Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে একীভূতকরণের শর্ত বারবার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। অপারেটর দুটির দাবি, ২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার প্রায় নয় বছর পার হলেও রবি এখনো ‘এয়ারটেল’ ব্র্যান্ডটিকে পৃথক সত্তা হিসেবে পরিচালনা ও প্রচার করছে।

অথচ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও হাইকোর্ট—উভয় পক্ষেরই সুস্পষ্ট নির্দেশনা ছিল যে, এয়ারটেলকে স্বতন্ত্রভাবে চালানো যাবে না।

এই পরিস্থিতিতে, বাজারের সুষ্ঠু প্রতিযোগিতা নষ্ট হচ্ছে দাবি করে গ্রামীণফোন ও বাংলালিংক পৃথক পৃথক চিঠিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জরুরি হস্তক্ষেপ চেয়েছে।

বিটিআরসিকে দেওয়া চিঠিতে অপারেটর দুটি বলেছে, ২০১৬ সালের ২৬ অক্টোবর একীভূতকরণের অনুমোদনে ২০ নম্বর শর্তে স্পষ্টভাবে বলা ছিল, সমস্ত বিজ্ঞাপন, বিপণন ও বাণিজ্যিক যোগাযোগ শুধু ‘রবি আজিয়াটা লিমিটেড’ নামে পরিচালনা করতে হবে। একই বছরের ৩১ আগস্ট হাইকোর্টের রায়েও বলা হয়, বিটিআরসির সমস্ত নির্দেশনা পুরোপুরি মেনেই একীভূতকরণ সম্পন্ন করতে হবে।

কিন্তু এসব নির্দেশনা লঙ্ঘন করে রবি সমান্তরালভাবে এয়ারটেলের একটি পৃথক ইকোসিস্টেম (পৃথক ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া চ্যানেল) চালিয়ে যাচ্ছে।

গ্রামীণফোন ও বাংলালিংকের অভিযোগ, ‘এয়ারটেল’ ব্র্যান্ডের নামে ‘০১৬’ সিরিজের সিম এখনো বাজারে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে, খুচরা দোকানগুলোতে এয়ারটেলের সাইনবোর্ড রয়েছে এবং আলাদাভাবে ডেটা প্যাক, রিচার্জ অফার, আন্তর্জাতিক কল রেট ও রোমিং সেবা প্রচার করা হচ্ছে। তাদের যুক্তি, রবির এই কর্মকাণ্ড গ্রাহকদের বিভ্রান্ত করছে এবং একীভূতকরণের শর্ত লঙ্ঘন করে এয়ারটেলের আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালুকে ‘অন্যায়ভাবে’ কাজে লাগানো হচ্ছে।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, “সরাসরি একীভূতকরণের শর্ত ও লাইসেন্সের বাধ্যবাধকতা লঙ্ঘনকারী এসব প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড সুস্থ প্রতিযোগিতার অন্তরায়। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ জানিয়েছি।”

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “যখন নিয়ন্ত্রক সংস্থা, এমনকি হাইকোর্ট স্পষ্টভাবে শর্ত ঠিক করে দিয়েছেন, তখন কোনো অপারেটরেরই আইনের বাইরে গিয়ে কাজ করা উচিত নয়। আমরা আশা করি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে বিটিআরসি পদক্ষেপ নেবে।”

এসব অভিযোগের জবাবে রবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এয়ারটেল এখনো আইনগতভাবে রবি আজিয়াটা লিমিটেডের একটি ‘অধিগ্রহণকৃত সাব-ব্র্যান্ড’।

ওই কর্মকর্তা বলেন, “হাইকোর্ট-অনুমোদিত একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এয়ারটেলের সমস্ত ট্রেডমার্ক, লোগো ও মেধাস্বত্ব রবির কাছে হস্তান্তরিত হয়েছে।” তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, একটি কোম্পানির অধীনে একাধিক ব্র্যান্ড ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত। “স্কিটোর (Skitto) মাধ্যমে গ্রামীণফোনসহ বিশ্বের অনেক টেলিযোগাযোগ অপারেটর একই রীতি অনুসরণ করে।”

রবির দাবি, এই সাব-ব্র্যান্ডিং গ্রাহকদের পছন্দের সুযোগ বাড়ায় এবং এটি নিয়ন্ত্রক সংস্থার কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন করে না।

Tags: AirtelBanglalinkBTRCGrameenphoneMergerRobiViolationএকীভূতকরণএয়ারটেলএয়ারটেল ব্র্যান্ড পরিচালনা অবৈধগ্রামীণফোনজিপিবাংলালিংকবাংলালিংকেরবিটিআরসিরবিশর্ত লঙ্ঘনস্কিটো

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাশ্মীর নিয়ে পোস্ট দিলে অ্যাকাউন্ট বাতিল
প্রযুক্তি সংবাদ

কাশ্মীর নিয়ে পোস্ট দিলে অ্যাকাউন্ট বাতিল

সাধ্যের মধ্যেই বাজারে আসতে চলেছে অপো রেনো ৩ প্রো
প্রযুক্তি বাজার

১৬ টি ফোনের দাম বাড়ালো অপো, জানুন বিস্তারিত

অ্যাপলের কাছে স্মার্টফোন স্ক্রিন কারখানা বেচছে জাপান ডিসপ্লে
নির্বাচিত

অ্যাপলের কাছে স্মার্টফোন স্ক্রিন কারখানা বেচছে জাপান ডিসপ্লে

রিয়েলমি প্যাড মিনি আগামী মাসে বাজারে আসছে, বড় ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে
নির্বাচিত

রিয়েলমি প্যাড মিনি আগামী মাসে বাজারে আসছে, বড় ব্যাটারি সহ থাকবে বড় ডিসপ্লে

ইবিএল ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক
টেলিকম

ইবিএল ও মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন
প্রযুক্তি সংবাদ

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix