Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপের ৫ অজানা ফিচার জানুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 January 2023
পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। অ্যাপটির মালিকানা মেটার হাতে। তাই ফেসবুকের বিভিন্ন বৈশিষ্ট্য এই মেসেজিং অ্যাপটিতেও যোগ হয়েছে। এমনকি ফেসবুকের মতোই অবতার ব্যবহারেরও সুযোগ মিলছে সেখানেও। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও নানাবিধ ফিচার। তার কিছু আমরা জানি। বেশিরভাগটাই জানিনা। আর সেই না জানার সুযোগ নিয়েই বহু সময় হোয়াটসঅ্যাপের এই প্রতারণার জাল বিছিয়ে রাখে প্রতারকেরা। আসলে এই অ্যাপ ব্যবহারের রয়েছে বেশ কিছু ট্রিক। যা আপনার মেসেজিংয়ের অভিজ্ঞতাকে আরও মনোরম করে তুলবে। জানুন হোয়াটসঅ্যাপের কিছু অজানা ফিচার।

খুঁজে নিন আড়াল
অ্যাপটিতে আপনার অনলাইন উপস্থিতি লুকনোর সুযোগ আছে। অর্থাৎ নেটদুনিয়ার জনঅরণ্যে চাইলে আড়াল খুঁজে নিতেই পারেন আপনি।

whatsappকীভাবে?
settings-এ গিয়ে Privacy অপশনে গিয়ে পাল্টে ফেলুন Last Seen এর পছন্দ। চাইলেই তা বন্ধ করে রাখতে পারেন। আপনি শেষ কখন অনলাইন হয়েছিলেন, তার খোঁজ পাবে না কেউ। তবে এ ক্ষেত্রের উল্টাদিকের কোনও ইউজারের শেষ উপস্থিতির সময় জানতে পারবেন না আপনি।

​ভুল সংশোধনের সুযোগ
কম্পিউটারে ‘Ctrl+Z’ এর অপশন থাকলেও হোয়াটসঅ্যাপে সেই সুযোগ ছিল না এতদিন। কিন্তু এবার হোয়াটসঅ্যাপ দিচ্ছে আনডুর সুযোগ। তবে তা করা যাবে কোনও মেসেজ পাঠানোর ৫ সেকেন্ড পর্যন্ত। তবে পাঠানোর পরেও ‘delete’ অপশনে গিয়ে সকলের জন্য সেই বার্তাটি মুছে দিতে পারেন আপনি। তবে তার জন্য ‘delete for everyone’ বিকল্পটিতে যেতে হবে আপনাকে। ভুল করে ‘delete for me’ টিপে ফেললে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।

শোনান কণ্ঠস্বর
কথাবার্তা চালাতে সবসময় টাইপই বা করতে হবে কেন। হোয়াটসঅ্যাপ দিচ্ছে আপনার ভয়েস রেকর্ডিংয়ের সুযোগ। চ্যাটের নিচের দিকেই পাবেন মাইকের মতো দেখতে একটি আইকন, যা চেপে ধরে আপনি আপনার বক্তব্য রেকর্ড করে ফেলতে পারেন। মাইক থেকে হাত সরিয়ে নিলেই উল্টোদিকের মানুষটির কাছে পৌঁছে যাবে আপনার কথা। অর্থাৎ সামনাসামনি গল্প করার মতো অভিজ্ঞতা পেতে পারেন এবার মেসেজিং অ্যাপেই।

​মুছে ফেলা মেসেজও ফিরবে সহজে
একবার অ্যাপ আনইনস্টল করে দেওয়া মানে তার সঙ্গে মুছে যাবে আপনার সব কথাবার্তাও। তবে সেই সব চ্যাট এবং মেসেজ ফেরাতে পারেন সহজেই। তবে এই সুবিধা পাবেন শুধু অ্যানড্রয়েড ব্যবহারকারীরা। তার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ‘Get Deleted Messages’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। পাশাপাশি এর জন্য সেটিংসে গিয়ে বেশ কিছু অনুমতি দিতে হবে আপনাকে। তার পরেই আপনি মুছে ফেলা মেসেজ পড়তে পারবেন।

চ্যাটের ব্যাকআপ
অনেক সময়েই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর জরুরি তথ্য ও ডকুমেন্ট আদানপ্রদান করি আমরা। যা ভবিষ্যতেও কাজে লাগে আমাদের। এদিকে, সেসব তথ্য মুছে গেলেও মুশকিল। তবে এসব ক্ষেত্রে মুশকিল আসান হয়ে উঠতে পারে হোয়াটসঅ্যাপেই। কারণ এখানে রয়েছে আপনার চ্যাট ব্যাকআপ রাখার সুযোগ। তবে তার জন্য আপনাকে settings-এ গিয়ে ব্যাকআপের বিকল্পটি অন করতে হবে। দিন বা মাসের হিসেবেও আপনি সেই ব্যাকআপের বিকল্প সেট করতে পারেন। নিজের সুবিধা মতো সেই ফিচারের সুবিধা নিন। এর ফলে আপনার প্রয়োজনীয় তথ্য বা মেসেজ হারানোর ঝুঁকি থেকে মুক্তি পেয়ে যাবেন চিরতরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা
নির্বাচিত

নতুন ম্যালওয়্যারের বিষয়ে এফবিআইয়ের সতর্কবার্তা

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

এক দশকে সবচেয়ে বড় ধাক্কায় হুয়াওয়ে

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
প্রযুক্তি পরামর্শ

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন

এক চার্জেই ১৪ দিন চলবে হুয়াওয়ের স্মার্টওয়াচ!
নির্বাচিত

এক চার্জেই ১৪ দিন চলবে হুয়াওয়ের স্মার্টওয়াচ!

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা দিলো ওয়ালটন
নির্বাচিত

সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা দিলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2023

হোয়াটসঅ্যাপের ৫ অজানা ফিচার জানুন

Techzoom.TV |
TechzoomTV