Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসরাইলি খেজুর চেনার উপায় কী?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ইসরাইলি খেজুর চেনার উপায় কী?
Share on FacebookShare on Twitter

সম্প্রতি বিশ্ববাজারে বিক্রি হওয়া জনপ্রিয় মেডজুল খেজুরের উৎস নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বব্যাপী বিক্রি হওয়া মেডজুল খেজুরের বড় অংশই ইসরাইলে উৎপাদিত, যার অনেকটাই চাষ করা হয় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

খবরে বলা হয়, পশ্চিম তীরের বসতিতে উৎপাদিত খেজুর অনেক সময় এমনভাবে বাজারজাত করা হচ্ছে, যাতে সেগুলো ফিলিস্তিনি পণ্য বলে মনে হয়। কখনো ‘মেড ইন ওয়েস্ট ব্যাংক’ লেখা মোড়ক ব্যবহার করা হচ্ছে। ইউরোপ ও আরব বিশ্বে বয়কট আন্দোলন জোরদার হওয়ার পর এ ধরনের অভিযোগ আরও বেড়েছে।

মিশরভিত্তিক আল-গাদ টিভির এক অনুসন্ধানে দেখা যায়, আগে যেসব খেজুর ‘মেড ইন ইসরাইল’ লেখা প্যাকেটে বিক্রি হতো, সেগুলো পরবর্তীতে নতুন মোড়কে স্থানীয় উৎপাদন হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

দখলকৃত এলাকায় উৎপাদিত হওয়ায় অনেক ক্ষেত্রেই এসব খেজুরের প্রকৃত পরিচয় গোপন রেখে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। প্যাকেটে কখনো শুধু ‘ইসরাইলি পণ্য’ বা ‘জর্ডান ভ্যালির পণ্য’ লেখা থাকে। অভিযোগ রয়েছে, এসব খেজুরের মুনাফা শেষ পর্যন্ত ইসরাইলের কাছেই যায়। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশসহ বিশ্বের নানা দেশে এসব খেজুর রপ্তানি হয়।

চেহারায় মিল থাকায় পার্থক্য বোঝা কঠিন। জর্ডান উপত্যকা ও মৃত সাগর এলাকার জলবায়ু প্রায় একই হওয়ায় খেজুরের রং, আকার ও গঠন কাছাকাছি হয়। ফিলিস্তিনি ব্যবসায়ীরা জানান, দেখতে অনেক সময় দুটির মধ্যে পার্থক্য করা যায় না।

ফিলিস্তিনি পাম অ্যান্ড ডেটস কাউন্সিলের তথ্যমতে, ফিলিস্তিনি পণ্যের বারকোড সাধারণত ৬২৫ দিয়ে শুরু হয় এবং ‘প্রোডাক্ট অব প্যালেস্টাইন’ লেখা থাকে। অন্যদিকে ইসরাইলি পণ্যের বারকোড সচরাচর ৭২৯ দিয়ে শুরু হয়, কখনো ৮৭১-ও থাকতে পারে। তবে সতর্ক করা হয়েছে যে কিছু কোম্পানি নতুন প্যাকেট বা ভিন্ন ডিস্ট্রিবিউটরের নাম ব্যবহার করে প্রকৃত উৎস আড়াল করতে পারে। তাই নির্ভরযোগ্য নথি ও ট্র্যাকিং ব্যবস্থাই সবচেয়ে কার্যকর উপায়।

উৎপাদন পদ্ধতিতেও পার্থক্যের কথা বলা হয়েছে। ফিলিস্তিনি খেজুর চাষে ঝরনা ও বিশুদ্ধ কূপের পানি ব্যবহারের দাবি করা হয়, যা স্বাদকে প্রাকৃতিক ও মিষ্টি রাখে। বিপরীতে ইসরাইলি বসতিতে অনেক সময় পরিশোধিত বা পুনর্ব্যবহৃত বর্জ্য পানি সেচে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে, যা স্বাদ ও পুষ্টিগুণে প্রভাব ফেলতে পারে।

বাহ্যিক দিক থেকেও কিছু পার্থক্যের কথা বলা হয়। ফিলিস্তিনি খেজুর সাধারণত তুলনামূলক হালকা রঙের, মাঝারি আকারের এবং নরম ও রসালো হয়। ইসরাইলি খেজুর অনেক সময় বেশি গাঢ় রঙের ও আকারে বড় দেখা যায়।

এছাড়া কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অপরিশোধিত পানি ব্যবহারের ফলে কিছু খেজুরের বিচিতে কালো দাগ থাকতে পারে। তবে এসব পার্থক্য সবসময় স্পষ্ট নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলার প্রথম ল্যাপটপ ও ট্যাব: একসঙ্গে এল ‘Moto Book 60’ ও ‘Moto Tab 60 Pro’
প্রযুক্তি বাজার

মটোরোলার প্রথম ল্যাপটপ ও ট্যাব: একসঙ্গে এল ‘Moto Book 60’ ও ‘Moto Tab 60 Pro’

স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুন নারী উদ্যোক্তা রিমি খোন্দকার
উই

স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তরুন নারী উদ্যোক্তা রিমি খোন্দকার

বিনামূল্যে লেখাপড়ার কার্যকরী সুযোগ ফেসবুকে
উই

বিনামূল্যে লেখাপড়ার কার্যকরী সুযোগ ফেসবুকে

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
নির্বাচিত

৫০-এ স্যামসাং: ক্রেতাদের প্রতি ভালোবাসা প্রকাশের প্রত্যয়

উইয়ের সকল নিউজ লিংক একসাথে
উই

উইয়ের সকল নিউজ লিংক একসাথে

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়

Load More

ট্রেন্ডিং টপিক

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?
প্রযুক্তি সংবাদ

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

ভুল করে অন্য এক গ্রাহকের হিসাবে ৫০ হাজার...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ ফেব্রুয়ারি ২০২৬

ইসরাইলি খেজুর চেনার উপায় কী?

Techzoom.TV |
TechzoomTV