Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 April 2026
এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
Share on FacebookShare on Twitter

এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আস্থার নতুন প্রতিশ্রুতি হিসেবে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে এই সুবিধা নিয়ে আসা হলো। নতুন ফোন কেনা সবসময়ই আনন্দের; তবে সেখানে অনেক সময় গ্যারান্টি সম্পর্কিত দুশ্চিন্তা থেকে যায়। এই বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত ও পুরোপুরি আত্মবিশ্বাসী রাখতে গ্রাহককেন্দ্রিক এ উদ্যোগ নিয়ে এসেছে অপো। এবার এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন।

বর্তমানে স্মার্টফোনের বাজারে অধিকাংশ ব্র্যান্ড সীমিত সময়ের রিপ্লেসমেন্ট সুবিধা বা সাধারণ ওয়ারেন্টি প্রদান করে। অপো ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে এই অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে; একইসাথে যা ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্য, আস্থা ও নির্ভরযোগ্যতার নতুন মানদণ্ড স্থাপন করছে।

গত ০১ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলা অপোর বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পহেলা বৈশাখের উদযাপনকে আরও অর্থবহ করে তুলতে নিয়ে আসা এই ক্যাম্পেইনে বিক্রয়োত্তর নিশ্চয়তার পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কারের সুযোগও থাকছে।

অপোর একাধিক জনপ্রিয় স্মার্টফোনের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো এ৬, অপো এ৬এস প্রো, অপো রেনো১৪ ফাইভজি ও অপো রেনো১৫ এফ ফাইভজি। ফলে, ক্রেতারা এখন তাদের পছন্দ অনুযায়ী ডিভাইস কেনার পাশাপাশি, অতিরিক্ত সুবিধাও উপভোগ করতে পাবেন। প্রথম দিন থেকেই নিশ্চিন্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে ক্রেতাদের জন্য থাকছে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

এই উদযাপনকে আরও আনন্দময় করতে, ক্রেতারা একটি সহজ ও আকর্ষণীয় ডিজিটাল লটারিতে অংশনেওয়ার সুযোগ পাবেন। ডিভাইস কেনার পর ব্যবহারকারীরা অনলাইনে তাদের তথ্য জমা দিয়ে সাথেসাথেই জানতে পারবেন তারা কোন পুরস্কার জিতেছেন। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট, অপো ক্যাপ ও টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা। এছাড়াও, অপো এ৬কে ব্যবহারকারীরা পাবেন আরও অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি।

কেবল উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে নয়, বরং অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্রেতাদের জন্য নিশ্চিত করা প্রতিশ্রুতির প্রতিফলন এ উদ্যোগ। ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চালু করার মাধ্যমে অপো কেবল বাজারে নেতৃত্বই দিচ্ছে না; বরং, স্মার্টফোন ব্র্যান্ড থেকে ক্রেতারা কী প্রত্যাশা করতে পারেন, তা নতুনভাবে নির্ধারণ করে দিচ্ছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “পহেলা বৈশাখ নতুন সূচনা ও আনন্দের প্রতীক। আমরা চাই এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির মাধ্যমে আমাদের ক্রেতারা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নতুন বছর শুরু করুক। একমাত্র ব্র্যান্ড হিসেবে এ ধরনের নিশ্চয়তা দিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। একইসাথে, এই উদযাপনকে আরও বিশেষ করে তুলতে আমরা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করছি।”

এই ক্যাম্পেইনের মাধ্যমে কেবল স্মার্টফোন নয়; বরং আস্থা, যত্ন ও উদযাপনের ওপর ভিত্তি করে ক্রেতাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করে চলেছে অপো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো এ৬অপো এ৬এক্সঅপো এ৬এস প্রোঅপো এ৬কেঅপো বাংলাদেশ অথোরাইজডঅপো রেনো১৪ ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
নির্বাচিত

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ

গোটা বিশ্বেই ভিডিও মান কম রাখবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

গোটা বিশ্বেই ভিডিও মান কম রাখবে ইউটিউব

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়
নির্বাচিত

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়

যারা উদ্ভাবন করবে না তারা টিকবেনা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

যারা উদ্ভাবন করবে না তারা টিকবেনা: মোস্তাফা জব্বার

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে ক্রীড়া ও অ্যান্টি-ডোপিং সংস্থায় সাইবার হামলা

রিয়েলমি সার্ভিস ডে: ফোন রিপেয়ারে খরচ বাঁচান ৬০% পর্যন্ত, উপভোগ করুন ফ্রি সার্ভিস
নির্বাচিত

রিয়েলমি সার্ভিস ডে: ফোন রিপেয়ারে খরচ বাঁচান ৬০% পর্যন্ত, উপভোগ করুন ফ্রি সার্ভিস

Load More

ট্রেন্ডিং টপিক

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

গ্লোবাল টেকনোলজি এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড আইটেল নির্ভরযোগ্য স্মার্টলাইফ পণ্য...

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 April 2026

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

Techzoom.TV |
TechzoomTV