Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এপস্টেইন ফাইলস: ক্ষমতার অন্ধকার অন্দরমহল ও ফুঁসে ওঠা জনতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টেইন ফাইলস: ক্ষমতার অন্ধকার অন্দরমহল ও ফুঁসে ওঠা জনতা
Share on FacebookShare on Twitter

সম্প্রতি প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সংক্রান্ত মামলার অনেক নথি, ছবি, ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অনেকেই সেটাকে একধরনের আইনি নিষ্পত্তির দিকে যাওয়া ঘটনা হিসেবে ভাবতে চাইছেন।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা বলছেন, এসব নথির ভিত্তিতে তাঁরা আর কোনো নতুন অভিযোগ আনবেন না। অনেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন করছেন, তাহলে এসব প্রকাশের মানে কী? এ প্রশ্নের উত্তর আদালতের কক্ষে নেই। উত্তরটা আছে রাজনীতির ভেতরে, জনমতে এবং ক্ষমতার প্রতি মানুষের ক্রমবর্ধমান অনাস্থার চিত্রে।

এটাকে আমি বলছি অভিজাত বনাম জনতা বা এলিট বনাম জনগণ। এ দ্বন্দ্ব নতুন নয়। কিন্তু এপস্টেইন ইস্যু এটাকে অস্বস্তিকরভাবে সামনে এনেছে। কারণ, এপস্টেইনের গল্পে কেবল একজন অপরাধী নেই, আছে সেই অপরাধকে সম্ভব করে তোলা নেটওয়ার্ক এবং আছে সেই নেটওয়ার্কের চারপাশে তৈরি হওয়া একধরনের অদৃশ্য সুরক্ষাবলয়। বলয়টি মানুষদের দীর্ঘদিন ধরে দেখিয়েছে যে ক্ষমতাবানদের জন্য আইনকানুন আর সাধারণ মানুষের জন্য আইনকানুনের ধরন এক নয়।

এপস্টেইন–সংক্রান্ত নথিগুলো থেকে তথ্য নিয়ে নতুন মামলা হবে না—এ ঘোষণা তাই অনেকের কাছে ব্যাপারটির নিষ্পত্তি নয়, বরং উসকানি। কারণ, মানুষ যে ক্ষোভ নিয়ে বসে আছে, সেটি আসলে বিচারহীনতা নিয়ে নয়, বরং ন্যায্যতার অনুপস্থিতি নিয়ে।

যুক্তরাষ্ট্রে জনতার যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটি কোনো এক দলের একচ্ছত্র সম্পত্তি নয়। এই ক্ষোভ ডেমোক্র্যাটদের ভেতরেও আছে, কনজারভেটিভ ভোটারদেরও ভেতরে আছে। মানুষ বলতে চাইছে, ক্ষমতাবানদের সঙ্গে নীতির সম্পর্ক কি সত্যিই শিথিল? আইন কি সত্যিই সবার জন্য এক?

এ জায়গায় এসে বিষয়টি যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত হয়। এপস্টেইন নথি ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে নতুন মামলা করতে বাধ্য করছে না, কিন্তু ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। বিশেষ করে ট্রাম্পের নিজের সমর্থকদের মধ্যে এ ইস্যু ভাঙন তৈরি করছে। ট্রাম্পের রাজনীতিতে যে ভাষা বারবার ব্যবহার হয়েছে, সেটি জনতার পক্ষে দাঁড়ানোর ভাষা। সেই ভাষার বিপরীতে যদি সাধারণ সমর্থকেরা মনে করেন, অভিজাতদের বেলায় প্রশাসন গা বাঁচিয়ে চলছে, তাহলে তাঁদের আস্থা দুর্বল হয়ে যায়।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এপস্টেইন নথিতে যাঁদের নাম আসছে, তাঁরা কেবল ব্যক্তি নন, তাঁরা ক্ষমতার প্রতীকও। যুক্তরাজ্যের সাবেক যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন এক অর্থে রাজতন্ত্রেরই একটি অংশ। বিল গেটস প্রযুক্তি-পুঁজিবাদের পুরোনো আইকন। ইলন মাস্ক সাম্প্রতিক কালের নতুন প্রযুক্তি–সাম্রাজ্যের আইকন।

