Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আমি সদস্য সচিব-আহবায়কের ষড়যন্ত্রের শিকার’, শিক্ষার্থীর নাক ফাটিয়ে পদ হারানো ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
‘আমি সদস্য সচিব-আহবায়কের ষড়যন্ত্রের শিকার’, শিক্ষার্থীর নাক ফাটিয়ে পদ হারানো ছাত্রদল নেতা
Share on FacebookShare on Twitter

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থীর নাক ফাটানোর ঘটনার জেরে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পদ দুই মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। তবে আতিকুর রহমান দাবি করেছেন, তিনি সদস্য সচিব ও আহবায়কের ষড়যন্ত্রের শিকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা সম্পন্ন) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক স্থগিতাদেশ প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি হল দখলকে কেন্দ্র করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের এক গ্রুপের তিনজন সদস্য আহত হন। অপরদিকে যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে রাজনীতি করা কর্মীদের মেসে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারধরের অভিযোগে কেন্দ্রীয় সংসদ আতিকুর রহমানের পদ দুই মাসের জন্য স্থগিত করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

পদ স্থগিত হওয়া আতিকুর রহমান বলেন, ‘আমার একটি ছোট ভাই ছাত্রদলের রাজনীতি করে। সে ১০৪ নম্বর রুমে থাকত। তাকে দ্বিতীয় তলায় সিট দেওয়া হলে সেটি নিয়ে তারা ঝামেলা বাধায়। আবির নামে এক ছেলে যে নেশা করে, শুনেছি ইয়াবাও খায় এবং আগে ছাত্রলীগ করত, এখন ছাত্রদল করে সে বলে তার অনুমতি ছাড়া কেউ হলে উঠতে পারবে না। নিবিড়, যে আগে ছাত্রলীগের কর্মী ছিল, সেও একই কথা বলে। তারা কি প্রশাসন?’

তিনি আরও বলেন, ‘আমি ১২ বছর ধরে ছাত্রদলের রাজনীতি করি। বিগত শাসনামলে একদিনের জন্যও হলে থাকতে পারিনি। আবির আমাকে তার রুমে থাকতে বললেও আমি আমার ছোট ভাই সাজ্জাদের রুমে গেস্ট হিসেবে থাকি। আমাদের দলীয় নীতি ছিল ছাত্রদলের কেউ হলে উঠতে চাইলে সবাই তাকে সহায়তা করবে। কিন্তু তারা সহায়তা না করে বাধা দেয়। বিষয়টি আমি সদস্য সচিব ও আহবায়ককে জানাই। তারা হলে গিয়ে কথা বলে আমাকে ডাকে। তারা আগেই গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং অন্যদের প্রস্তুত করে। নিবিড় আমার সঙ্গে বেয়াদবি করলে আমি তাকে একটি থাপ্পড় মারি। তখন আহবায়ক আমাকে চলে যেতে বলেন। আমি চলে আসি। পরে আমার সঙ্গে রাজনীতি করা ছোট ভাইদের মেসে গিয়ে হলের ছেলেরা ভাঙচুর করে।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। কেন্দ্রীয় সংসদ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে।’

অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত ডেকোরাম অনুযায়ী হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে সিদ্ধান্ত নেন। ভুক্তভোগীরা ক্ষুব্ধ হতে পারেন, তবে সেটি দলীয় সিদ্ধান্ত নয়। সংগঠন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিই আমাদের দলীয় সিদ্ধান্ত। ভবিষ্যতে সংগঠনের কাজ পরিচালনায় এটি শিক্ষণীয় বিষয়। কেউ সীমা লঙ্ঘন করলে আরও বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার অভিযোগ ভিত্তিহীন। সেন্ট্রাল কমিটির কাছে কেউ ঊর্ধ্বে নয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার উন্মোচন করল গ্রামীণফোন
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারের স্ক্রিনশট ফাঁসের দিন শেষ

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

ইউটিউবে আসছে কেনাকাটার ফিচার

ট্রাম্পের মৃত্যু কামনা করলে ‘নিষিদ্ধ হবে’ অ্যাকাউন্ট
নির্বাচিত

ট্রাম্পের মৃত্যু কামনা করলে ‘নিষিদ্ধ হবে’ অ্যাকাউন্ট

দেশে ফিরলেন শহিদুল আলম
সোশ্যাল মিডিয়া

দেশে ফিরলেন শহিদুল আলম

নাম বদলে ফেসবুক এখন ‘মেটা’
প্রযুক্তি সংবাদ

নাম বদলে ফেসবুক এখন ‘মেটা’

প্রোটেক্ট না করলে বন্ধ হতে পারে ফেসবুক আইডি
কিভাবে করবেন

প্রোটেক্ট না করলে বন্ধ হতে পারে ফেসবুক আইডি

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
নির্বাচিত

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix