Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 November 2026
ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সেবাদাতা কোম্পানির বেছে নেওয়ার প্রক্রিয়ায় নানা রকম কারিগরি পরিভাষার মারপ্যাঁচে পড়া খুবই স্বাভাবিক ঘটনা।

ইন্টারনেটের গতি বা স্পিড নাকি ব্যান্ডউইথ কোনটিকে প্রাধান্য দেবেন বা বাসা বা অফিসের জন্য ওয়াই-ফাই ৭ রাউটার সত্যিই প্রয়োজন কি না এসব বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

এক্ষেত্রে কোন বিষয়টি প্রয়োজন তা জানা না থাকলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ও গুরুত্ববহ ভুলটি ঘটে মেগাবিটস প্রতি সেকেন্ড (এমবিপিএস) ও মেগাবাইটস প্রতি সেকেন্ডের (এমবি/এস) পার্থক্য বুঝতে না পারার কারণে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

পরিমাপের এই দুটি এককই ডেটা স্থানান্তরের হার বোঝাতে ব্যবহৃত হয়। তবে দুটির পার্থক্য না বুঝে সিদ্ধান্ত নিলে বড় ধরনের বিভ্রান্তিতে পড়তে হতে পারে। এ ব্যবধান স্পষ্টভাবে বুঝতে ‘বিট’ ও ‘বাইট’-এর পার্থক্য জানা জরুরি।

কম্পিউটিং ব্যবস্থায় তথ্যের সবচেয়ে মৌলিক একক বিট, যা বাইনারি সংকেতের ‘১’ ও ‘০’ প্রকাশ করে। সাধারণ ভাষায় ইন্টারনেট স্ট্রিমিং বা ডাউনলোডের ক্ষেত্রে ডেটা স্থানান্তরের গতি মাপতে প্রতি সেকেন্ডে কত বিট পরিবাহিত হচ্ছে তা হিসাব করা হয়।

অন্যদিকে, আটটি বিট মিলে তৈরি হয় একটি ‘বাইট’। কোনো একটি বর্ণ, চিহ্ন বা সংখ্যা প্রকাশের জন্য এক বাইট পরিমাণ ডেটার প্রয়োজন হয়। বিভিন্ন ডিজিটাল ফাইলের আকার বা ডিজিটাল স্টোরেজ বা তথ্য ধারণসক্ষমতা প্রকাশের ক্ষেত্রে বাইট পরিমাপটি ব্যবহৃত হয়।

যেমন, একটি চলচ্চিত্রের ফাইলের আকার কত বড় তা বাইট এককে প্রকাশ করা হয়। যখন ‘বাইট প্রতি সেকেন্ড’ পরিমাপটি আসে তখন ওই আকারের ফাইলটি কত দ্রুত স্থানান্তরিত হতে পারছে তা নির্দেশ করে।

বর্তমান আধুনিক কম্পিউটিং ব্যবস্থার তুলনায় একক বিট বা বাইট অতি ক্ষুদ্র পরিমাপ। ফলি এগুলোর সঙ্গে ‘মেগা’ শব্দটি যোগ করে গতির স্কেল বাড়ানো হয়, যার মানে প্রতি ক্ষেত্রে ১০ লাখ একক।

‘এমবিপিএস’ ও ‘এমবি/এস’ সংকেত দুটি দিয়ে যথাক্রমে প্রতি সেকেন্ডে ১০ লাখ বিট এবং ১০ লাখ বাইট কত দ্রুত পরিবাহিত হচ্ছে সেই হিসাবটিই প্রকাশ পায়।

প্রতিটি পরিভাষা কী কাজে ব্যবহৃত হয়?

বাড়ির ইন্টারনেটের গতি বা স্পিড কেমন তা সঠিকভাবে যাচাইয়ের জন্য প্রতি সেকেন্ডে মেগাবিটের হার জানা জরুরি। ডাউনলোড স্পিড বা তথ্য নামানোর গতি আপলোড স্পিডের চেয়ে বেশি হয়।

মার্কিন ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ বা এফসিসি’র তথ্য অনুসারে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম মানদণ্ড হিসেবে ১০০ এমবিপিএস গতিকে ধরা হয়েছে, যেখানে তথ্য আপলোডের প্রয়োজনীয় হার কেবল ২০ এমবিপিএস।

ইন্টারনেট স্পিড টেস্ট বিষয়ক কোম্পানি ‘ওকলা’র ২০২৬ সালের অগাস্টের এক প্রতিবেদন অনুসারে, মার্কিন পরিবারগুলোর বেলায় ডাউনলোড ও আপলোড গতি ছিল যথাক্রমে ৩০৭ এমবিপিএস ও ৬৩ এমবিপিএস।

গেল এক দশকে এ গড় গতি বিস্ময়কর হারে বেড়েছে। যেমন, ২০১৫ সালে উচ্চগতির ইন্টারনেটের জন্য এফসিসি’র নির্ধারিত মানদণ্ড বর্তমানের চার ভাগের এক ভাগেরও কম ছিল।

ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগের গতি সন্তোষজনক না হয় তবে কয়েকটি সাধারণ পদক্ষেপের মাধ্যমে এমবিপিএস বাড়িয়ে নিতে পারেন।

অন্যদিকে, ‘মেগাবাইটস পার সেকেন্ড’ সাধারণত বড় অক্ষরের ‘বি’ দিয়ে লেখা হয়, যা কোনো স্টোরেজ ডিভাইস বা সংরক্ষণ মাধ্যমে বড় ডেটা স্থানান্তরের গতি বোঝাতে ব্যবহৃত হয়।

যেমন, ক্লাউডে কোনো ফাইল কত দ্রুত আপলোড হচ্ছে বা হার্ড ডিস্ক থেকে সেটি কতটা দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে তা বোঝাতে এ এককটি ব্যবহৃত হয়।

মেগাবাইটস প্রতি সেকেন্ড পরিমাপ ব্যবহার করে ব্যবহারকারী খুব সহজেই হিসাব করতে পারবেন, একটি ভিডিও ফাইল ডাউনলোড করতে বা কোনো নথিপত্র স্থানান্তর করতে ঠিক কত সময় লাগবে।

ক্ষেত্রবিশেষে এ দুটি পরিমাপকে অনেকেই গুলিয়ে ফেলেন। তবে এ দুই মেট্রিকের তুলনা বা রূপান্তর করা বেশ সহজ। এমবিপিএস মানকে কেবল আট দিয়ে ভাগ করলেই ফল পেয়ে যাবেন।

যেমন, কারো ইন্টারনেট সংযোগ যদি ১০০ এমবিপিএস গতিতে ফাইল আপলোড করতে পারে বলে দাবি করে তবে তা ১২.৫ এমবি/এসের সমান। এর বিপরীতে, এমবিপিএস মান পেতে হলে এমবিপিএস মানকে ৮ দিয়ে গুণ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্যান্ডউইথ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে করণীয়
নির্বাচিত

ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে করণীয়

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ডিজিটাল যুগে অনলাইন নেগেটিভিটি থেকে বাঁচবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল যুগে অনলাইন নেগেটিভিটি থেকে বাঁচবেন যেভাবে

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি পরামর্শ

ইউটিউবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়

বৃষ্টিতে বাইক স্টার্ট না নিলে যা করবেন
অটোমোবাইল

বৃষ্টিতে বাইক স্টার্ট না নিলে যা করবেন

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

Load More

ট্রেন্ডিং টপিক

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

ইন্টারনেট সেবাদাতা কোম্পানির বেছে নেওয়ার প্রক্রিয়ায় নানা রকম...

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2026

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix