Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের মুনাফা বেড়েছে সাড়ে ২৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 January 2021
স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা!
Share on FacebookShare on Twitter

গত বছরজুড়ে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি কমেছে ১১ শতাংশ। তবে বছরজুড়ে স্মার্টফোন বিক্রি কমলেও গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ। খবর এনগ্যাজেটস।

আর্থিক প্রতিবেদনে জানানো হয়, কভিড-১৯ মহামারীর মধ্যে গত বছরজুড়ে প্রতিষ্ঠানের রাজস্ব এবং মুনাফা উভয়ই বেড়েছে। গত বছর প্রতিষ্ঠানটির রাজস্ব আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ২১ হাজার ১৫০ কোটি ডলার এবং মুনাফা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৩ হাজার ২১০ কোটি ডলারে পৌঁছেছে।

বিবৃতিতে জানানো হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের উল্লেখযোগ্য মুনাফা প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে মেমোরি চিপ এবং ডিসপ্লে ব্যবসা বিভাগ, যা তাদের প্রান্তিকভিত্তিক রাজস্ব উল্লম্ফনেরও প্রধান কারণ। বৈশ্বিক মহামারী ঠেকাতে ঘোষিত লকডাউনে কোটি কোটি মানুষ ঘরবন্দি হয়ে পড়েছিল। গত বছরের শেষদিকে মহামারীর প্রকোপ কিছুটা কমতে শুরু করলে মানুষের মধ্যে মোবাইল ডিভাইসের প্রয়োজনীয়তা বেড়েছে। বাসায় থেকে অফিসের কার্যক্রম পরিচালনা এবং অনলাইন শিক্ষাব্যবস্থা আবশ্যক হয়ে উঠলে মানুষ স্মার্টফোনের প্রতি ঝুঁকতে থাকে। যে কারণে মেমোরি চিপ ও ডিসপ্লের চাহিদা বেড়ে যায়।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষে রয়েছে স্যামসাং। ডিভাইস উৎপাদনের পাশাপাশি স্মার্টফোনের বিভিন্ন চিপ উৎপাদনে ক্রমে গুরুত্ব বাড়ছে প্রতিষ্ঠানটির। বর্তমানে মেমোরি চিপের পাশাপাশি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোনের জন্য অন্যতম অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে সরবরাহকারী স্যামসাং। গত বছর দ্বিতীয়ার্ধে ফাইভজি সমর্থিত আইফোন ১২ সিরিজের চার ডিভাইস উন্মোচন করেছে অ্যাপল। ডিভাইসগুলো বৈশ্বিক বাজারে ভালো সাড়া ফেলেছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যাপলের রাজস্ব আয় ১১ হাজার ১৪০ কোটি ডলার ছাড়িয়েছে। শুধু আইফোনের ওএলইডি ডিসপ্লে সরবরাহ করে গত বছর চতুর্থ প্রান্তিকে স্যামসাং ৫ হাজার ৪৯৮ কোটি ডলার রাজস্ব আয় করেছে।

গত বছরজুড়ে অন্য স্মার্টফোন নির্মাতাদের মতো স্যামসাংয়ের বিক্রিও হ্রাস পায়। কার্যত টানা কয়েক মাস বৈশ্বিক বাজার স্থবির হয়ে পড়েছিল। সম্প্রতি হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২১ উন্মোচন করেছে স্যামসাং। বিশ্বের একাধিক বাজারে ডিভাইসটির বিক্রিও শুরু হয়েছে। এ ডিভাইসের সুবাদে আগামী প্রান্তিকে মোবাইল ডিভাইস বিভাগের রাজস্বে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির আশা করছে প্রতিষ্ঠানটি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, গত বছর এপ্রিলে প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের কাছে বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষস্থান হারায় স্যামসাং। তবে গত আগস্টে তা পুনরুদ্ধারে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। এখন বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২২ শতাংশ স্যামসাংয়ের দখলে রয়েছে, যা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক বিচারে সর্বোচ্চ।

কভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের লক্ষ্যে ঘোষিত লকডাউনে বিশ্বের বেশকিছু বাজারে নিষেধাজ্ঞাজনিত জটিলতার কারণে স্যামসাংয়ের ডিভাইস বিক্রি কমে বাজার হিস্যা ২০ শতাংশের নিচে নামে। তবে অনলাইনে ডিভাইস বিক্রির কার্যক্রম জোরদারের পর ভালো ফলাফল পেয়েছে স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক

পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

৩৬০ ডিগ্রি ভাঁজ করা যাবে লেনেভোর ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

৩৬০ ডিগ্রি ভাঁজ করা যাবে লেনেভোর ল্যাপটপ

নুভিয়া এর সাথে আরও পাওয়ারফুল চিপসেট বাজারে আনবে কোয়ালকম
নির্বাচিত

নুভিয়া এর সাথে আরও পাওয়ারফুল চিপসেট বাজারে আনবে কোয়ালকম

দেশের বাজারে হুয়াওয়ের নতুন চমক
কিভাবে করবেন

নতুন স্মার্টফোন কিনছেন? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2021

স্যামসাংয়ের মুনাফা বেড়েছে সাড়ে ২৬ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV