Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 November 2026
প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এর ফলে গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতে সহজে ও সুবিধাজনকভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।

গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অথবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে থাকা বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা কিউআর ব্যবহারকারী সব প্রতিষ্ঠানে একটি একক মার্চেন্ট কোডের মাধ্যমেই অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এতে নগদ টাকার ওপর নির্ভরতা কমার পাশাপাশি অর্থ পরিশোধের ক্ষেত্রে গ্রাহকদের পছন্দের পরিধিও বাড়বে।

‘এক দেশ, এক কিউআর’ ভিশনের আওতায় সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এ উদ্যোগ চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এ সেবা পাওয়া যাবে।

গুলশানে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আজ আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি হচ্ছে সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবন। দেশে আরও সমন্বিত ও দক্ষ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে গ্রামীণফোনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।

‘আর্থিক সেবাকে আরও সহজলভ্য করা, তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও ক্রমবর্ধমান ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে শিল্পসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও এই উদ্যোগে যুক্ত হবে বলে আমার প্রত্যাশা।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনে গ্রাহক-কেন্দ্রিকতা আমাদের প্রতিদিনের সেবাগুলোকে আরও সহজ ও সুবিধাজনক করার প্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা উদ্ভাবনকে আরও বেগবান করে। এমটিবির সঙ্গে আমাদের অংশীদারত্বের মাধ্যমে বাংলা কিউআরের সাহায্যে সেই অঙ্গীকার বাস্তবে রূপ নিচ্ছে।

‘গ্রাহকরা এখন নগদ টাকা বা ভাঙতি টাকার জন্য অপেক্ষা না করে ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এটি ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষকে যুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ গড়ে তোলা এবং দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখা।’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্টের মতো সহজ সুবিধা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। পেমেন্ট বিষয়ে আমাদের বিশেষ অভিজ্ঞতার সঙ্গে গ্রামীণফোনের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের সমন্বয়ে দৈনন্দিন লেনদেন আরও সুবিধাজনক হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের প্রসার ও ব্যবহার বাড়াতেও আমরা অবদান রাখছি।’

বাংলাদেশ ব্যাংক দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটায় এ সেবা চালুর মাধ্যমে সেই জাতীয় লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখছে গ্রামীণফোন। বিপুলসংখ্যক গ্রাহকের কাছে সেবাটি পৌঁছে দিয়ে ডিজিটাল পেমেন্টের ব্যাপক ব্যবহার উৎসাহিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি
নির্বাচিত

পাঁচ চীনা প্রতিষ্ঠান মার্কিন ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’

টাকা না পেয়ে গ্রামীণফোন ও রবির উপর অ্যাকশন নিল বিটিআরসি
টেলিকম

গ্রামীণফোন ও রবিতে প্রশাসক নিয়োগের অনুমোদন দিলো মন্ত্রণালয়

ঈদের বাজারে স্মার্টফোন
নির্বাচিত

করোনায় স্মার্টফোনের ওয়ারেন্টি বাড়ল

হত্যা মামলায় সাবেক বেসিস সভাপতি আলমাস কবীর গ্রেফতার
নির্বাচিত

গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেলেন বেসিসের সাবেক সভাপতি

ইস্টার্ন ব্যাংক পিএলসি
অর্থ ও বাণিজ্য

ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১,৩০৯ ডলার ‘গায়েব’, গ্রাহকের অভিযোগ

৫০০০ এমএএইচ ব্যাটারিতে আসছে রিয়েলমি সি৩১
প্রযুক্তি সংবাদ

৫০০০ এমএএইচ ব্যাটারিতে আসছে রিয়েলমি সি৩১

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 November 2026

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix