Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় আরেক দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 June 2026
এবার ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় আরেক দেশ
Share on FacebookShare on Twitter

শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিল যুক্তরাজ্য সরকার। ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।

সোমবার এক বক্তব্যে স্টার্মার জানান, বিষয়টি বর্তমানে নীতিগত আলোচনার পর্যায়ে রয়েছে। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, কিছু গেমিং এবং লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওপরও বয়সভিত্তিক নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের শুরুতেই এ বিষয়ে নতুন নীতিমালা কার্যকর হতে পারে।

স্টার্মারের মতে, শিশুদের মানসিক ও সামাজিক বিকাশের স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রভাবের কাছে নতি স্বীকার না করে শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া সরকারের দায়িত্ব। তার ভাষায়, অনলাইন দুনিয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক বিতর্কগুলোর একটি।’

যদিও তিনি স্বীকার করেছেন, এমন নিষেধাজ্ঞা বাস্তবায়ন সহজ হবে না। বয়স যাচাই, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্ল্যাটফর্মের নীতির কারণে নানা ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে। তবুও সরকার এ বিষয়ে এগিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা ও বিধিনিষেধ চালু হয়েছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, কম বয়সে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মনোযোগের ঘাটতি, মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকি বাড়ে। অন্যদিকে বাস্তব জীবনের সম্পর্ক, খেলাধুলা ও শিক্ষার ওপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে।

তবে বিপরীত মতও রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, বয়সভিত্তিক সম্পূর্ণ নিষেধাজ্ঞা সমস্যার স্থায়ী সমাধান নয়। বরং ডিজিটাল শিক্ষা, অভিভাবকদের সচেতনতা এবং নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।

এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর সীমাবদ্ধতা আরোপ করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। শিশুদের অনলাইন আসক্তি ও মানসিক স্বাস্থ্য রক্ষার যুক্তিতে দেশটি এই পদক্ষেপ নেয়।

ভারতেও একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। চলতি বছরের শুরুতে কর্নাটক সরকার কিশোর-কিশোরীদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। রাজ্য সরকারের মতে, অনলাইনে অতিরিক্ত সময় কাটানোর কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে এবং সামাজিক যোগাযোগও কমে যাচ্ছে।

বিশ্বজুড়ে যখন শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখন যুক্তরাজ্যের সম্ভাব্য এই সিদ্ধান্তও আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। শেষ পর্যন্ত সরকার কী ধরনের নীতিমালা গ্রহণ করে এবং প্রযুক্তি কোম্পানিগুলো কীভাবে তার সঙ্গে খাপ খাইয়ে নেয়, সেদিকেই এখন নজর সবার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের কিস্তিতে স্মার্টফোন দেবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

যেভাবে যত্ন নিলে মোবাইল ফোন দীর্ঘদিন ভালো থাকবে

ডিপফেক ও অনলাইন হুমকি প্রতিরোধে সিঙ্গাপুরের উদ্যোগ
নির্বাচিত

ডিপফেক ও অনলাইন হুমকি প্রতিরোধে সিঙ্গাপুরের উদ্যোগ

বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
প্রযুক্তি সংবাদ

বন্যা দুর্গতদের পাশে ইমো

শাওমি বাংলাদেশের নতুন চিফ মার্কেটিং অফিসার মোঃ আসাদুজ্জামান
প্রযুক্তি সংবাদ

শাওমি বাংলাদেশের নতুন চিফ মার্কেটিং অফিসার মোঃ আসাদুজ্জামান

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৬
প্রযুক্তি সংবাদ

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৬

টাচস্ক্রিন ওয়াকম্যান নিয়ে এলো সনি ইন্ডিয়া
প্রযুক্তি সংবাদ

টাচস্ক্রিন ওয়াকম্যান নিয়ে এলো সনি ইন্ডিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 June 2026

এবার ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় আরেক দেশ

Techzoom.TV |
TechzoomTV