যখন এসব নাম একই গল্পে এসে পড়ে, তখন তা আদালতের ফাইলে যতটা না আলোড়ন তোলে, তার চেয়েও বেশি আলোড়ন তোলে রাজনৈতিক ভাবনায়। সাধারণ মানুষের কাছে এটা যেন একধরনের চিহ্ন হয়ে দাঁড়ায়, যেখান থেকে বোঝা যায়, ক্ষমতার ঘরটা কতটা অভেদ্য, আর সেই ঘরের ভেতরে জবাবদিহি কতটা দুর্লভ।

অনেকে ভাবেন, এসব চাপ কি কেবল রাজনৈতিক? আমি বলব, না। এই চাপ ব্যবসায়িকও। কারণ, জনমতের দোলাচল এখন বাজারকে আঘাত করে। বড় করপোরেশনগুলো এখন কেবল পণ্যের গুণে চলে না, চলে আস্থার ওপর। যে মুহূর্তে কোনো ক্ষমতাবান বা বড় ব্র্যান্ড জনমতের চোখে দূষিত হয়ে পড়ে, সেই মুহূর্তে তার অর্থনৈতিক মূল্যও কমে যায়।

ধীরগতিতে নথিগুলোকে প্রকাশ করা ক্ষতস্থান থেকে ব্যান্ডেজকে ধীরে ধীরে টানার মতো। এতে ব্যথা দীর্ঘ হয়, ক্ষোভ দীর্ঘ হয়, মনোযোগ দীর্ঘ হয়। একবারে সব প্রকাশ করলে হয়তো ক্ষতটা দ্রুত দেখা যেত, তারপর ধীরে ধীরে শুকাত। কিন্তু এভাবে টেনে টেনে প্রকাশ করলে ক্ষতটা রোজ নতুন করে জ্বলে ওঠে।
এ কারণেই গেটস বা মাস্কের মতো মানুষের নামগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উত্তাপ ব্যবসায়িক ঝড়ও ডেকে আনতে পারে। এদিকে অ্যান্ড্রুর ক্ষেত্রে তা রাজনৈতিক ও সামাজিক বিপর্যয় আরও ঘনীভূত করতে পারে। কারণ, রাজপরিবারের প্রতি জনসমর্থনের ভিত্তিটাই নৈতিকতার ধারণার সঙ্গে জড়িত।

এখন প্রশ্ন আসে, যদি ভবিষ্যতে কখনো কোনো আইনি উদ্যোগ নেওয়া হয়, তাহলে বিদেশে থাকা ব্যক্তিদের সহযোগিতা কীভাবে আসবে? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। প্রত্যর্পণ, আইনি সহায়তা, গোয়েন্দা সহযোগিতা—এসব কাঠামো তাত্ত্বিকভাবে সহজ। কিন্তু বাস্তবে এপস্টেইন ইস্যুতে এসব সহজ হবে—এমনটা মনে করার কারণ নেই। কারণ, এখানে মামলা হলে তা আর শুধু অপরাধের মামলা থাকবে না, হয়ে উঠবে ক্ষমতার মামলা। আর ক্ষমতার মামলা মানেই রাষ্ট্রগুলোর জন্য কূটনৈতিক অস্বস্তি।

এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হওয়া উচিত ছিল ভুক্তভোগীদের। কিন্তু তাঁদের মধ্যে এখন কাজ করছে প্রবল হতাশা ও ক্ষোভ। কারণ, যা প্রকাশিত হয়েছে, তা তাঁদের চোখে অসম্পূর্ণ। ভুক্তভোগীরা বলছেন, আরও বিপুল নথি এখনো অপ্রকাশিত আছে। তাঁরা এটাও দেখছেন, প্রশাসন ধীরে ধীরে, খণ্ড খণ্ডভাবে নথি ছাড়ছে।

