Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের এআই প্রযুক্তিতে ধীরগতি, বাজার দখলে তৎপর চীনা ফোন নির্মাতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
অ্যাপলের এআই প্রযুক্তিতে ধীরগতি, বাজার দখলে তৎপর চীনা ফোন নির্মাতারা
Share on FacebookShare on Twitter

আইফোন ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডে টানতে চীনা স্মার্টফোন নির্মাতারা নতুন ‘মাইগ্রেশন অ্যাপ’ জোরদারভাবে প্রচার করছে। বিশ্বের সবচেয়ে বড় এ স্মার্টফোন বাজারে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার চালু করতে হিমশিম খাওয়ায় প্রতিদ্বন্দ্বীরা নিজেদের বাজার হিস্যা বাড়ানোর সুযোগ নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

চীনে সরকারি বিধিনিষেধের কারণে অতি প্রত্যাশিত এআই ফিচারগুলো চালু করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। এ সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীনে নিজেদের হিস্যা বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলো।

চীনের অভ্যন্তরীণ বাজারে তীব্র প্রতিযোগিতায় থাকা শীর্ষ পাঁচটি দেশীয় স্মার্টফোন প্রস্তুতকারক চলতি বছর বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে ছবি, ভিডিও, কনটাক্টস এবং অন্যান্য ডাটা দ্রুত ও সহজে চীনা ব্র্যান্ডের ডিভাইসে নিতে পারে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা অ্যাপলের পরিকল্পিত এআই ফিচার চালুর অনুমোদন স্থগিত রেখেছে। এর মধ্যেই স্থানীয় ফোন নির্মাতারা নিজেদের প্রচারণা জোরদার করছে।

পরামর্শক প্রতিষ্ঠান ওমডিয়ার বিশ্লেষক লুকাস ঝং বলেন, ‘এআই প্রযুক্তি বিকাশে চীনা স্মার্টফোন নির্মাতারা স্পষ্টভাবেই দ্রুত অগ্রসর হচ্ছে এবং আরো বেশি উন্মুক্তভাবে কাজ করছে।’

তার মতে, এসব কৌশল এখনই খুব বড় পরিবর্তন আনবে না। কিন্তু ধীরে ধীরে চীনা বাজারে অ্যাপলের ব্যবসা পরিচালনা আরো কঠিন হয়ে উঠবে। ফলে টেক জায়ান্টটির ওপর চাপ বাড়বে।

গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের হিসাবে, চীনের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা এতটাই তীব্র যে কোনো ব্র্যান্ডই ২০ শতাংশের বেশি বাজার হিস্যা ধরে রাখতে পারছে না। একসময় শীর্ষে থাকা অ্যাপলকে গত বছর টপকে যায় ভিভো। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্মার্টফোন বাজারে ভিভোর বাজার হিস্যা ছিল ১৮ দশমিক ৫ শতাংশ। একই সময় অ্যাপল, অনর, অপো, শাওমি ও হুয়াওয়ের হিস্যা ১৩ দশমিক ৬ থেকে ১৬ দশমিক ৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে।

তবে চীনা স্মার্টফোন নির্মাতারা আইফোন ব্যবহারকারীদের নিজেদের ডিভাইসে আনা কঠিন মনে করছে। কারণ নতুন ডিভাইসে ফাইল ও অ্যাপ স্থানান্তরকে ব্যবহারকারীর জন্য অনেক সহজ করে দিয়েছে অ্যাপল। কিন্তু চীনা নির্মাতারা মনে করছে, এআই ফিচার ও ফোল্ডেবল ফোনের মতো উদ্ভাবনী প্রযুক্তি স্থানীয় পণ্যকে যথেষ্ট আকর্ষণীয় করে তুলেছে, যা অ্যাপল ভক্তদেরও আকৃষ্ট করতে সক্ষম।

উদাহরণস্বরূপ প্রতিবেদনে বলা হয়েছে, অপোর নতুন স্মার্টফোনে থাকা এআই অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল লেনদেনের স্ক্রিনশট দিয়ে ব্যবহারকারীর দৈনন্দিন খরচ ট্র্যাক করতে পারে। এছাড়া ফোনের ক্যামেরার মাধ্যমে জিমের যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করতে হবে, তা রিয়াল টাইমে নির্দেশ দিতে সক্ষম।

অনরের এআই পণ্য পরিচালক শিয়াংডং লি বলেন, ‘অ্যাপলের মতো অসাধারণ একটি কোম্পানি থেকে আমাদের স্মার্টফোন শিল্প অনেক কিছু শিখতে পারে। এমনকি টেক জায়ান্টটিকে অতিক্রম করার চেষ্টাও করতে পারে। অ্যাপল ধীরে এগোলে আমাদের জন্য একটি বড় সুযোগ তৈরি হবে।’

লিয়ের দাবি, অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোন ম্যাজিক ভিফাইভের ৩৭ শতাংশ অনলাইন ক্রেতা এসব টুল (আইফোন থেকে ডাটা, অ্যাপ ও ফাইল অনরে সহজে স্থানান্তর করা) ব্যবহার করে অ্যাপল ডিভাইস থেকে স্থানান্তরিত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা উচ্চমূল্যের অ্যাপল ব্যবহারকারীদের আকৃষ্ট করতে কার্যকরভাবে সফল হয়েছি।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যারিষ্টার সুমনের নামে ৩৯টি ফেক পেজ
প্রযুক্তি সংবাদ

ব্যারিষ্টার সুমনের নামে ৩৯টি ফেক পেজ

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
ই-কমার্স

কিউকম গ্রাহকদের স্বার্থ রক্ষায় ৪ দফা দাবি

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন পলক
প্রযুক্তি সংবাদ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন পলক

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!
নির্বাচিত

অবৈধ ফোন বন্ধের ঘোষণা আসছে কাল

করোনাভাইরাস: এবার বাতিল ‘সাউথ বাই সাউথওয়েস্ট’
নির্বাচিত

করোনাভাইরাস: এবার বাতিল ‘সাউথ বাই সাউথওয়েস্ট’

ভিডিও গেম খেলার অভিজ্ঞতা দিয়ে কী ভালো চাকরি পাওয়া সম্ভব?
গেম

ভিডিও গেম খেলার অভিজ্ঞতা দিয়ে কী ভালো চাকরি পাওয়া সম্ভব?

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix