Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 October 2026
শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
Share on FacebookShare on Twitter

বিশেষ ছাড়ে বিমানের টিকিট বুকিং ও পেমেন্ট সম্পন্ন করার পরও টিকিট ইস্যু না করার অভিযোগ উঠেছে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের (ShareTrip) বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি কুপন ব্যবহারের সীমা শেষ হওয়ার কারণ দেখিয়ে বুকিং আটকে দেয়। পরে টাকা ফেরত দিলেও সমস্যার সমাধান না করে গ্রাহককে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলে। এ বিষয়ে শেয়ারট্রিপ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও অভিযোগের সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে ইস্টার্ন ব্যাংক (EBL) বিষয়টি আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে গ্রহণ করেছে।**

জানা গেছে, ইস্টার্ন ব্যাংকের (EBL) স্কাইট্রিপ ক্রেডিট কার্ড ব্যবহার করে ঢাকা–কলকাতা রুটে বিমানের টিকিট বুকিং করেন এক গ্রাহক। বুকিংয়ের সময় SKYINT1026 প্রমোশনাল কুপন ব্যবহার করে নির্ধারিত অর্থ পরিশোধ করেন তিনি।

তবে পেমেন্ট সফল হওয়ার পরও টিকিট ইস্যু করেনি শেয়ারট্রিপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইমেইলে জানানো হয়, সংশ্লিষ্ট কুপনের মাসিক ব্যবহারের সীমা শেষ হয়ে যাওয়ায় বুকিংটি আটকে রাখা হয়েছে।

পরবর্তী ব্যাখ্যায় শেয়ারট্রিপ দাবি করে, ব্যাংকের নীতিমালা অনুযায়ী পেমেন্টের আগে কুপনের ব্যবহারের সীমা যাচাই করা সম্ভব নয়। কেবল পেমেন্ট সম্পন্ন হওয়ার পর বিষয়টি শনাক্ত করা যায়।

অন্যদিকে অভিযোগকারী জানান, গত মাসে তিনি ইবিএলের স্কাইট্রিপ ক্রেডিট কার্ড নিয়েছেন। এরপর একই কার্ড দিয়ে ঢাকা–নিউইয়র্ক–ঢাকা রুটে বিমানের টিকিট কিনলেও কোনো প্রমোশনাল কুপন ব্যবহার করেননি।

ব্যাংকের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট পর্যালোচনা করে আগের মাসে শেয়ারট্রিপে মাত্র একটি লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানান অভিযোগকারী। তার দাবি, ওই লেনদেনেও কোনো কুপন ব্যবহার করা হয়নি।

তার প্রশ্ন, আগে কখনো সংশ্লিষ্ট কুপন ব্যবহার না করলেও কীভাবে কুপন ব্যবহারের মাসিক সীমা শেষ হয়ে যায়?

এ বিষয়ে শেয়ারট্রিপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা গ্রাহককে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। পরবর্তী সময়ে টিকিট ইস্যু না করে বুকিংয়ের বিপরীতে পরিশোধিত অর্থ ফেরত দেয় প্রতিষ্ঠানটি।

তবে অভিযোগকারীর বক্তব্য, টাকা ফেরত দেওয়াই সমস্যার যথাযথ সমাধান নয়। কারণ, তিনি নির্দিষ্ট ছাড়ের ভিত্তিতে টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অনুযায়ী পেমেন্টও সম্পন্ন করেছিলেন।

তিনি বলেন, একজন গ্রাহক যখন নির্দিষ্ট অফারের ভিত্তিতে বিমানের টিকিট বুকিং করেন এবং পেমেন্ট সম্পন্ন করেন, তখন স্বাভাবিকভাবেই টিকিট পাওয়ার প্রত্যাশা করেন। পরবর্তী সময়ে টিকিট না দিয়ে টাকা ফেরত দেওয়া হলে তাকে নতুন করে টিকিট কিনতে হয়। এর মধ্যে ভাড়া বেড়ে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কাও থাকে।

