Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এইডস নিরাময়ে নতুন সাফল্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 July 2019
এইডস নিরাময়ে নতুন সাফল্য
Share on FacebookShare on Twitter

প্রাণঘাতী এইডস রোগের নিরাময়ে বিশ্বজুড়ে চিকিৎসা বিশেষজ্ঞদের চেষ্টার অন্ত নেই। এইচআইভি ভাইরাসের কারণে সৃষ্ট এইডস রোগ নিয়ে গবেষণার অগ্রগতি হলেও এখনো তার কার্যকর প্রতিষেধক আবিষ্কার সম্ভব হয়নি। এবার ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এইচআইভি নিরাময়ে সাফল্য এসেছে বলেছেন দাবি করেছেন চিকিৎসা বিশেষজ্ঞেরা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কিছু ইঁদুরের ডিএনএ থেকে এইচআইভি ভাইরাস দূর করা সম্ভব হয়েছে। মানুষের দেহে এই পদ্ধতি কার্যকর হয় কিনা—খুব শিগগিরই তা পরীক্ষা করে দেখা হবে।

টেম্পল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের ৩০ জনের বেশি বিশেষজ্ঞ এই গবেষণা করেছেন। চলতি সপ্তাহের প্রথম দিকে এই গবেষণার বিস্তারিত তুলে ধরা হয়। বলা হচ্ছে, এক ধরনের ভাইরাস বিরোধী ওষুধ ও জিন সম্পাদনার প্রযুক্তি ক্রিসপার সমন্বিতভাবে ব্যবহার করে এমন ফলাফল পাওয়া গেছে। গবেষকেরা ২৩টি ইঁদুরের মধ্যে নয়টির শরীর থেকে এইচআইভি ভাইরাস সরাতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, যেসব ইঁদুরের শরীর থেকে এইচআইভি ভাইরাস সরানো গেছে, সেগুলোর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনুকরণ করে মানুষের ক্ষেত্রেও সাফল্য পাওয়া যেতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওই গবেষণা দলের জ্যেষ্ঠ গবেষক কামেল খালিলি বলেন, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন যদি অনুমোদন দেয়, তবে আগামী বছরের শুরুর দিকে প্রয়োজনীয় পরীক্ষা শুরু হতে পারে। তিনি জানান, ইঁদুরের ওপর গবেষণায় অভাবিত সাফল্য পাওয়া গেছে।

এইচআইভি ভাইরাস নিয়ে ঢের গবেষণা করেছেন সানফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক স্টিভেন ডিকস। তিনি বলেন, জিন সম্পাদনার মাধ্যমে জীবন্ত প্রাণীর শরীর থেকে এইচআইভি ভাইরাস সরিয়ে দেওয়ার ঘটনা অভাবনীয়। এ বিষয়ে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লাখ। এর মধ্যে মাত্র প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ অ্যান্টিরেটরোভাইরাল থেরাপি নেন। আর এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু ২০১৭ সালেই বিশ্বে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বাস্থ্য বাতায়নে যুক্ত হল আরো নতুন তিন সেবা
পাঁচমিশালি

স্বাস্থ্য বাতায়নে যুক্ত হল আরো নতুন তিন সেবা

বাংলাদেশ থেকে শুরু রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ
পাঁচমিশালি

বাংলাদেশ থেকে শুরু রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

গ্যালাক্সি ফোল্ড : বিক্রির আগেই ভেঙে যাচ্ছে পর্দা!
পাঁচমিশালি

গ্যালাক্সি ফোল্ড : বিক্রির আগেই ভেঙে যাচ্ছে পর্দা!

এটুআই এর ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
পাঁচমিশালি

এটুআই এর ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

গ্যালাক্সি ফোল্ডের সব নমুনা ফেরত নিয়েছে স্যামসাং
পাঁচমিশালি

গ্যালাক্সি ফোল্ডের সব নমুনা ফেরত নিয়েছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর...

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2019

এইডস নিরাময়ে নতুন সাফল্য

Techzoom.TV |
TechzoomTV