Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গরম হচ্ছে স্মার্টফোন? জানুন সমাধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 October 2019
গরম হচ্ছে স্মার্টফোন? জানুন সমাধান
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া কি এক মুহূর্ত চলে? নিশ্চই চলে না। তাই প্রায় সবার হাতেই স্মার্টফোন। তবে স্মার্টফোনের একটি অন্যতম সমস্যা হলো এর ব্যবহারের মাঝখানে খুবই গরম হওয়া। সমস্যাটি নৈমিত্তিক। তবে চাইলে সহজেই করা যাবে সমাধান।

স্মার্টফোনের মতো ডিভাইস গরম হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তবে অতিরিক্ত গরম কখনো কখনো ভয়ানক বিপদ ঘটাতে পারে। তাই স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ এবং সহজ সমাধান জানা থাকলে অপ্রীতিকর অবস্থা এড়ানো যায় সহজেই।

কতটুকু ফোন গরম হওয়া স্বাভাবিক:
গরম হওয়ার ক্ষেত্রে স্মার্টফোনের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। কিন্তু স্ট্যান্ড বাই অবস্থায় যদি ডিভাইসটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়, তবে বুঝতে হবে ফোনটিতে সমস্যা রয়েছে।

ব্যাটারি:
সময় ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল কোম্পানিগুলো স্মার্টফোন দিন দিন পাতলা করছে। তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি। ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোনে তত বেশি তাপ উৎপন্ন হবে। এতে ব্যাটারি চার্জ করার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়ও ডিভাইস বেশি গরম হয়ে থাকে।

প্রসেসর:
স্মার্টফোন গরম হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এর প্রসেসর। স্মার্টফোনের মূল অঙ্গ প্রসেসর, তা সবারই জানা। এ প্রসেসর সব সময় কাজ করে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে তৈরি হয় প্রসেসর। প্রসেসর স্মার্টফোনের বডির সঙ্গে লাগানো থাকে যার ফলে তাপ অনুভব হয়।

দুর্বল নেটওয়ার্ক:
দুর্বল নেটওয়ার্কের কারণেও গরম হতে পারে স্মার্টফোন। ফোনের নেটওয়ার্ক যদি দুর্বল হয় অর্থাৎ সিগন্যাল যায় আর আসে। এছাড়া ওয়াইফাই ব্যবহার করলে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে, ফলে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়।

স্মার্টফোন অতিরিক্ত গরম থেকে মুক্তির উপায়:
ফোনে সব সময় চার্জ থাকার বিষয়টি খেয়াল রাখতে হবে। একসঙ্গে বেশি অ্যাপস চালু রাখা যাবে না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে কিনা, সেদিকটাও খেয়াল রাখতে হবে। স্মার্টফোন বেশি ব্যবহার করলে বা ফোনে অতিরিক্ত গেমস খেললেও গরম হয়, এ বিষয়টি কিন্তু স্বাভাবিক নয়।

ডিভাইসটির র‌্যাম ও ক্যাশ মেমোরি সব সময় পরিষ্কার রাখতে হবে। অপ্রয়োজনীয় ম্যাসেজ ডিলিট করা ছাড়াও ফোনে যেকোন অ্যানিমিশন বন্ধ রাখতে হবে।

এছাড়া ফোনে এমন কভার ব্যবহার করতে হবে যেন কভারটি চামড়ার হয়। বাহিরের তাপে যেন ফোন গরম না হয়ে যায়, সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে।

অনেকে সব সময় ওয়াই-ফাই বা ডেটা চালু রাখতে পছন্দ করেন। প্রয়োজনীয় ব্যবহারের পর ডেটা বা ওয়াইফাই চালু না করে রাখাটাই ভালো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে সাইবার অপরাধে ভুক্তভোগীদের ৫০.২৭ শতাংশই বুলিংয়ের শিকার: গবেষণা
নির্বাচিত

দেশে সাইবার অপরাধে ভুক্তভোগীদের ৫০.২৭ শতাংশই বুলিংয়ের শিকার: গবেষণা

এবার টিকটক ও পাবজি নিষিদ্ধ আফগানিস্তানে
নির্বাচিত

এবার টিকটক ও পাবজি নিষিদ্ধ আফগানিস্তানে

রিয়েলমির স্মার্টফোনে আইফোনের ফিচার!
নির্বাচিত

রিয়েলমির স্মার্টফোনে আইফোনের ফিচার!

নকিয়ার ডিএসএলআর ফোন
নির্বাচিত

নকিয়ার ডিএসএলআর ফোন

আসছে উইন্ডোজ টার্মিনাল
নির্বাচিত

আসছে উইন্ডোজ টার্মিনাল

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে
নির্বাচিত

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা...

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2019

গরম হচ্ছে স্মার্টফোন? জানুন সমাধান

Techzoom.TV |
TechzoomTV