অভিযোগের বিষয়ে শেয়ারট্রিপ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানতে বিডি২৪লাইভের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কুপন ব্যবহারের সীমা, পেমেন্ট গ্রহণের পর টিকিট ইস্যু না করার কারণ এবং গ্রাহকের ক্ষতির দায় সম্পর্কে সুনির্দিষ্ট প্রশ্ন পাঠানো হয়।

তবে একাধিকবার যোগাযোগের পরও উত্থাপিত প্রশ্নগুলোর সন্তোষজনক ও সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষ করে সংশ্লিষ্ট গ্রাহক আগে কখন এবং কোন বুকিংয়ে SKYINT1026 কুপন ব্যবহার করেছেন, সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে ইস্টার্ন ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের অভিযোগটি গ্রহণ করেছে। তবে কুপন ব্যবহারের সীমা অতিক্রমের কারণ এবং এ ঘটনায় ব্যাংক ও শেয়ারট্রিপের দায়িত্ব সম্পর্কে এখনো চূড়ান্ত ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঘটনাটি অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্মে ব্যাংক কার্ডভিত্তিক প্রমোশনাল অফারের স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

বিশেষ করে আকর্ষণীয় ডিসকাউন্ট ও বিশেষ সুবিধার প্রচারণার মাধ্যমে গ্রাহকদের নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহারে উৎসাহিত করার পর পেমেন্ট সম্পন্ন হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ার ঘটনা বিভ্রান্তিকর বাণিজ্যিক প্রচারণার আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন অভিযোগকারী।

এ ক্ষেত্রে কুপন ব্যবহারের সীমা যাচাইয়ের দায়িত্ব ব্যাংক নাকি ট্রাভেল প্ল্যাটফর্মের, পেমেন্টের আগে যোগ্যতা যাচাই করা সম্ভব কি না এবং ভুল তথ্যের কারণে টিকিট ইস্যু আটকে গেলে গ্রাহকের স্বার্থ কীভাবে রক্ষা করা হবে—এসব প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

অভিযোগকারীর দাবি, শুধু টাকা ফেরত দেওয়ার পরিবর্তে কুপন ব্যবহারের প্রকৃত তথ্য প্রকাশ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে ভুক্তভোগী গ্রাহক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। তার দাবি, আকর্ষণীয় ছাড়ের প্রচারণায় গ্রাহকদের টিকিট বুকিংয়ে উৎসাহিত করে পেমেন্ট গ্রহণের পর টিকিট ইস্যু না করা এবং পরবর্তী সময়ে শুধু টাকা ফেরত দেওয়া কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। কুপন ব্যবহারের সীমা অতিক্রমের দাবির সুনির্দিষ্ট প্রমাণ এবং পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে অন্য গ্রাহকরা যাতে এ ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: EBLShareTripঅনলাইন ট্রাভেলইস্টার্ন ব্যাংকগ্রাহক অভিযোগভোক্তা-অধিকারশেয়ারট্রিপস্কাইট্রিপ ক্রেডিট কার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওএলইডি প্যানেল সরবরাহ করবে এলজি
নির্বাচিত

মুনাফা কমেছে এলজি ইলেকট্রনিকসের

বিশ্বের প্রথম পপ আপ ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

বিশ্বের প্রথম পপ আপ ফ্রন্ট ক্যামেরাযুক্ত ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

নগদ টাকাসহ ফেসবুক হ্যাকার গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

নগদ টাকাসহ ফেসবুক হ্যাকার গ্রেফতার

‘জুমবম্বিং’ ঠেকাতে জুমে আসছে ‘পাসওয়ার্ড ও ওয়েটিং রুম’
প্রযুক্তি সংবাদ

‘জুমবম্বিং’ ঠেকাতে জুমে আসছে ‘পাসওয়ার্ড ও ওয়েটিং রুম’

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!
টিপস

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!

৭৫ শতাংশ ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

৭৫ শতাংশ ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2026

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix