Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ
Share on FacebookShare on Twitter

অনলাইন ক্লাস ও ঘরে বসে কাজের বাড়তি চাপে নির্ভরযোগ্য ইন্টারনেট এখন জরুরি প্রয়োজন হয়ে উঠেছে। এই বাস্তবতায় পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য অ্যাপভিত্তিক বিশেষ ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ চালু করেছে বাংলালিংক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু এবং পেশাজীবীদের মধ্যে ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্রবণতা বাড়ায় ইন্টারনেট ব্যবহারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিবর্তিত পরিস্থিতি মাথায় রেখে নতুন ডাটা প্যাক ‘হোম কানেক্টিভিটি’ নিয়ে এসেছে বাংলালিংক।

এই প্যাকটি মূলত অনলাইন ক্লাস ও ভার্চুয়াল মিটিংয়ে নিয়মিত যুক্ত থাকা ব্যবহারকারীদের জন্য তৈরি। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য নির্দিষ্ট অ্যাপভিত্তিক ডাটা এবং সাধারণ ব্যবহারের জন্য আলাদা ডাটা সুবিধা রাখা হয়েছে এতে। ফলে ক্লাস, মিটিংয়ের পাশাপাশি অন্যান্য অনলাইন কাজও নির্বিঘ্নে চালানো সম্ভব হবে।

৩০ দিন মেয়াদি এই প্যাকের মূল্য ৩৪৮ টাকা। এতে মোট ৩৬ জিবি ডাটা পাওয়া যাবে। এর মধ্যে ৩০ জিবি ডাটা নির্দিষ্ট করে রাখা হয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম যেমন Microsoft Teams, Zoom, Google Meet এবং Google Classroom ব্যবহারের জন্য। এতে গুরুত্বপূর্ণ ক্লাস বা মিটিংয়ের সময় ডাটা শেষ হয়ে যাওয়ার ঝুঁকি কমবে।

অন্যদিকে, অতিরিক্ত ৬ জিবি ডাটা সাধারণ ইন্টারনেট ব্যবহারের জন্য রাখা হয়েছে, যা দিয়ে ব্রাউজিং, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে।

প্যাকটি চালুর বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকের পরিবর্তিত চাহিদা বিবেচনায় রেখেই এ ধরনের সেবা চালু করা হয়েছে। অনলাইন ক্লাস ও হোম-অফিসের বাড়তি চাপ কমাতে এই প্যাক সহায়ক হবে বলে আশা করি।

প্রিপেইড ও বিটুসি পোস্টপেইড উভয় গ্রাহকই এই সুবিধা নিতে পারবেন। রিটেইল আউটলেট ছাড়াও বিকাশ, নগদ, রকেট, উপায়, মাইবিএল অ্যাপ কিংবা নির্দিষ্ট কোড ডায়াল করে প্যাকটি কেনা যাবে।

Tags: বাংলালিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ
টেলিকম

মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ

অবৈধ মোবাইল ফোনের রাজত্বে এনইআইআরের স্থবিরতা: কে নাড়ায় ‘অদৃশ্য কলকাঠি?
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনের রাজত্বে এনইআইআরের স্থবিরতা: কে নাড়ায় ‘অদৃশ্য কলকাঠি?

দোরগোড়ায় ৫জি, চালু হচ্ছে রোববার
টেলিকম

বাংলাদেশে ৫জি সম্পর্কে আগ্রহ বাড়ছে

তিন ন্যানোমিটারের নতুন চিপ উন্মোচন স্যামসাংয়ের
নির্বাচিত

তিন ন্যানোমিটারের নতুন চিপ উন্মোচন স্যামসাংয়ের

প্রযুক্তির দ্বারা ‘প্রকৃতির ভাষা’ হরণ!
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির দ্বারা ‘প্রকৃতির ভাষা’ হরণ!

১৬ ডিগ্রির কম তাপ হলেই রঙ পাল্টাবে রিয়েলমির নতুন ফোন
নির্বাচিত

১৬ ডিগ্রির কম তাপ হলেই রঙ পাল্টাবে রিয়েলমির নতুন ফোন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইউটিবারদের ওপর চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সোশ্যাল মিডিয়া

ইউটিবারদের ওপর চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭-এ আসছে এআই ফটো এডিটিং টুল

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক
প্রযুক্তি সংবাদ

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

আধুনিক নকশা আর পরিচ্ছন্ন ‘স্টক অ্যান্ড্রয়েড’ অভিজ্ঞতার আকর্ষণে...

এসির এই ‘সিক্রেট মোড’ চালু করলেই বিদ্যুৎ বিল আসবে অর্ধেক!

এসির এই ‘সিক্রেট মোড’ চালু করলেই বিদ্যুৎ বিল আসবে অর্ধেক!

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক

ইউটিবারদের ওপর চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইউটিবারদের ওপর চটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix