Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অর্থপাচারের অভিযোগে সুমাশ টেকের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
মোবাইল ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেট: ‘সুমাস টেক’-এর পিয়াস মূল হোতা?

ছবিঃ সংগৃহীত

Share on FacebookShare on Twitter

রাজধানীর আলোচিত গ্যাজেট শপ ‘অ্যাপল গ্যাজেটস লিমিটেড’-এর তিন কর্মকর্তার ব্যাংক হিসাব তলবের রেশ কাটতে না কাটতেই এবার ‘সুমাশ টেক’ (Sumash Tech)-এর স্বত্বাধিকারীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থপাচার, লাগেজ পার্টির মাধ্যমে অবৈধভাবে স্মার্টফোন আমদানি ও কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনবিআরের কর কমিশনারের কার্যালয় (আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট) থেকে ব্যাংকগুলোতে পাঠানো একটি চিঠিতে সুমাশ টেকের মালিক আবু সাঈদ পিয়াস-এর ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ২০০ ধারা মোতাবেক এই হিসাব তলব করা হয়।

সুমাশ টেকের মালিকের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, এফডিআর, এসটিডি, ক্রেডিট কার্ড, এমনকি লকার বা ভল্টসহ সব ধরণের আর্থিক লেনদেনের তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে ১ জুলাই ২০১৮ থেকে বর্তমান সময় পর্যন্ত যাবতীয় লেনদেনের অর্ধ-বছরভিত্তিক হালনাগাদ বিবরণী সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অ্যাপল গ্যাজেটস এবং সুমাশ টেকের মতো প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে ‘লাগেজ পার্টি’ সুবিধা অপব্যবহার করে অবৈধভাবে দামী স্মার্টফোন দেশে আনছে। এসব ‘আনঅফিসিয়াল’ ফোন বিক্রির মাধ্যমে অর্জিত বিশাল অংকের অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বছরে প্রায় কোটি কোটি টাকার অবৈধ মোবাইল আমদানি করে এবং এর মাধ্যমে সরকার বছরে আনুমানিক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তথাকথিত ‘লাগেজ পার্টি’র আড়ালে বিদেশে ডলার পাচার করে ভিয়েতনাম, চায়না, দুবাই ও ভারত থেকে দামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেশে আনছে। এসব ফোন চোরাচালানের মাধ্যমে বাজারে বিক্রি করে অর্জিত অর্থ আবার হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, লাগেজ পার্টির মাধ্যমে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে বৈধ উৎপাদনকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

দুদকের নজরদারি:

এর আগে অ্যাপল গ্যাজেটসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফ মাহমুদসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তারা ইউটিউবারদের দিয়ে রিভিউ করিয়ে অবৈধ ফোনের বাজার জমিয়ে তুলেছেন এবং শুল্ক ফাঁকি দিয়ে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

এনবিআর সূত্র জানিয়েছে, ব্যাংক থেকে তথ্য পাওয়ার পর তাদের দাখিলকৃত আয়কর রিটার্ন যাচাই করা হবে। আয়ের সঙ্গে সম্পদের অসংগতি বা কর ফাঁকির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে বক্তব্যের জন্য মোবাইল ডিভাইস ব্যবসা প্রতিষ্ঠান Sumash Tech–এর মালিক আবু সায়ীদ পিয়াসের ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Abu Sayeed Piasঅবৈধ মোবাইলঅবৈধ মোবাইল জব্দঅবৈধ মোবাইল ফোন জব্দঅবৈধ মোবাইল ফোনেঅবৈধ মোবাইল বৈধকরণঅবৈধ মোবাইল সিন্ডিকেটঅবৈধ মোবাইল হ্যান্ডসেটঅবৈধ মোবাইলফোনঅ্যাপল গ্যাজেটসআবু সাঈদ পিয়াসএনবিআরএফডিআরএসটিডিকে আর ইন্টারন্যাশনালক্রেডিট কার্ডগ্রে মার্কেটচলতি হিসাবব্যাংক হিসাব তলবশীঘ্রই অবৈধ মোবাইলসঞ্চয়ী হিসাবসুবিধাভোগীসুমাশ টেকসুমাশ টেকেসুমাস টেকসুমাসটেকস্মার্টফোন চোরাচালান

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ
নির্বাচিত

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে
নির্বাচিত

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে

বৃহস্পতিবারের মধ্যে বাতিল হবে অতিরিক্ত সিম, জানুন ডি-রেজিস্টার করবেন যেভাবে
টেলিকম

১০ সিমের সীমা কার্যকর: অপরাধ কমার আশা বিটিআরসি’র

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ
নির্বাচিত

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ

একনজরে দেখেনিন কি আছে হুয়াওয়ের নতুন পপ আপ ফোনে
নির্বাচিত

একনজরে দেখেনিন কি আছে হুয়াওয়ের নতুন পপ আপ ফোনে

চ্যাট থেকে না বেরিয়েই ভয়েস ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে
প্রযুক্তি সংবাদ

চ্যাট থেকে না বেরিয়েই ভয়েস ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ
প্রযুক্তি সংবাদ

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
পাঁচমিশালি

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

একজন স্বপ্নবাজ পথপ্রদর্শক: আশিক চৌধুরী
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল সেবায় বিনিয়োগ টানার নতুন নকশা

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
শিক্ষা ও ক্যাম্পাস

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬
নির্বাচিত

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ ডিসেম্বর ২০২৫

অর্থপাচারের অভিযোগে সুমাশ টেকের ব্যাংক হিসাব তলব

Techzoom.TV |
TechzoomTV