Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট বন্ধ না চাইলে দিতে হবে ‘হ্যা’ ভোট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
ইন্টারনেট বন্ধ না চাইলে দিতে হবে ‘হ্যা’ ভোট
Share on FacebookShare on Twitter

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন। তবে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের ‘গণভোট’ নিয়ে জনমনে এখনো রয়ে গেছে বিশাল ধোঁয়াশা। রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচন নিয়ে সরব থাকলেও ১১ দফা সংস্কার প্রস্তাব সম্বলিত এই গণভোট নিয়ে তাদের প্রচারণায় দেখা যাচ্ছে চরম অনীহা। ফলে সংস্কার আর নাগরিক অধিকারের প্রশ্নটি দলীয় রাজনীতির আবর্তে ঢাকা পড়ে গেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গণভোটের মূল ১১টি সংস্কার প্রস্তাবের মধ্যে গুরুত্বপূর্ণ ৭টি বিষয় সম্পর্কেই সাধারণ মানুষ অবগত নন। এমনকি গুগল বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো প্রযুক্তিগুলোও চার দফার সংস্কার প্রস্তাব তুলে ধরছে, যেখানে ১১ দফার পূর্ণাঙ্গ চিত্র অনুপস্থিত। এই তথ্য বিভ্রাট সোশ্যাল হ্যান্ডেলগুলোতে সাধারণ ভোটারদের মধ্যে দ্বিধা ও বিভ্রান্তি বাড়িয়ে দিচ্ছে।

১১ দফা সংস্কারের তালিকায় তিন নম্বরে রয়েছে একটি যুগান্তকারী প্রস্তাব: “মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট সেবা কখনো বন্ধ না করা”। বিগত সময়ে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর ধৃষ্টতা যাতে কোনো সরকার আর দেখাতে না পারে, তা নিশ্চিত করাই এই সংস্কারের লক্ষ্য।

ইন্টারনেট পেশাজীবী এবং ই-কমার্স ব্যবসায়ীদের বড় একটি অংশ এই প্রস্তাবের পক্ষে থাকলেও গণভোট নিয়ে তাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক সময়ের ই-কমার্স নেতা বলেন, “রাজনীতি আর সংস্কার মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন।” অন্যদিকে, ইন্টারনেট ব্যবসায়ীদের দাবি—ব্যবসায়িক স্বার্থে তারা সংস্কার চান, কিন্তু এখনো কোনো এসোসিয়েশন এই নিয়ে ঐক্যবদ্ধ কোনো আলোচনা করেনি।

রাজধানীর ভাটারা এলাকার মুদি দোকানদার বিপ্লব মিয়ার মতো সাধারণ মানুষের কাছে গণভোটের ১১ দফা এখনো একটি দুর্বোধ্য বিষয়। তার কাছে সংস্কারের চেয়ে বড় আকর্ষণ হলো বহু বছর পর ভোট দেওয়ার সুযোগ পাওয়া। তিনি বলেন, “গণভোট শুনি কিন্তু বুঝি না। তবে এইবার ভোট দিবার পারুম, এইডাতেই খুশী।”

গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সক্রিয় হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ লিফলেট প্রকাশ করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে দুটি ডোমেইন চালু করা হয়েছে: ১. https://gonovote.bd ২. https://gonovote.gov.bd

রাজনৈতিক দলগুলোর কুণ্ঠাবোধ এবং তথ্যের ঘাটতি থাকলেও, ভবিষ্যতে ডিজিটাল স্বৈরাচার ও ইন্টারনেট বন্ধের হাত থেকে মুক্তি পেতে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব এখন শিক্ষিত সমাজে আলোচিত হচ্ছে। ১১ দফা সংস্কারের সুফলগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছাতে না পারলে এই ঐতিহাসিক গণভোটের মূল লক্ষ্য ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tags: ইন্টারনেট বন্ধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বর্ণ চোরাচালান যদি অপরাধ হয়, তবে মোবাইল ফোন কেন নয়?
মতামত ও বিশ্লেষণ

স্বর্ণ চোরাচালান যদি অপরাধ হয়, তবে মোবাইল ফোন কেন নয়?

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে
প্রযুক্তি সংবাদ

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে

রোহিঙ্গাদের হাতে প্রযুক্তি, দায় কার?
মতামত ও বিশ্লেষণ

রোহিঙ্গাদের হাতে প্রযুক্তি, দায় কার?

প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) অনুমোদনপ্রাপ্ত বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাকিতে টিকিট নিত। তারপর ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকার বিনিময়ে টিকিট বুকিং রাখত।
মতামত ও বিশ্লেষণ

অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো পালাচ্ছে: পরবর্তী কে, তা আমাদের জানা আছে

ডিজিটাল বাজারে গোপন মধু
ই-কমার্স

কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব): এতো কিসের মধু?

কাস্টমার মিটআপ কেন জনপ্রিয়
মতামত ও বিশ্লেষণ

কাস্টমার মিটআপ কেন জনপ্রিয়

Load More

ট্রেন্ডিং টপিক

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix