Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল আনছে এআইয়ের নতুন ভার্চুয়াল জগৎ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
গুগল আনছে এআইয়ের নতুন ভার্চুয়াল জগৎ
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহার করে ইন্টারঅ্যাকটিভ বা মিথস্ক্রিয়াপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে ভার্চ্যুয়াল দুনিয়ায় বাস্তব সময়েই ঘোরাফেরার সুযোগ দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিট ‘গুগল ডিপমাইন্ড’ সম্প্রতি ‘প্রজেক্ট জিনি’ নামে একটি ওয়েব-ভিত্তিক গবেষণা প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইমে বা বাস্তব সময়ে এআইয়ের তৈরি ভার্চুয়াল জগৎ অন্বেষণ করতে পারবেন।

গুগল জানিয়েছে, প্রজেক্ট জিনি মূলত তাদের সাধারণ উদ্দেশ্যভিত্তিক ‘ওয়ার্ল্ড মডেল’ জিনি ৩ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রায় পাঁচ মাস আগে প্রতিষ্ঠানটি জিনি থ্রি প্রথম প্রদর্শন করেছিল। তখন এটি কেবল নির্দিষ্ট পরীক্ষকদের জন্য ব্যবহারের সুযোগ থাকলেও, এখন গুগলের ‘এআই আল্ট্রা’ প্ল্যান গ্রহণকারী নির্দিষ্ট গ্রাহকদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী গ্রাহকরা প্রতি মাসে ২৫০ ডলার সাবস্ক্রিপশন ফি দিয়ে এ অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাচ্ছেন। গুগল জানিয়েছে, ভবিষ্যতে এটি আরো বড় পরিসরে সবার জন্য উন্মুক্ত করা হবে।

প্রজেক্ট জিনি ব্যবহারের প্রক্রিয়াটি বেশ সহজ রাখা হয়েছে। ব্যবহারকারীদের প্রথমে টেক্সট প্রম্পট বা বার্তা নির্দেশনার মাধ্যমে একটি চরিত্র ও পরিবেশের বর্ণনা দিতে হয়। এ ছাড়া চাইলে নিজস্ব ছবি আপলোড বা জেনারেট করেও জগতের দৃশ্যপট ঠিক করা যায়। চূড়ান্তভাবে প্রবেশের আগে গুগলের ‘ন্যানো ব্যানানা প্রো’ ও ‘জেমিনি’ টুল ব্যবহার করে দৃশ্যটি দেখা ও পরিমার্জনের সুযোগও থাকছে। এরপর ব্যবহারকারী প্রথম বা তৃতীয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে সেই জগতে প্রবেশ করতে পারেন।

এ ভার্চুয়াল জগতের চরিত্রগুলো স্থির থাকে না। ব্যবহারকারী যখন হাঁটেন, উড়েন বা গাড়ি চালিয়ে এগিয়ে যান, এআই তখন রিয়েল টাইমে নতুন নতুন ভূখণ্ড তৈরি করতে থাকে। এটি কেবল স্থির থ্রিডি দৃশ্য নয়, বরং ব্যবহারকারীর গতির সঙ্গেই দৃশ্যপট প্রসারিত হয়। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, সিস্টেমটি তার তৈরি করা এলাকাগুলো মনে রাখতে পারে। ফলে ব্যবহারকারী কোনো পুরনো জায়গায় ফিরে গেলে সেটি আগের মতোই দেখতে পান।

তবে এ প্রযুক্তি ব্যবহারে প্রচুর কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। এ কারণে প্রতিটি সেশন এখন কেবল ৬০ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ে ব্যবহারকারীকে একটি নিবেদিত প্রসেসিং চিপ দেয়া হয় যা তার ব্যক্তিগত অভিজ্ঞতা পরিচালনা করে। গুগল তাদের ‘জিনি ৩’ কে একটি শক্তিশালী ‘বিশ্ব মডেল’ হিসেবে অভিহিত করেছে, যা পরিবেশের আচরণ ও কাজের প্রতিক্রিয়া সঠিকভাবে সিমুলেট করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওপেনএআইয়ওয়ার্ল্ড মডেলকৃত্রিম বুদ্ধিমত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ
প্রযুক্তি সংবাদ

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ

ভিভো ওয়াই২৯ এর প্রি-অর্ডারে বিশেষ গিফট
নির্বাচিত

ভিভো ওয়াই২৯ এর প্রি-অর্ডারে বিশেষ গিফট

লকডাউনের কারণে উৎপাদন বন্ধ করল অপো, রিয়েলমি, ভিভো
প্রযুক্তি সংবাদ

লকডাউনের কারণে উৎপাদন বন্ধ করল অপো, রিয়েলমি, ভিভো

শক্তিশালী ব্যাটারির ট্রিপল ক্যামেরার বড় ডিসপ্লের ওয়ালটন ফোন বাজারে
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারির ট্রিপল ক্যামেরার বড় ডিসপ্লের ওয়ালটন ফোন বাজারে

গ্রামের মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ তৈরি করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

গ্রামের মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ তৈরি করা হবে: পলক

স্টার্টআপে চীনা বিনিয়োগের বান
নির্বাচিত

স্টার্টআপে চীনা বিনিয়োগের বান

Load More

ট্রেন্ডিং টপিক

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক
টেলিকম

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ফেব্রুয়ারি ২০২৬

গুগল আনছে এআইয়ের নতুন ভার্চুয়াল জগৎ

Techzoom.TV |
TechzoomTV