Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক মেমোরি কি কাঁটার মতো বিঁধছে? এখনই বদলে নিন এই ছোট সেটিংস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ জুন ২০২৬
ফেসবুক মেমোরি কি কাঁটার মতো বিঁধছে? এখনই বদলে নিন এই ছোট সেটিংস
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে অন্যতম জনপ্রিয় ফিচার হলো ‘মেমোরি’। এর মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক বছর আগের আজকের দিনের করা বিভিন্ন পোস্ট ও ছবি দেখার সুযোগ পান। বছরের পর বছর ধরে ঘুরে-ফিরে আসা এই স্মৃতিগুলো আমাদের মনে ভালোলাগার রেশ ছড়িয়ে দেয়। তবে জীবনের সব স্মৃতি তো আর আনন্দের হয় না, কিছু স্মৃতিতে জড়িয়ে থাকে প্রিয়জন হারানোর বেদনা কিংবা সম্পর্ক ভাঙার কষ্ট। ফেসবুক মেমোরির বদৌলতে অনিচ্ছা সত্ত্বেও সেই মন খারাপের স্মৃতিগুলো যখন হুট করে সামনে চলে আসে, তখন তা মনের মাঝে কাঁটার মতো বিঁধতে থাকে।

অনেকেই হয়তো জানেন না যে, ফেসবুকের এই দুঃখের বা অপ্রীতিকর স্মৃতিগুলো পুরোপুরি গোপন বা হাইড করে রাখা সম্ভব। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট দিনের স্মৃতিকে ফেসবুকের পাতায় লুকিয়ে রাখতে পারবেন।

ফেসবুক মোবাইল অ্যাপের মাধ্যমে মেমোরি নিয়ন্ত্রণ ও হাইড করার সহজ প্রসেসটি নিচে দেওয়া হলো-

ফেসবুক মেমোরি সেটিংস-এ যাওয়ার সাধারণ নিয়ম

১. প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপটি চালু করুন।

২. হোম পেজের মেন্যু (Menu) বাটনে ক্লিক করুন। (অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে এটি স্ক্রিনের ওপরে ডানে এবং আইফোনের ক্ষেত্রে নিচে ডানে থাকে)।

৩. এরপর স্ক্রিনে থাকা অপশনগুলো থেকে ‘মেমোরিজ’ (Memories)-এ ট্যাপ করুন।

৪. এবার মেমোরিজ পেজের ওপরের ডান কোণায় থাকা গিয়ার বা সেটিংস (Gear) আইকনে ক্লিক করে মেমোরিজ সেটিংসে প্রবেশ করুন।

এখানে যাওয়ার পর নতুন একটি পেজ আসবে, যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্মৃতিগুলো লুকিয়ে রাখার তিনটি প্রধান অপশন পাবেন-

অল মেমোরিজ (All Memories): এটি চালু থাকলে ফেসবুক আগের বছরগুলোর নির্দিষ্ট দিনের সব ছবি ও লেখা আপনার সামনে নিয়ে আসবে।

হাইলাইটস (Highlights): এটি বেছে নিলে ফেসবুক শুধু বিশেষ ভিডিও বা কালেকশনগুলো সামনে আনবে।

নান (None): এই অপশনটি সিলেক্ট করলে ফেসবুক আপনার কাছে মেমোরি সংক্রান্ত সব ধরনের নোটিফিকেশন বা পোস্ট পাঠানো বন্ধ রাখবে।

নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দিনের স্মৃতি হাইড করার নিয়ম

আপনি যদি চান শুধু নির্দিষ্ট কোনো মানুষের সাথে কাটানো মুহূর্ত কিংবা জীবনের বিশেষ কোনো বেদনাদায়ক দিনের স্মৃতি সামনে না আসুক, তবে নিচের দুটি অপশন ব্যবহার করতে পারেন-

১. নির্দিষ্ট কোনো মানুষকে হাইড করতে চাইলে (People Option)

মেমোরিজ সেটিংস পেজে গিয়ে ‘পিপল’ (People) অপশনে ট্যাপ করুন। এরপর সেখানে যে মানুষটির স্মৃতি লুকাতে চান, তাঁর নাম টাইপ করে সিলেক্ট করে দিন। এটি স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে এবং আপনার করা এই পরিবর্তনের জন্য ওই ব্যক্তির কাছে কোনো নোটিফিকেশনও যাবে না।

২. নির্দিষ্ট কোনো তারিখ বা দিনের মেমোরি হাইড করতে চাইলে (Dates Option)

একইভাবে মেমোরিজ সেটিংসে গিয়ে ‘ডেটস’ (Dates) অপশনটি বেছে নিন। সেখানে ট্যাপ করে আপনি ঠিক কত দিন, মাস কিংবা বছরের স্মৃতি লুকিয়ে রাখতে চান— তা ক্যালেন্ডার থেকে নির্ধারণ করে দিন। দিন ও তারিখ বাছাই করা হয়ে গেলে ‘ডান’ (Done) এবং সবশেষে ‘সেভ’ (Save) অপশনে ক্লিক করলেই সেই নির্দিষ্ট সময়ের সব স্মৃতি চিরতরে আড়াল হয়ে যাবে।

এই সহজ সেটিংসগুলো পরিবর্তন করে রাখলে ফেসবুকের পাতায় পুরোনো কোনো খারাপ স্মৃতি আর আপনাকে হঠাৎ করে এসে কষ্ট দিতে পারবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চোখ রক্ষায় ৬টি কৌশলে স্মার্টফোন ব্যবহার করুন
কিভাবে করবেন

সেলফোন আসক্তি কমানোর উপায়

ঘরে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে
টিপস

ঘরে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে ‘পেড ফিচার’
নির্বাচিত

ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপগুলো

দেশের বাজারে হুয়াওয়ের দুই রাউটার
কিভাবে করবেন

সহজেই বদলে নিন রাউটারের সেটিংস

ল্যাপটপে গুগল ক্রোমের এই লুকানো সেটিংস আজই চালু করুন
নির্বাচিত

বাজে নেটওয়ার্কেও সার্চের সুযোগ দেবে ক্রোমের নতুন ফিচার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ জুন ২০২৬

ফেসবুক মেমোরি কি কাঁটার মতো বিঁধছে? এখনই বদলে নিন এই ছোট সেটিংস

Techzoom.TV |
TechzoomTV