ADVERTISEMENT

Tag: স্মার্টফোন

ভারতের বাজারে চীনা স্মার্টফোন ব্যান্ডের দাপট

ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাজারে যে চীনা ব্র্যান্ডের দাপট দেখা যাচ্ছে, সাম্প্রতিক বছরগুলোয় তা স্পষ্ট হয়ে উঠেছে। নিজস্ব সাশ্রয়ী ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন নিয়ে এলেও স্থানীয় কিংবা অন্য কোনো বাজারে তেমন শক্তিশালী অবস্থান করতে পারছে না ভারতীয় ব্র্যান্ড। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত ছয় বছরে ৯৯ শতাংশ সম্প্রসারিত হয়েছে চীনা ব্র্যান্ড। ২০১৫ সালে ভারতীয় ব্র্যান্ডের দখলে ছিল সেলফোনের ৬৮ শতাংশ বাজার শেয়ার এবং চীনা ব্র্যান্ডের দখলে ছিল মাত্র ৩২ শতাংশ বাজার শেয়ার। বর্তমানে বাজারমূল্যের দিক থেকে ভারতের সেলফোন বাজারের ৬৫ শতাংশ চীনা ব্র্যান্ডের দখলে। লাভা ও মাইক্রোম্যাক্সের মতো ভারতীয় সেলফোন কোম্পানিরই যে বাজার শেয়ার কমেছে এমন নয়, চীনা ব্র্যান্ডের বাইরে অন্য বিদেশী ব্র্যান্ডেরও বাজার শেয়ার কমেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এক ...