Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মে ২০২৬
ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
Share on FacebookShare on Twitter

২০২৬ সালের শুরুতেই চমক দেখিয়েছে রবি আজিয়াটা পিএলসি। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেড়ে ২৩২ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের দ্বিতীয় বৃহত্তম এই মোবাইল অপারেটর জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত পারসোনালাইজড (ব্যক্তিগতকৃত) সেবা, ডেটার ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে খরচ কমানোর কারণেই মুনাফায় এই বড় উল্লম্ফন দেখা গেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে রবির রাজস্ব আয় আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৫৩১ কোটি ২০ লাখ টাকায় দাঁড়িয়েছে। রাজস্ব বৃদ্ধি এবং দক্ষ পরিচালনার কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) বেড়েছে। আগের বছরের একই প্রান্তিকে যেখানে ইপিএস ছিল ২৪ পয়সা, এবার তা বেড়ে ৪৪ পয়সা হয়েছে।

আলোচ্য প্রান্তিকে রবির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়। আর শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) রেকর্ড করা হয়েছে ৯৭ পয়সা।

রবির এই সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে তাদের ডিজিটাল সেবার ক্রমাগত সম্প্রসারণ। গত মার্চের শেষে অপারেটরটির সক্রিয় গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখে। এর মধ্যে ডেটা বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের ফোর-জি গ্রাহকসংখ্যা ৪ কোটি ৩ লাখে পৌঁছেছে, যা উচ্চ গতির নেটওয়ার্ক অবকাঠামোতে কোম্পানির ধারাবাহিক বিনিয়োগের সফলতাই প্রমাণ করে। এই প্রান্তিকে প্রতিজন ডেটা ব্যবহারকারী মাসে গড়ে ৮.৯৫ জিবি ডেটা ব্যবহার করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি।

রবির খরচ কমানো বা দক্ষতার ওপর জোর দেওয়ার বিষয়টি তাদের ইবিআইটিডিএ (সুদ, কর, অবচয় ও পরিশোধপূর্ব আয়) হিসাবেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এটি ৫৩.৩ শতাংশের মার্জিনে ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকায় পৌঁছেছে। আগের বছরের তুলনায় ইবিআইটিডিএ-তে ২১.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা প্রমাণ করে যে কোম্পানির খরচ কমানোর কৌশলগুলো (কস্ট-অপটিমাইজেশন) কাজে লাগছে।

রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিকূল আর্থসামাজিক পরিস্থিতির মধ্যেও তারা এই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছেন।

নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি এআই-চালিত পারসোনালাইজড পণ্য ও সেবার সরবরাহই এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বড় ভূমিকা রেখেছে বলে জানান তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে রবি এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রবির রাজস্বের একটি বড় অংশ জাতীয় কোষাগারে জমা হচ্ছে। ২০২৬ সালের প্রথম তিন মাসেই কোম্পানিটি বিভিন্ন কর ও ফি বাবদ সরকারকে ২ হাজার ৭৩ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে, যা ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ৮২ শতাংশ।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির শেয়ার ২৯ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।

বর্তমানে কোম্পানিটিতে মালয়েশিয়ান টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বেরহাদের ৬১.৮২ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়া ভারতী এয়ারটেলের ২৮.১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘চাহিদা ডটকম’
ই-কমার্স

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘চাহিদা ডটকম’

চমক দিয়ে ফিরে আসা ইভ্যালি গ্রাহকদের শত শত কোটি টাকা ফেরাতে পারবে?
ই-কমার্স

চমক দিয়ে ফিরে আসা ইভ্যালি গ্রাহকদের শত শত কোটি টাকা ফেরাতে পারবে?

৪ বৈষম্যের কথা জানালো টেলিটক কর্মীরা
টেলিকম

৪ বৈষম্যের কথা জানালো টেলিটক কর্মীরা

২০২৪ সালর সেরা ৫টি মোবাইল ফোন: দাম এবং স্পেসিফিকেশনসহ
প্রযুক্তি বাজার

২০২৪ সালর সেরা ৫টি মোবাইল ফোন: দাম এবং স্পেসিফিকেশনসহ

অনলাইনে দেশী পণ্যের সবচেয়ে বড় জায়গা হবে ‘উই’
ই-কমার্স

অনলাইনে দেশী পণ্যের সবচেয়ে বড় জায়গা হবে ‘উই’

দেশি পণ্যে ই-কমার্স নিয়ে দেলোয়ার হোসেনের ১০০ আর্টিকেল
ই-কমার্স

দেশি পণ্যে ই-কমার্স নিয়ে দেলোয়ার হোসেনের ১০০ আর্টিকেল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

নতুন পার্পল রঙে শাওমি ব্লুটুথ স্পিকার সি, ব্যাটারি ব্যাকআপ ১৪ ঘণ্টা

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা
ই-কমার্স

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মে ২০২৬

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

Techzoom.TV |
TechzoomTV