Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ, নতুন বাডস ও ট্রাইফোল্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ, নতুন বাডস ও ট্রাইফোল্ড
Share on FacebookShare on Twitter

স্যামসাংয়ের জন্য ২০২৫ সালটি ছিল উদ্ভাবনের বছর। কোম্পানিটির ফোল্ডেবল ফোনের নতুন সংস্করণ এবং একটি বিশেষ ‘আল্ট্রা-থিন’ (অত্যন্ত পাতলা) স্মার্টফোন বেশ আলোচনায় এসেছিল। পাশাপাশি গুগলের এক্সআর প্লাটফর্মের ওপর ভিত্তি করে বাজারে আনা গ্যালাক্সি এক্সআর হেডসেট ভার্চুয়াল রিয়ালিটির জগতে নতুন মাত্রা যোগ করেছে।

চলতি বছরের শুরুতে কনজিউমার ইলেকট্রনিকস শোয় (সিইএস) এআই-চালিত স্মার্ট হোম প্রযুক্তির প্রদর্শন করে স্যামসাং। তবে প্রযুক্তিপ্রেমীদের মূল আকর্ষণ এখন ফেব্রুয়ারির গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টকে ঘিরে। লিকস্টার ইভান ব্লাসের তথ্যানুযায়ী, চলতি মাসের শেষ দিকে ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মূল আকর্ষণ থাকবে নতুন ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস২৬ উন্মোচন।

গ্যালাক্সি এস২৬ সিরিজ

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রার ডিজাইনে বড় কোনো পরিবর্তন আসছে না। গুঞ্জন অনুযায়ী, এস২৫ সিরিজের মতোই এতে থাকছে সমতল ডিসপ্লে এবং গোলাকার বা রাউন্ডেড কর্নার। ক্যামেরার লেন্সগুলো আগের মতোই পেছনের দিকে লম্বালম্বিভাবে সাজানো থাকবে।

ডিজাইনে পরিবর্তন না থাকলেও ফোনের ভেতর বড় পরিবর্তন আসছে।

স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫: সিরিজের সব মডেলেই কোয়ালকমের সর্বাধুনিক চিপসেটটি ব্যবহার করা হবে। এটি বিশেষভাবে অন-ডিভাইস এআই (এআই) প্রসেসিংয়ের জন্য তৈরি। ফলে ফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা আরো দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এক্সিনোস ২৬০০: স্যামসাংয়ের নিজস্ব নতুন চিপটি কিছু নির্দিষ্ট অঞ্চলের ফোনে দেখা যেতে পারে।

ক্যামেরা ও ডিসপ্লে: লেন্সের আকার একই থাকলেও এস২৬ আল্ট্রায় উন্নতমানের সেন্সর ব্যবহার করা হচ্ছে, যা অল্প আলোয়ও চমৎকার ছবি তুলতে সক্ষম। পাশাপাশি ডিসপ্লের উজ্জ্বলতা আগের চেয়ে অনেক বেশি হবে।

গ্যালাক্সি বাডস ৪

বাডসের ডিজাইনে ২০২৪ সালে আমূল পরিবর্তন এনেছিল স্যামসাং। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসন্ন গ্যালাক্সি বাডস ৪ ও বাডস ৪ প্রো-তে সে নকশাকে আরো উন্নত ও আরামদায়ক করা হচ্ছে।

ডিজাইন ও কেস: স্যামসাংয়ের নিজস্ব ‘টিপস’ অ্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন বাডসের স্টেমগুলো আগের মতো অতটা ধারালো হবে না, বরং কিছুটা গোলাকার ও মসৃণ হবে। এর চার্জিং কেসটি আকারে আরো ছোট করা হয়েছে এবং বাডসগুলো এখন কেসের ভেতর খাড়াভাবে না থেকে সমান্তরালভাবে শোয়ানো থাকবে।

নতুন ফিচারের মধ্যে আছে হেড জেসচার। হাত না লাগিয়েই শুধু মাথা নেড়ে কল রিসিভ বা রিজেক্ট করা যাবে। যেমন হ্যাঁ বোঝাতে মাথা নোয়ালে কল রিসিভ হবে। ফাইন্ড মাই ফোন নামে একটি বিশেষ বাটন থাকতে পারে চার্জিং কেসে। এটি প্রেস করলে হারিয়ে যাওয়া ফোনটি বেজে উঠবে। অডিওতে আল্ট্রা ওয়াইড ব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা গান শোনার অভিজ্ঞতাকে আরো নিখুঁত ও উন্নত করবে।

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড

গত বছরের শেষদিকে প্রথম প্রকাশ্যে এলেও স্যামসাংয়ের তিন ভাঁজ করা বিশেষ ফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড অবশেষে উত্তর আমেরিকার বাজারে মুক্তি পেয়েছে। ৩০ জানুয়ারি থেকে ডিভাইসটি যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯০০ ডলার (যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার কাছাকাছি)। এটি ভাঁজ খোলা অবস্থায় একটি ১০ ইঞ্চির বিশাল ট্যাবলেটে পরিণত হয়। বর্তমানে এটি শুধু ৫১২ জিবি স্টোরেজ ও ‘ক্রাফটেড ব্ল্যাক’ রঙে পাওয়া যাচ্ছে।

গ্যালাক্সি এস২৬ এজ ফিরছে ‘প্লাস’ মডেল

গত বছর গ্যালাক্সি এস২৫ এজের মাধ্যমে স্যামসাং একটি অত্যন্ত পাতলা বা ‘আল্ট্রা-থিন’ ফোনের পরীক্ষা চালিয়েছিল। ওই সময় অনেকে ধারণা করছিল, কোম্পানিটি হয়তো প্রচলিত ‘প্লাস’ মডেলটি বন্ধ করে দেবে। কিন্তু ২০২৬ সালের গ্যালাক্সি এস২৬ সিরিজের ক্ষেত্রে স্যামসাং সে পথে হাঁটছে না। সাম্প্রতিক তথ্যানুযায়ী, আসন্ন সিরিজে গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রা তিনটি গতানুগতিক মডেলই বহাল রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এস২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ, নেপাল ও ভুটানে একসাথে কাজ করবে আইভ্যালু ও ভিএমওয়্যার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ, নেপাল ও ভুটানে একসাথে কাজ করবে আইভ্যালু ও ভিএমওয়্যার

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল
প্রযুক্তি বাজার

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল

২য় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

২য় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন

গুগলে খুঁজবেন না যে ১০ জিনিস!
প্রযুক্তি সংবাদ

গুগলে খুঁজবেন না যে ১০ জিনিস!

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

সবার জন্য শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১
প্রযুক্তি সংবাদ

সবার জন্য শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!
প্রযুক্তি বাজার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

আইপ্যাড১ ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি আনল আইবিএম
নির্বাচিত

আইপ্যাড১ ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি আনল আইবিএম

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ ফেব্রুয়ারি ২০২৬

আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ, নতুন বাডস ও ট্রাইফোল্ড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix