Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মে ২০২৬
এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতেই এ সংকটে পড়েছে মাইক্রোসফট। ফলে ২০৩০ সালের মধ্যে নেয়া টেক কোম্পানিগুলোর উচ্চাভিলাষী পরিবেশবিষয়ক পরিকল্পনাগুলো এখন অনিশ্চয়তার মুখে। খবর টেকক্রাঞ্চ।

প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট ‘আওয়ারলি ক্লিন এনার্জি ম্যাচিং’ বা ঘণ্টাভিত্তিক পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা পুনর্মূল্যায়ন করছে। এর আগে প্রতিষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে ব্যবহৃত বিদ্যুতের শতভাগ প্রতি ঘণ্টায় নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিতের ঘোষণা দিয়েছিল। এ লক্ষ্যমাত্রা সাধারণ বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি কঠিন ও সুনির্দিষ্ট। কারণ এতে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হয়। তবে বর্তমানে এআই সেবার জন্য যে বিশাল অবকাঠামো তৈরি করা হচ্ছে, তাতে এ লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশবিদদের মতে, বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে প্রতি ঘণ্টার লক্ষ্যমাত্রা পূরণ করা অনেক বেশি কঠিন। বার্ষিক লক্ষ্যমাত্রায় অনেক সময় হিসাবের মারপ্যাঁচ থাকে। সেখানে দিনের বেলা সৌরবিদ্যুৎ কিনে রাতের কয়লাভিত্তিক বিদ্যুতের ঘাটতি মেটানো হয়। কিন্তু মাইক্রোসফটের নেয়া ‘আওয়ারলি’ লক্ষ্যমাত্রাটি সফল হলে গ্রিডে ২৪ ঘণ্টা নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ নিশ্চিত হতো। এখন এ লক্ষ্যমাত্রা থেকে সরে এলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এআই ডেটা সেন্টারগুলোর জন্য প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। এ বিপুল চাহিদা মেটাতে গিয়ে মাইক্রোসফট এখন প্রাকৃতিক গ্যাসের ওপরও নির্ভর করতে শুরু করেছে। সম্প্রতি টেক্সাসে একটি বিশাল প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য প্রতিষ্ঠানটি শেভরনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। অথচ ২০৩০ সালের মধ্যে মাইক্রোসফটের লক্ষ্য ছিল তাদের কার্যক্রম থেকে নির্গত কার্বনের চেয়ে বেশি পরিমাণ কার্বন বায়ুমণ্ডল থেকে সরিয়ে ফেলা।

মাইক্রোসফটের পক্ষ থেকে এ অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, তারা নিজেদের বার্ষিক লক্ষ্যমাত্রা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে সাধারণ মানুষও এখন বিভিন্ন এলাকায় বড় ডেটা সেন্টার স্থাপনের প্রতিবাদ জানাচ্ছে। তাদের আশঙ্কা, এর ফলে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে এবং পানির অপচয় হতে পারে। এমতাবস্থায় পরিবেশগত প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেলে মাইক্রোসফট জনরোষের মুখে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। মূলত এআইয়ের দৌড়ে টিকে থাকা এবং পৃথিবী রক্ষা করার এ দ্বিমুখী লড়াইয়ে মাইক্রোসফট এখন বড় চ্যালেঞ্জের মুখে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোভিড টিকা নিয়ে ফাঁস হলো ভুয়া প্রচারণা
প্রযুক্তি সংবাদ

কোভিড টিকা নিয়ে ফাঁস হলো ভুয়া প্রচারণা

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পারবে মার্কিন প্রতিষ্ঠান

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি
প্রযুক্তি সংবাদ

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
নির্বাচিত

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স

NEIR চালুকে কেন্দ্র করে দোকান বন্ধ: আন্দোলন, সিদ্ধান্ত না ব্যবস্থাপনার জটিলতা
প্রযুক্তি সংবাদ

NEIR চালুকে কেন্দ্র করে দোকান বন্ধ: আন্দোলন, সিদ্ধান্ত না ব্যবস্থাপনার জটিলতা

ইউএসবি-সি কেবল ব্যবহারে সতর্ক করবে ক্রোমবুক
প্রযুক্তি সংবাদ

ক্রোমবুকের ফটোজে যুক্ত হচ্ছে নতুন দুই ফিচার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

দেশের ১৫টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর...

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মে ২০২৬

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV