গেমটি প্লে-স্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স|এস কনসোলে খেলা যাবে। জিটিএর প্রকাশক রকস্টারের প্যারেন্ট কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভের সিইও স্ট্রস জেলনিক সম্প্রতি এক সভায় তারিখটি নিশ্চিত করেছেন। এর আগে গেমটি মুক্তির তারিখ দুবার পরিবর্তন করা হয়।
প্রথমে গেমটি ২০২৫ সালের শেষ দিকে আসার কথা থাকলেও পরে তা ২০২৬ সালের মে মাসে পিছিয়ে দেয়া হয়।
সর্বশেষ সংশোধিত তারিখ অনুযায়ী এটি আগামী নভেম্বরে বাজারে আসবে। তবে রকস্টার গেমস এখনো পিসি সংস্করণের কোনো তারিখ ঘোষণা করেনি।




















