গুরুতর অভিযোগ নিয়ে ইতোমধ্যে তদন্ত চলছে। গত ৩ আগস্ট এই অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়।

কর্মকর্তারা বলছেন, যেখানে একটি দুর্নীতি তদন্তাধীন, ঠিক সেই সময়ে এ ধরনের একটি অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার ওপর থেকে আস্থা নষ্ট করে দিচ্ছে।

‘অগ্রিম নিয়োগ সংবিধান পরিপন্থি’

জনপ্রশাসন বিশেষজ্ঞরা এই প্রক্রিয়াকে সরাসরি বেআইনি বলছেন। সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, “ভবিষ্যতে পদ শূন্য হবে—এই আশায় এখনই নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ দেওয়া বেআইনি এবং সংবিধান পরিপন্থি।”

তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেন, “সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান সুযোগ লাভের অধিকারের কথা বলা হয়েছে। আজ যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তখন হয়তো একজনের আবেদনের যোগ্যতা নেই। কিন্তু ভবিষ্যতে যখন সত্যিই পদ শূন্য হবে, তখন বিজ্ঞপ্তি দেওয়া হলে হয়তো তার আবেদনের যোগ্যতা থাকত। অর্থাৎ, আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ব্যক্তিকে তার সাংবিধানিক সুযোগ থেকে বঞ্চিত করা হবে।” তিনি আরও জানান, প্রতিবেশী দেশ ভারতেও উচ্চ আদালতের রায়ে এমন অগ্রিম নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষের নীরবতা

এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বক্তব্য জানতে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি “এ বিষয়ে জেনে পরবর্তীতে জানাবেন” বলে জানান এবং জনসংযোগ বিভাগের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রওনক তাহমিনার সঙ্গে যোগাযোগ করে লিখিত প্রশ্ন পাঠালেও তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BTCLBTCL Job CircularIllegal HiringUnconstitutionalজনপ্রশাসনডাক ও টেলিযোগাযোগ বিভাগনিয়োগ বিজ্ঞপ্তিপদোন্নতি দুর্নীতিবিটিসিএলবেআইনি নিয়োগসংবিধান পরিপন্থি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব
নির্বাচিত

নতুন মনিটাইজেশনের গাইডলাইন আনলো ইউটিউব

৮৯৯০ টাকায় ৩ জিবি র‌্যামের ফোন
নির্বাচিত

৮৯৯০ টাকায় ৩ জিবি র‌্যামের ফোন

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

পলক: প্রযুক্তি ব্যবহারে ব্যয় ও দুর্নীতি কমেছে

রেডমি নোট১৫ প্রো
প্রযুক্তি সংবাদ

চীনে চলতি মাসেই উন্মোচিত হবে রেডমি নোট১৫ প্রো ও প্রো প্লাস

আসছে নতুন ১১৭ ইমোজি
প্রযুক্তি সংবাদ

আসছে নতুন ১১৭ ইমোজি

যেভাবে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর
প্রযুক্তি সংবাদ

যেভাবে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

Load More

ট্রেন্ডিং টপিক

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2025

বিটিসিএলে ‘অগ্রিম’ নিয়োগের পাঁয়তারা: ৬৭ পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে ৯২ জন!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix