দেশের তরুণরা মেধাবী। কিন্তু তারা উদ্ভাবনের জায়গায় অত্যন্ত দুর্বল। তাই তাদের উদ্ভাবন সম্পদকে সুরক্ষা দেয়ার মাধ্যমে দেশী উদ্ভাবনকে আন্তর্জাতিক বাজারে...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা ৫জির জন্য পুরোই প্রস্তুত। তবে জনগণের বিদ্যমান প্রয়োজনীয়তা মেটাতে ডিজিটাল সংযোগের বেইসলাইন...
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন সময় ,অর্থ ও হয়রানি কমাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইসিটি বিভাগের উদ্যোগে...
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হুয়াওয়ে আবারো ৪৫ শতাংশ বাজার দখল নিয়ে চীনের স্মার্টফোন বাজারের শীর্ষে উঠে এসেছে। কভিড-১৯ মহামারীর...
তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়েতুলতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন উদ্যোক্তাদের টাকার...
আজ ১৯ নভেম্বর নারী উদ্যোক্তা দিবস। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজারে নয়, বরং নিজে উদ্যোক্তা...
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চতুর্থ শিল্প বিপ্লবে সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারে বাংলাদেশের যুব সমাজকে দক্ষ করে তোলা...
স্যামসাং এম সিরিজের স্মার্টফোনগুলি প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে। সেইসঙ্গে বিক্রির নিরিখে বাজেট ও মিড রেঞ্জে আসা এই ফোনগুলি স্যামসাংয়ের স্মার্টফোনের...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমদানি নির্ভর জাতি থেকে বাংলাদেশ এখন মোবাইলসেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, শুধু স্থাবর সম্পত্তি নয়, একজন উদ্যোক্তার মেধা ও দক্ষতা অত্যন্ত মূল্যবান সম্পদ। অন্যদিকে ব্যাঙ্কং, সেবা, ব্যবসা বাণিজ্য ও কলকারখানা এখন আর এনালগ থাকার দিন নেই-সবই ডিজিটাল হতে হবে। আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সবই ডিজিটাল করতেই হবে। তিনি শিক্ষা ও দক্ষতার ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব প্রদান করেন। তিনি বলেন সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের কল সেন্টারসমূহ একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। মন্ত্রী তরুণ ও সৃজনশীল উদ্যোক্তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে শুরু করা এই কর্মকান্ণ্ড এগিয়ে নিতে ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক ব্যাংকের সাথে কলসেন্টার প্রতিষ্ঠান সমূহের সংগঠন বাক্কোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ্সব কথা বলেন। চুক্তির ফলে বাক্কো প্রতিষ্ঠানগুলো জামানত বিহীনভাবে শর্ত সাপেক্ষে ব্র্যাক ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদে ঋণ সুবিধা পাবেন। ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী দেশের পোশাক শিল্পের বিকাশে অতি সাধারণ কর্মীদের মূল শক্তি হিসেবে বর্ণনা করে বলেন, যারা সাধারণ কম্পিউটারও শিখেনি তাদের কাজে লাগিয়ে বাক্কো কল সেন্টার কাজ শুরু করে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধান অতিথি বলেন, কলসেন্টারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের দূরত্বটা ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে দূর হয়ে গেল। তিনি বলেন, আমি আশা করি ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বাক্কোকে অনুধাবনের ক্ষেত্রে ব্যাংকিং খাতের যে সমস্যা ছিল তা কেটে যাবে’’। মন্ত্রী তথ্যপ্রযুক্তি বিকাশের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, কলসেন্টার খাত কেবল শুধু ভাল ইংরেজী জানা লোকের জন্যই নয় এখাতে ভাল বাংলা জানা মানুষের প্রচুর চাহিদা রয়েছে। তিনি বলেন এক সময়ে আমরা ভাবতাম সারা দুনিয়াই ইংরেজি নির্ভর। কিন্তু এখনকার ও সামনের দুনিয়া হচ্ছে মাতৃভাষাকেন্দ্রিক। তিনি আরও বলেন আমরা এক সময়ে ভাবতাম সবই রপ্তানী করতে হবে-নিজেদের অভ্যন্তরীণ বাজারের দিক আমরা াতকাইনি। অথচ ১৭ কোটি মানুষের একটি দেশ তার দ্রুত উন্নয়নের ক্ষেত্রে নিজেদেরই ডিজিটাইজেসনের অনেক কাজ রয়েছে। তিনি ব্যাঙ্কং খাতে আইন ও নীতিমালা নবায়নসহ যেসব কাগজভিত্তিক কর্মকাণ্ড রয়েছে তা ডিজিটাল করার আহ্বান জানান। দেশে মেধা ভিত্তিক শিল্পে বিনোয়োগের নতুন যুগের সূচনা হয়েছে উল্লেখ করে কম্পিউটারে বাংলা ভাষার জনক জনাব মোস্তাফা জব্বার বলেন, প্রথম শিল্প বিপ্লব যুগ থেকে শুরু করে অদ্যাবধি শিল্প বাণিজ্যের বিকাশে ব্যাংক বড় ভূমিকা পালন করে আসছে। ডিজিটাল বাংলাদেশ বিণির্মাণের জন্য গত এগারো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কর্মসূচি করোনাকালেও অচল জীবন যাত্রাকে সক্রিয় রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অর্জনসমূহকে আমরা ধরে রাখতে চাই। তিনি বলেন, এতদিন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বাংলাদেশ ছিল আমদানি নির্ভর একটি দেশ।আজকের বাংলাদেশ এই খাতের একটি রপ্তানি নির্ভর একটি দেশে উন্নীত হয়েছে। দেশে ১১টি মোবাইল কারখানায় দেশের শতকরা ৬০ভাগ মোবাইল সেটের চাহিদা মেটাতে সক্ষম। বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে।আমরা আইওটি ডিভাইস রপ্তানি করছি। তিনি রোবটিকস, বিগডাটা ও আইওটিসহ উদীয়মান ডিজিটাল ডিভাইস খাতে বিনিয়োগে নজর দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা, হেড অব এসএমই সৈয়দ আবদুল মোমেন এবং বাক্কোর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন বক্তৃতা করেন।
টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন
নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com
সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com
স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix