Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনপ্রতি সিম ব্যবহারের সীমা কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 October 2025
১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে
Share on FacebookShare on Twitter

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনপ্রতি মেবাইল সিম নিবন্ধনের সর্বোচ্চ সীমা সাতটিতে নামিয়ে আনার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।

বৈঠকে মোবাইলের সিম কার্ডের ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে একজন ১০টি সিম ব্যবহারের সুযোগ রয়েছে। এটা নির্বাচনের আগে সর্বোচ্চ সাতটির মধ্যে নিয়ে আসতে পারি।”

এই সীমা পর্যায়ক্রমে পাঁচটি থেকে দুইটিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সিম কার্ড একেবারে কমানো যাবে না, ধীরে ধীরে তা কমিয়ে আনা হবে।”

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “কেউ একজন একটি সিম কার্ড নিয়েছেন, কিন্তু কৌশলে ওই ব্যাক্তির নামে আরো কিছু সিম কার্ড বের করে নেওয়া হচ্ছে। আর এই সিম কার্ড দিয়ে অপরাধ হওয়ায় মূল ব্যক্তি তা জানেনই না।”

সোশাল মিডিয়ায় অনেক ‘অসত্য, বিভ্রান্তিকর’ তথ্য প্রচার হয় মন্তব্য করে এসব বিভ্রান্তি দূর করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজনৈতিক দলগুলো ‘সংঘর্ষের জন্য মুখিয়ে আছে’– একজন উপদেষ্টার এমন বক্তব্য উদ্ধৃত করে নির্বাচনে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকালীন কতগুলো ঘটনা ঘটে। নির্বাচনে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘর ভাগাভাগি হয়ে যায়। এরকম ছোটখাটো ঘটনা ঘটে। একেবারে পুরো এলিমিনেট করে দিতে পারে, তা না।”

রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এসব বিষয়ে আলোচনা করে ‘সমাধান করবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী মনে করেন, জনগণ সচেতন হলে নির্বাচন ‘খুবই সুন্দর’ হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেট পরে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসব প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না, সবাইকে সচেতন হতে হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অতিরিক্ত মোবাইল সিমঅতিরিক্ত সিমঅবৈধ সিমট্যুরিস্ট সিমসিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন
নির্বাচিত

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন

অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি
নির্বাচিত

অ্যাপলের বিরুদ্ধে পে প্রযুক্তি ‘চুরির’ অভিযোগে মামলা

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন

শিগগিরই আসছে ডাক টাকা
প্রযুক্তি সংবাদ

শিগগিরই আসছে ডাক টাকা

এবার এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
নির্বাচিত

এবার এলসিডি পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

অ্যান্ড্রয়েড ডিভাইসে স্প্যাম কল ব্লক করা যেতে পারে
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড ডিভাইসে স্প্যাম কল ব্লক করা যেতে পারে

Load More

ট্রেন্ডিং টপিক

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব
প্রযুক্তি সংবাদ

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের
নির্বাচিত

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

প্রথমে ক্রেতা সেজে মোবাইলের দোকান ঘুরে চুরির পরিকল্পনা।...

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 October 2025

জনপ্রতি সিম ব্যবহারের সীমা কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Techzoom.TV |
TechzoomTV