এপস্টেইন ইস্যুতে এই কৌশল উল্টো কাজ করছে। কারণ, ধীরে ধীরে তথ্য ছাড়লে মানুষের মনে সন্দেহ জমে। মানুষ ভাবতে শুরু করে, আসলে কী লুকানো হচ্ছে? ষড়যন্ত্র তত্ত্ব তখন আর কেবল একশ্রেণির মানুষের বিনোদন থাকে না, তা মূলধারার আলোচনার অংশ হয়ে ওঠে।

ধীরগতিতে নথিগুলোকে প্রকাশ করা ক্ষতস্থান থেকে ব্যান্ডেজকে ধীরে ধীরে টানার মতো। এতে ব্যথা দীর্ঘ হয়, ক্ষোভ দীর্ঘ হয়, মনোযোগ দীর্ঘ হয়। একবারে সব প্রকাশ করলে হয়তো ক্ষতটা দ্রুত দেখা যেত, তারপর ধীরে ধীরে শুকাত। কিন্তু এভাবে টেনে টেনে প্রকাশ করলে ক্ষতটা রোজ নতুন করে জ্বলে ওঠে।

প্রশাসন যদি জনতার এই ক্ষোভকে গুরুত্ব না দেয়, যদি তারা পরিষ্কারভাবে না বলে যে বাকি নথি কখন প্রকাশিত হবে, তাহলে এপস্টেইন ইস্যু আরও বড় হয়ে উঠবে। রাজনৈতিক প্রতিপক্ষরা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে আর সাধারণ মানুষ এটাকে দায়মুক্তির আরেকটা প্রমাণ হিসেবে ধরে নেবে।

এপস্টেইন নথির প্রকাশকে আদালতের ফলাফল দিয়ে বিচার করলে আমরা ভুল বুঝব। এটা মূলত ক্ষমতার প্রতি আস্থার সংকটের প্রতিফলন। বিচার বিভাগ নতুন অভিযোগ না আনলেও এই এপস্টেইন ইস্যু এখানেই থেমে যাবে না। কারণ, মানুষ এখন আর কেবল আদালতের রায় শুনতে চায় না, তারা দেখতে চায়, রায়গুলো ক্ষমতাধরদের চ্যালেঞ্জ করতে পারছে কি না!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
মতামত ও বিশ্লেষণ

“জননেত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতার প্রতীক পদ্মা সেতু”

সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে
মতামত ও বিশ্লেষণ

সাঈদ ভাইয়ের অকাল প্রস্থানে খুব শূন্য শূন্য লাগছে

স্বপ্নে র‍্যানসমওয়্যার হানা: কেন আমাদের সাইবার ‘রিয়েলিটি চেক’ প্রয়োজন?
মতামত ও বিশ্লেষণ

স্বপ্নে র‍্যানসমওয়্যার হানা: কেন আমাদের সাইবার ‘রিয়েলিটি চেক’ প্রয়োজন?

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা- পরম্পরা নেতৃত্বে মহাকাশে বাংলাদেশ
মতামত ও বিশ্লেষণ

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা- পরম্পরা নেতৃত্বে মহাকাশে বাংলাদেশ

দেশরত্ন শেখ হাসিনা একজন আদর্শ সন্তান, মমতাময়ী মা, সৎ, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক
নির্বাচিত

দেশরত্ন শেখ হাসিনা একজন আদর্শ সন্তান, মমতাময়ী মা, সৎ, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক

Gemini ব্যবহারে সতর্কতা: একটি ছবিতেই ফাঁস হতে পারে আপনার সব গোপন তথ্য!
প্রযুক্তি পরামর্শ

Gemini ব্যবহারে সতর্কতা: একটি ছবিতেই ফাঁস হতে পারে আপনার সব গোপন তথ্য!

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়
প্রযুক্তি সংবাদ

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
প্রযুক্তি সংবাদ

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: ক্ষমতার অন্ধকার অন্দরমহল ও ফুঁসে ওঠা জনতা

Techzoom.TV |
TechzoomTV