Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউসিবির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মে ২০২৬
ইউসিবির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১১ কোটি ৩৮ লাখ টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৫ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ। ইউসিবির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ইউসিবির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭১ পয়সায়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ইউসিবির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৪২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইউসিবির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশের দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৭ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ইউসিবির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরেও ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

ইউসিবির সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউসিবির অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৩০৩ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫৫ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৮৯৮। এর ১০ দশমিক ২৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে দশমিক ৮১, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৬ দশমিক ৭৪, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫১ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।

Tags: ইউসিবিইউসিবি ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনরে পণ্যে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

ওয়ালটনরে পণ্যে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক অফার

অপো এফ১৫: শক্তিশালী র‍্যাম ও চিপসেট নিশ্চিত করবে স্মুথ পারফরমেন্স
নির্বাচিত

অপো এফ১৫: শক্তিশালী র‍্যাম ও চিপসেট নিশ্চিত করবে স্মুথ পারফরমেন্স

৫ বছরে শত কোটি টাকার ঋণ গোপন লাভেলো আইসক্রিমের
অর্থ ও বাণিজ্য

৫ বছরে শত কোটি টাকার ঋণ গোপন লাভেলো আইসক্রিমের

হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই
ই-কমার্স

হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

আগামী বছরের মধ্যে গ্লোবাল প্লাটফর্ম হবে ইভ্যালি: রাসেল
ই-কমার্স

আগামী বছরের মধ্যে গ্লোবাল প্লাটফর্ম হবে ইভ্যালি: রাসেল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
প্রযুক্তি সংবাদ

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’
অর্থ ও বাণিজ্য

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলের জন্য চিপ তৈরি করবে ইন্টেল
নির্বাচিত

অ্যাপলের জন্য চিপ তৈরি করবে ইন্টেল

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের ব্যবসায়িক সম্পর্ক পুনর্গঠন করছে...

ইউসিবির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ

ইউসিবির নিট মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ

ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার

ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix