Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ ১১–এর ত্রুটিতে লক হচ্ছে সি ড্রাইভ, বিপাকে ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি
Share on FacebookShare on Twitter

উইন্ডোজ ১১–এর সাম্প্রতিক এক ত্রুটির কারণে কিছু ব্যবহারকারী তাদের কম্পিউটারের প্রধান স্টোরেজ সি ড্রাইভে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি স্বীকার করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যাটির কারণ খুঁজে বের করতে অনুসন্ধান চালানো হচ্ছে এবং দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা চলছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রুটিটি দেখা দিলে ব্যবহারকারীদের কম্পিউটারের পর্দায় ‘সি ড্রাইভ ইজ নট অ্যাকসেসিবল, অ্যাকসেস ডিনায়েড’ ধরনের একটি বার্তা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নিরাপত্তা হালনাগাদ কেবি৫০৭৭১৮১ ইনস্টল করার পর থেকেই এই সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে স্যামসাংয়ের তৈরি কিছু ল্যাপটপে ত্রুটিটি বেশি লক্ষ করা গেছে।

মাইক্রোসফটের প্রকাশিত এক সহায়তা নোটে বলা হয়েছে, সমস্যাটির সঙ্গে স্যামসাংয়ের ‘স্যামসাং শেয়ার’ অ্যাপের কোনো সম্পর্ক থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে এই ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী হার্ডড্রাইভে প্রবেশ, ফাইল খোলা কিংবা বিভিন্ন সফটওয়্যার চালু করতে সমস্যায় পড়ছেন। মাইক্রোসফট জানিয়েছে, ত্রুটিটির প্রভাবে অফিস সফটওয়্যার ও ওয়েব ব্রাউজারের মতো গুরুত্বপূর্ণ অনেক অ্যাপ্লিকেশনও ঠিকভাবে চালু হচ্ছে না। ফলে অনেক ব্যবহারকারীর জন্য কম্পিউটার ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা স্যামসাংয়ের সঙ্গে যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে। নতুন তথ্য পাওয়া গেলে ব্যবহারকারীদের জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

নিওউইনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূলত উইন্ডোজ ১১–এর ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণে এই ত্রুটিটি দেখা যাচ্ছে। মাইক্রোসফটের তথ্যমতে, ব্রাজিল, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা ইতিমধ্যে সমস্যাটির মুখোমুখি হয়েছেন। এই ত্রুটি দেখা দিলে ফাইল খোলা, অ্যাপ্লিকেশন চালু করা কিংবা প্রশাসনিক কাজ করার সময়ই ত্রুটির বার্তাটি দেখা দিতে পারে। ফলে অনেকের ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার প্রায় অচল হয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে সাময়িক সমাধান হিসেবে সংশ্লিষ্ট নিরাপত্তা হালনাগাদটি অপসারণ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা সেটিংসে প্রবেশ করে উইন্ডোজ আপডেট মেনুতে গিয়ে আপডেটটি রোলব্যাক করতে পারবেন। আর যাঁরা এখনো ফেব্রুয়ারির এই আপডেট ইনস্টল করেননি, তাঁদের আপাতত আপডেটটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে অনলাইন ফোরাম রেডিটে কিছু ব্যবহারকারী বিকল্প সমাধানের কথাও জানিয়েছেন। তাঁদের কেউ কেউ সি ড্রাইভের মালিকানা পরিবর্তন করে সমস্যার সমাধান পেয়েছেন বলে দাবি করেছেন। তবে এতে ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাই এ ধরনের পদ্ধতি অনুসরণের আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইন্ডোজ ১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা চেক করুন গুগল থেকে
কিভাবে করবেন

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা চেক করুন গুগল থেকে

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল
নির্বাচিত

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
নির্বাচিত

দ. কোরিয়ায় চিপ রফতানি নিষেধাজ্ঞা শিথিল জাপানের

আইফোনে এআই ফিচার যে সমস্যা তৈরি করছে
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

ক্ষতি হতে পারে ১১ হাজার কোটি ডলার
নির্বাচিত

ক্ষতি হতে পারে ১১ হাজার কোটি ডলার

অপোর ফোল্ডিং ফোনের বিক্রি শুরু
নির্বাচিত

অপোর ফোল্ডিং ফোনের বিক্রি শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি
নির্বাচিত

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি

Private: ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

সহজ কিস্তিতে মোবাইল বিক্রির নতুন উদ্যোগ

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে
টেলিকম

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মার্চ ২০২৬

উইন্ডোজ ১১–এর ত্রুটিতে লক হচ্ছে সি ড্রাইভ, বিপাকে ব্যবহারকারীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix