Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 March 2026
ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
Share on FacebookShare on Twitter

রমজানের সেরা উপহার হিসেবে ভিভো নিয়ে এলো নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি। বাংলাদেশের জন্য আনা ইউনিক ‘ফেস্টিভ রেড’ রঙের এই ফোনে সারাদিন নির্ভরযোগ্য সাপোর্ট নিশ্চিত করতে রয়েছে ভিভো’র এ যাবৎকালের সবচেয়ে বড় ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি।

উৎসবের আমেজে উষ্ণ ‘ফেস্টিভ রেড’ রঙের ওয়াই৩১ডি হতে পারে রমজানের সেরা উপহার। এর ওয়ান-পিস সিমলেস ফিনিশ লুক, মেটালিক ক্যামেরা মডিউল এবং কোয়াড-কার্ভড ব্যাক কভার দেয় স্টাইলিশ ও আরামদায়ক অনুভূতি।

ভিভো ওয়াই৩১ডি-তে রয়েছে শক্তিশালী ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এই ব্লুভোল্ট প্রযুক্তি ডিজাইন করা হয়েছে হেভি ইউজেও স্থিতিশীল, নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে। একবার চার্জেই এই ফোনে টানা ১১.৮ ঘণ্টা গেমিং, ১৪.৫ ঘণ্টা নেভিগেশন বা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা সম্ভব, যা ব্যস্ত দিনে দিবে পারফেক্ট ব্যাকাপ।

সাথে আছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ যা, নিশ্চিত করে মাত্র ৪৩ মিনিটে ৫০% এবং ৮৬ মিনিটে ফুল চার্জ। এছাড়া ২৫-ডাইমেনশন সিকিউরিটি ও প্রায় ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টির পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।

ভিভো ওয়াই৩১ডি -এর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২৬,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ৩১,৯৯৯ টাকা। আগামী ১ থেকে ৪ মার্চ পর্যন্ত ফোনটির প্রি-অর্ডার চলবে। এর মধ্যে প্রি-অর্ডার করলেই ঈদ উপলক্ষে ভিভো ও তাগা/তাগা ম্যান-এর বিশেষ পার্টনারশিপে উপহার হিসেবে থাকছে লিমিটেড এডিশন তাগা ম্যান টি-শার্ট (শর্তসাপেক্ষ)।

মজবুত বিল্ডের এই ফোনে আছে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিং, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেয়। এছাড়া ভেজা হাতে ফোন ব্যবহারের জন্য এতে ওয়েট-হ্যান্ড টাচ, ময়েশ্চার ডিটেকশন ও ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন সুবিধা রয়েছে। সাথে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ও টাইটান গ্লাস যেকোনো আঘাত থেকে ফোনটিকে রক্ষা করে।

এছাড়াও, থাকছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর ব্যাটারি সাশ্রয় ও তাপ নিয়ন্ত্রণে দক্ষ। এটি প্রায় ৫০ মাস পর্যন্ত ল্যাগ-ফ্রি এবং স্মুথ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। যা দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিকে করে তুলেছে অনন্য।

পাশাপাশি, ৬.৭৫-ইঞ্চি ১২০ হার্জ ডিসপ্লে ও ১২৫০ নিটস পিক ব্রাইটনেস আউটডোরেও নিশ্চিত করে অত্যন্ত স্পষ্ট ভিজ্যুয়াল। চোখের সুরক্ষায় এতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং অডিও অভিজ্ঞতায় আছে ৪০০% পর্যন্ত লার্জ ভলিউম সমৃদ্ধ স্টেরিও ডুয়াল স্পিকার।

অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহৃত অরিজিনওএস ৬ -এ আছে অরিজিন আইল্যান্ড এবং ড্র্যাগ অ্যান্ড গো, কপি অ্যান্ড গো ও এআই সুপারলিঙ্ক। সেই সাথে এআই ম্যাজিক মুভ, এআই ক্যাপশন এবং এআই ক্রিয়েশন ফোনটির ব্যবহারকে আরও সহজ ও বুদ্ধিদীপ্ত করে তোলে।

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিশেষ ফিচার হিসেবে আছে বাটন কন্ট্রোলে আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং এআই ইরেজ সুবিধা। আকর্ষণীয় এই ডিভাইসটি ফেস্টিভ রেড-এর পাশাপাশি স্টারলাইট গ্রে এবং গ্লো হোয়াইট রঙে্ব পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ওয়াই৩১ডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

পাঠাও কুরিয়ার-এর সাথে সেরা মার্চেন্টদের সাফল্যের পথ পেরিয়ে বিদেশযাত্রা
নির্বাচিত

পাঠাও কুরিয়ার-এর সাথে সেরা মার্চেন্টদের সাফল্যের পথ পেরিয়ে বিদেশযাত্রা

পানিকে ভাইরাসমুক্ত রাখে ইউভি-সি প্রযুক্তির বোতল
প্রযুক্তি সংবাদ

পানিকে ভাইরাসমুক্ত রাখে ইউভি-সি প্রযুক্তির বোতল

গ্যালাক্সি জেড ফোল্ড ২ কী এমন আছে যা আপনাকে আকর্ষণ করতে পারে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি জেড ফোল্ড ২ কী এমন আছে যা আপনাকে আকর্ষণ করতে পারে

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 March 2026

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

Techzoom.TV |
TechzoomTV