Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’ থিমে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৩.৩ ঈদ সেল’। ঈদকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগাতে গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইনজুড়ে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় সব ডিল, নামী ব্র্যান্ডগুলোর সাথে বিশেষ কোলাবরেশন এবং পেমেন্ট পার্টনারদের মাধ্যমে নিশ্চিত সাশ্রয়ের দারুণ সুযোগ।

ঈদ উদযাপনের প্রস্তুতিকে আরও সহজ করতে এই ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল এবং মেগা ডিল যেখানে মিলবে ৮০% পর্যন্ত ছাড়, পাশাপাশি হট ডিলগুলোতে থাকছে ৭৫% পর্যন্ত বিশাল ডিসকাউন্ট। এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে ব্র্যান্ড ফ্ল্যাট ডিসকাউন্ট, সাইট-ব্যাপী ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ প্রতিটি ক্যাটাগরিতেই দারাজ নিশ্চিত করছে বাজারসেরা দাম, যা রমজানের দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি ঈদের প্রস্তুতিকে করবে আরও সাশ্রয়ী।

দীর্ঘমেয়াদী সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে দারাজ তাদের ‘চয়েস’ চ্যানেলের মাধ্যমে ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) অফারটিকে আরও শক্তিশালী করেছে। এর ফলে গ্রাহকরা বড় কোনো ক্যাম্পেইনের জন্য অপেক্ষা না করেই সারা বছর প্রয়োজনীয় পণ্যগুলো সবচেয়ে কম দামে কেনার নিশ্চয়তা পাচ্ছেন। ৩.৩ ঈদ সেল চলাকালীন দারাজ চয়েস থেকে ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফট পাওয়ার পাশাপাশি ফ্রি ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা, যা বড় পরিবারের কেনাকাটাকে করবে আরও লাভজনক।

ক্যাম্পেইনের গতি ধরে রাখতে আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন থাকছে ‘পাগলা ফ্ল্যাশ’ ডিল। যেখানে প্রতিদিন ভোর ৪টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা- এই দুটি বিশেষ সময়ে সেরা সব পণ্যে মিলবে অতিরিক্ত ১০% ছাড়। এছাড়া ২, ৫, ৭, ৯ এবং ১২ মার্চ আয়োজিত হবে বিশেষ ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ যেখানে নির্দিষ্ট ক্যাটাগরিতে পাওয়া যাবে ফ্ল্যাট ৩০% বা ৫০% ডিসকাউন্ট। অন্যদিকে ৬ ও ১৩ মার্চ রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলবে ‘জুম্মা নাইটস’ অফার, যেখানে ন্যূনতম ৩৪৯ টাকার অর্ডারে ৯% ডিসকাউন্ট ভাউচার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ক্যাম্পেইনে যুক্ত হয়েছে সিলন ওয়ার্ল্ড কাপ ম্যানিয়া টিকিট গিভঅ্যাওয়ে। ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ অর্ডার প্রদানকারী এবং অন্তত একটি সিলন পণ্য ক্রয়কারী গ্রাহক জিতে নিতে পারবেন এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ টিকিট, যা পুরো সেলজুড়ে গ্রাহকদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

পুরো সপ্তাহজুড়েই গ্রাহকদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন থিমভিত্তিক শপিংয়ের সুযোগ। এর মধ্যে রয়েছে চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরোয়ার্ড সানডে এবং মানডে, ইলেকট্রিক্যাল টিউজডে, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে এবং লাইফস্টাইল কোজি ফ্রাইডে। প্রতিটি নির্দিষ্ট দিনে সেই ক্যাটাগরির ওপর বিশেষ ডিল ও সীমিত সময়ের অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এবারের ৩.৩ ঈদ সেল সফল করতে দারাজের সাথে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় সব ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, লোটো এবং হিমালয়া। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে প্যারাশুট ন্যাচারালে ও বাটা এবং সিলভার স্পন্সর হিসেবে সাথে রয়েছে গোদরেজ। এই শক্তিশালী পার্টনারশিপের মাধ্যমে প্রতিটি সেগমেন্টেই ক্রেতারা পাচ্ছেন শতভাগ আসল এবং মানসম্মত পণ্যের নিশ্চয়তা।

গ্রাহকদের কেনাকাটা আরও উপভোগ্য করতে দারাজ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিয়ে এসেছে আকর্ষণীয় সব ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। ক্রেতারা বিকাশ, নগদ, সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র মাধ্যমে পেমেন্ট করে ১০% পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এছাড়া দারাজে সংরক্ষিত মাস্টারকার্ড ব্যবহারকারী কার্ডের সর্বোচ্চ স্পেন্ডারদের জন্য রয়েছে টিভি এবং এসি-র মতো মেগা পুরস্কার। ইবিএল ভিসা ক্রেডিট কার্ডধারীরা ১২ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধায় পাবেন ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এনআরবি ব্যাংক কার্ডধারীরা ৬ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই-তে পাবেন ১,০০০ টাকা ক্যাশব্যাক।

ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, “ঈদ মানেই আনন্দ এবং পারস্পরিক মেলবন্ধন। আমাদের ৩.৩ ঈদ সেলের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন প্রতিটি পরিবার এই আনন্দ উৎসবের সেরা পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারে। ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’ স্লোগানটি মূলত আমাদের গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে আমরা সেরা দাম, বিশ্বস্ত ব্র্যান্ড এবং একটি নিরবচ্ছিন্ন শপিং অভিজ্ঞতার নিশ্চয়তা দিচ্ছি।”

৩.৩ ঈদ সেল চলাকালে দারাজ বাংলাদেশ সবাইকে ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’-এর এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে। নতুন নতুন ডিল উপভোগ করতে গ্রাহকরা ভিজিট করতে পারেন দারাজ ৩.৩ ক্যাম্পেইন পেজ অথবা দারাজ অ্যাপ। সর্বশেষ আপডেট পেতে দারাজ বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

 

Tags: দারাজদারাজ ৩.৩ ঈদ সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার
ই-কমার্স

আলেশা মার্টের চেয়ারম্যান কে জামিন করালেন ব্যারিস্টার সুমন

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ক্যাম্পেইনসহ ইভ্যালির স্বাভাবিক কার্যক্রম সচল

ই-কমার্স গ্রাহকের লোভ কমাতে প্রচারণা চালাতে বললেন হাইকোর্ট
ই-কমার্স

ই-কমার্স গ্রাহকের লোভ কমাতে প্রচারণা চালাতে বললেন হাইকোর্ট

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-কমার্স
ই-কমার্স

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-কমার্স

স্যাটেলাইট প্রসেসিং হাব তৈরি করছে অ্যামাজন
ই-কমার্স

স্যাটেলাইট প্রসেসিং হাব তৈরি করছে অ্যামাজন

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ
ই-কমার্স

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix