Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ড্রোন হামলা ঠেকাতে রাডারে ‘এআই’ যুক্ত করছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ মার্চ ২০২৬
ড্রোন হামলা ঠেকাতে রাডারে ‘এআই’ যুক্ত করছে চীন
Share on FacebookShare on Twitter

ইরান যুদ্ধের অভিজ্ঞতায় ড্রোন হামলা শনাক্ত করা কঠিন হয়ে উঠায় রাডার প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিয়েছে চীন। নতুন এ প্রযুক্তি রাডারকে চলমান লক্ষ্যবস্তুকে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করতে, গতিশীল তথ্য সংগ্রহ করতে এবং এমনকি ভুয়া বা বিভ্রান্তিকর ড্রোন শনাক্ত করতেও সহায়তা করবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন চীনের শীর্ষ বিমান প্রতিরক্ষা রাডার বিশেষজ্ঞ শু জিন। তিনি চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শক সংস্থা চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)–এর জাতীয় কমিটির সদস্য।

বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক রাজনৈতিক অধিবেশন ‘টু সেশনস’-এ তিনি জানান, পরীক্ষায় দেখা গেছে নতুন এআই অ্যালগরিদম রাডারের লক্ষ্য শনাক্ত করার ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। বিশেষ করে নিচু উচ্চতায় উড়তে থাকা বিপুল সংখ্যক ড্রোন শনাক্ত করতে এটি কার্যকর।

শু জিন বর্তমানে চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশন (সিইটিসি)–এর ৩৮তম গবেষণা ইনস্টিটিউটে আগাম সতর্কতা ও শনাক্তকরণ প্রযুক্তির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটি চীনের বিমান প্রতিরক্ষা রাডার প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশটির প্রথম নিম্ন-উচ্চতার আগাম সতর্কতা রাডারও তারা তৈরি করেছে।

তিনি বলেন, ‘স্বল্পমূল্যের আত্মঘাতী ড্রোন যখন ব্যবহার করা হয়, তখন সাধারণত সেগুলোর সংখ্যা অনেক বেশি থাকে। ফলে সেগুলোকে আলাদা করে শনাক্ত করা এবং সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে।’

তার মতে, এসব ড্রোন কখনো কখনো সমন্বিতভাবে কাজ করতে পারে এবং বিভিন্ন দায়িত্ব ভাগ করে নিতে পারে, যা প্রচলিত রাডার ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি করে।

তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের উদাহরণ তুলে বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে দুই পক্ষই ব্যাপকভাবে স্বল্পমূল্যের আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

Tags: কৃত্রিম বুদ্ধিমত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফকির মাহবুব আনাম এর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

ফকির মাহবুব আনাম এর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এবার পাকিস্তানেও নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

এবার পাকিস্তানেও নিষিদ্ধ টিকটক

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০
নির্বাচিত

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

এই ৩৫ মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোন, আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি; ঝুঁকিতে কোটি ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix