Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 October 2026
ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
Share on FacebookShare on Twitter

দেশের সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে এই অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ অক্টোবর, ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম ও কন্টেন্টের পরিসর বাড়ানো, আরোও বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সমপৃক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের। সময়ের সঙ্গে পরিবর্তিত ভোক্তাদের রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরণকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়ও অন্তর্ভুক্ত হবে। সমসাময়িক জীবনধারা ও মানুষের বহুমুখী আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরী করে এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কন্টেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে।

পাশাপাশি সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা বিকশিত করা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগও অনুসন্ধান করা হবে। সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও বিশেষ উরুত্ব দেওয়া হবে এই অংশীদারিত্বে।

চুক্তিতে এনেক্স কমিউনিকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশন পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি বক্তব্য দিয়ে শুরু করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানটিতে আরোও উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে তারা যৌথ লক্ষ, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যতের সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

এই অংশীদারিত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কন্টেন্ট এবং বৃহৎ পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ তৈরিতে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনেক্স কমিউনিকেশনহাল ফ্যাশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
নির্বাচিত

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম

‘ডাটা সুরক্ষা নিশ্চিত করলে ভবিষ্যতে আর ইন্টারনেট বন্ধ হবে না’
টেলিকম

‘ডাটা সুরক্ষা নিশ্চিত করলে ভবিষ্যতে আর ইন্টারনেট বন্ধ হবে না’

ভাঁজযোগ্য পিক্সেল ফোন আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য পিক্সেল ফোন আনবে গুগল

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ

রিয়েলমি ১৫টি ফাইভজি
নির্বাচিত

এখন দেশজুড়ে শুরু হয়েছে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল!

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে বাজারে আসছে ভিভো ভি২৩ ৫জি
প্রযুক্তি সংবাদ

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে বাজারে আসছে ভিভো ভি২৩ ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা...

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2026

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

Techzoom.TV |
TechzoomTV