Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 April 2026
রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

বিদ্যুৎ না থাকায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোমবাতি জ্বালিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ছিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন কক্ষে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বেগ পেতে হয়। পরে বাধ্য হয়ে কক্ষগুলোতে বড় বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার ব্যবস্থা করে কেন্দ্র কর্তৃপক্ষ। মোমবাতির অস্পষ্ট আলোয় দীর্ঘ সময় পরীক্ষা দিতে গিয়ে চোখে সমস্যা ও চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা।

এ বিষয়ে কেন্দ্রটির সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সরকারি নির্দেশনা থাকলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, ‘বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরেও কোনো সমাধান পাওয়া যায়নি। এর মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে চারপাশ আরও অন্ধকার হয়ে যায়। বাধ্য হয়েই মোমবাতি কিনে পরীক্ষা সম্পন্ন করতে হয়েছে।’

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ‘ওই কেন্দ্র আমাদের বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা শঠিবাড়ী গ্রিড থেকে বিকল্প লাইনে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার চেষ্টা করছি।’

পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন কারিগরি ত্রুটি এবং বিকল্প ব্যবস্থার অভাব নিয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির উপাচার্যের পদত্যাগ চাইলো শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

অনিয়ম-দুর্নীতির অভিযোগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির উপাচার্যের পদত্যাগ চাইলো শিক্ষার্থীরা

ঢাবির আশপাশে বিএনপি-জামায়াত কর্মীদের ভিড়
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির আশপাশে বিএনপি-জামায়াত কর্মীদের ভিড়

একাদশে ভর্তির ফল প্রকাশ, দেখুন এখানে
লিড স্টোরি

একাদশে ভর্তির ফল প্রকাশ, দেখুন এখানে

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার
প্রযুক্তি সংবাদ

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার

বিসিএসে সুপারিশ পাওয়া একই উপজেলার ৯ জন, ইউএনওর সংবর্ধনা
শিক্ষা ও ক্যাম্পাস

বিসিএসে সুপারিশ পাওয়া একই উপজেলার ৯ জন, ইউএনওর সংবর্ধনা

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি
শিক্ষা ও ক্যাম্পাস

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2026

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী

Techzoom.TV |
TechzoomTV