Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিওআইপি ব্যবসা থেকে স্বর্ণের চোরাচালানে জড়িত হয় আরিফ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 January 2026
ভিওআইপি ব্যবসা থেকে স্বর্ণের চোরাচালানে জড়িত হয় আরিফ
Share on FacebookShare on Twitter

চোরাচালান সিন্ডিকেটে আছে আরিফ নামে একজন। সাতকানিয়া উপজেলা এলাকার বাসিন্দা এই ব্যক্তির আমিন স্টোর নামে রিয়াজ উদ্দিন বাজার এলাকায় একটি পারিবারিক ব্যবসা ছিল। তবে এই ব্যবসায় মন বসতো না আরিফের। পড়ালেখা করার সময় জড়িয়ে পড়েন অবৈধ ভিওআইপি ব্যবসায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদে ইমামের কাজ থেকে ৫০টি স্বর্ণের বার উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ২৫ লাখ টাকা। ইমামের ল্যাপটপে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছিল। ওই সময় কাস্টম কতৃপক্ষ ইমামকে ব্যপক জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন: আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন

একপর্যায়ে ইমামের মুখে আরিফের নাম উঠে আসে। এরপর ঢাকা থেকে প্রশাসনের বিশেষ একটি টিম এসে আরিফকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর আরিফকে তিনদিনের রিমান্ডে আনা হলে জব্দ হওয়া মালামাল নিজের বলে স্বীকার করেন তিনি। এই মামলায় ছয় মাস জেল খেটে মুক্ত হয় আরিফ। এরপর থেকে আরিফের স্বর্ণের ব্যবসার কথা সবাই জেনে যায়। রিয়াজউদ্দিন বাজার এলাকায় তাকে সবাই সোনা ব্যবসায়ী হিসেবে চেনে।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে আরিফের এক লোক চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আসার সময় পুলিশের হাতে পুনরায় ১০টি স্বর্ণের বারসহ আটক হয়। পরে ১১ লাখ টাকার দফারফায় তাকে ছাড়িয়ে আনা হয়। ২০২১ সালের মার্চ মাসে চানভির ফরহাদ নামে আরিফের এক লোক বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হয়। বাংলাদেশি টাকার হিসেবে যার পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। পরে এই চানভির ফরহাদ ছয় মাস জেল খেটে সম্প্রতি জামিনে মুক্ত হয়।

আরও পড়ুন:  ২০২১ সালে এনইআইআর ‘ভালো’, এখন ‘খারাপ’? আ.লীগ পন্থী নেতার ভোল পাল্টানোর রহস্য

সবশেষ ২০২২ সালের ১১ জানুয়ারি আরিফের দুই লোক মফিজ ও সাজ্জাদ দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮ এ চট্টগ্রামে আসে। একই বিমানে ডোমেস্টিক টিকেট কেটে মিজান, আরিফ এবং আরিফের ভাই আনোয়ার ঢাকার উদ্দেশ্যে বিমানটিতে উঠে। এরপর তারা আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে স্বর্ণ নিয়ে নেয়। বিমান থেকে নামার পর মিজান ও আনোয়ার কাস্টমস কর্মকর্তাদের হাতে দুটি স্বর্ণের বার ও ছয়টি আইফোনসহ আটক হয়। যার বাজারমূল্য ২০ লাখ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে মফিজের কাছ থেকে স্বর্ণগুলো নেওয়ার কথা স্বীকার করে।

এ সময় আরিফ কৌশলে সটকে পড়ে। তাদের মোবাইল ভেতর থেকে স্বর্ণের বার দুটি জব্দ করে কাস্টমস। এরপর দুজনকে ১০ লাখ টাকা জরিমানা এবং পরবর্তীতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না করার শর্তে ছেড়ে দেওয়া হয়। অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়া আরিফের বর্তমানে শহরে-গ্রামে একাধিক বাড়ি-গাড়ি রয়েছে। রিয়াজউদ্দিন বাজার এলাকায় যাকে কন্ডিশন আরিফ নামে সবাই চেনেন। সুত্র: একুশে পত্রিকা

অবৈধ হ্যান্ডসেট রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল বাজারের বিশৃঙ্খলা দূর করতেই এনইআইআর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এনইআইআর চালুর পর থেকে চোরাই মোবাইল ও অবৈধ ফোন ব্যবসার সাথে জরিত বেশ কিছু বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছডিয়ে সাধারণ ব্যবসায়ীদের বিভ্রান্ত করে যাচ্ছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের প্রভাবশালী ব্যবসায়ী নেতা আরিফুর রহমান।

অভিযোগ উঠেছে, হাজার কোটি টাকার এই অবৈধ বাণিজ্যের নেপথ্য মদদদাতা বা ‘শেল্টারদাতা’ হলেন তমাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতি এবং চট্টগ্রাম মেট্রো মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান। আওয়ামী লীগ পন্থী এই নেতার ছত্রছায়ায় রাশেদের মতো ১৫-২০ জন চোরাকারবারির একটি শক্তিশালী সিন্ডিকেট এখানে গড়ে উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ ভিআইপি ব্যবসায়আরিফুর রহমানবিমান বাংলাদেশবিমান বাংলাদেশ এয়ারলাইন্সভিওআইপিরিয়াজউদ্দিন বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই
নির্বাচিত

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই

সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ‘স্লাপ কিংস’
নির্বাচিত

সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ‘স্লাপ কিংস’

মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা
টেলিকম

মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা

চাকরিতে বয়স বৈষম্যে গুগলকে জরিমানা
প্রযুক্তি সংবাদ

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ

চীনা বাজারে উন্মোচিত হলো রিয়েলমি ১১ প্রো ফাইভজি সিরিজের স্মার্টফোন
নির্বাচিত

চীনা বাজারে উন্মোচিত হলো রিয়েলমি ১১ প্রো ফাইভজি সিরিজের স্মার্টফোন

নতুন ব্র্যান্ড ‘মিগো মোবাইল’-এর যাত্রা শুরু
প্রযুক্তি বাজার

নতুন ব্র্যান্ড ‘মিগো মোবাইল’-এর যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2026

ভিওআইপি ব্যবসা থেকে স্বর্ণের চোরাচালানে জড়িত হয় আরিফ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix